মোঃ মাসুম বিল্লাহ, ​নওগাঁ সদর প্রতিনিধি
১৯ মে ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শ্রমিককে মারধরের প্রতিবাদে নওগাঁ-ঢাকা মহাসড়ক অবরোধ

Share this news with

নওগাঁর ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় একতা পরিবহনের কাউন্টারে ঢুকে প্রকাশ্য দিবালোকে এক শ্রমিককে মারধরের প্রতিবাদে নওগাঁ-ঢাকা মহাসড়ক অবরুদ্ধ করে বিক্ষোভ করছেন পরিবহন শ্রমিকরা। আজ (মঙ্গলবার) সকাল থেকে মহাসড়কের মাঝখানে দূরপাল্লার বাস আড়াআড়ি করে রেখে রাস্তা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। এতে ঢাকার সাথে নওগাঁর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং শত শত যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।

​সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি (CCTV) ফুটেজে দেখা যায়, জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সোহাগের নেতৃত্বে একদল যুবক একতা কাউন্টারের কর্মীদের ওপর আচমকা চড়াও হয়ে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারে।

​ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন শ্রমিকরা। বিক্ষোভকারীরা মেগাফোনে প্রশাসনের তীব্র সমালোচনা করে বলেন, সামান্য ভাড়া বেশির জন্য ভ্রাম্যমাণ আদালত বসানো হলেও, প্রকাশ্য দিবালোকে শ্রমিক মারধরের ঘটনায় পুলিশ নীরব।

​বিক্ষুব্ধ পরিবহন শ্রমিকদের আলটিমেটাম—মূল অপরাধীদের গ্রেপ্তার না করা পর্যন্ত সড়ক অবরোধ বলবৎ থাকবে। শেষ খবর পাওয়া পর্যন্ত, মহাসড়কের দুই পাশে মাইলের পর মাইল দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে এবং এলাকা জুড়ে চরম থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে আলোচনার চেষ্টা চালাচ্ছেন।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারীরা কথা বলবেন, কিন্তু নিরাপদ থাকবেন তো?

১

নিয়োগপত্রের দাবিতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে ৮৩ প্রার্থীর আমরণ অনশন

২

চকবাজারে মুনসুর খান টাওয়ারে আগুন, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ ও সপ্তম তলা

৩

বগুড়ায় মাদকের আগ্রাসন ঠেকাতে সামাজিক সচেতনতার তাগিদ

৪

নন্দীগ্রামে তথ্য সংগ্রহ অবহিতকরণ ও কন্যা শিশু দিবসে আলোচনা

৫

পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে শাহজাহানপুরে বর্জ্য স্থানান্তর কেন্দ্রের সৌন্দর্যবর্ধন শুরু

৬

পুরান ঢাকার চকবাজারে মার্কেটে আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

৭

বগুড়ায় ৩০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড

৮

সুইসাইড নোট লিখে নিখোঁজ জাবি শিক্ষার্থী

৯

আদমদীঘিতে বর্জ্য পরিশোধনাগার ছাড়াই চালকল পরিচালনা, সংবাদ প্রকাশের পর তদন্তে মিলল সত্যতা

১০

ধুনটে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ৪

১১

গ্রামীণ ব্যাংকের প্রধান ফটক থেকে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সরিয়ে দিল পুলিশ

১২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হলে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

১৩

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৪০ বছর করার দাবি, নিয়োগে স্বচ্ছতা চান চাকরিপ্রত্যাশীরা

১৪

তেজগাঁও কলেজ শিক্ষার্থী রানা হত্যার বিচারের দাবিতে সেজান পয়েন্টে অবস্থান

১৫

সীমান্তে পুশ-ইন চেষ্টা পণ্ড: ৪ ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিতে বাধ্য হলো বিএসএফ

১৬

গোবিপ্রবিতে আল-কুরআন ক্লাবের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১৭

মিরপুরে গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

১৮

বগুড়ায় বিশ্ব নদী দিবসের মানববন্ধন: করতোয়া নদীর দখল প্রতিরোধে একাট্টা পরিবেশ আন্দোলন

১৯

বন্ধ চিনিকল, বেকার শ্রমিক: জগতি চালুর দাবিতে কুষ্টিয়ায় প্রতিবাদ সমাবেশ

২০