উমংনু মারমা, বান্দরবান জেলা প্রতিনিধি
১ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রুমা উপজেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Share this news with

বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে রুমা উপজেলা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় বান্দরবানের রুমা উপজেলার মায়া কুজন হলরুমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রুমা উপজেলা শাখার উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয় এবং দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত বিএনপি নেতাকর্মীদের স্মরণে দোয়া ও প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রুমা উপজেলা শাখার সাবেক সভাপতি জিংসমলিয়ান বম। এছাড়া বক্তব্য রাখেন রুমা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি থোয়াইচিং অং মারমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএনপির সাবেক সহ-সভাপতি ইদ্রিস মিয়া।

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লুপ্রু মারমা, লিটন চক্রবর্তী (সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক), লালকুম বম (সাবেক সভানেত্রী), ভানরৌপুই বম (সাবেক সাংগঠনিক সম্পাদক), মেমং মারমা (সাবেক যুগ্ম সম্পাদক) ও উচমং মারমা (সাবেক সহ-সভাপতি)।

এ সময় রুমা উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রুমা উপজেলা শাখার জনাব পিপলু মারমা।

দিনব্যাপী আয়োজনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির অভিযোগে দৌলতপুরে যুবক আটক

কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

১০

কবর থেকে মরদেহ তুলে দরবারে প্রতিস্থাপন, ফিলিপনগরে উত্তেজনা

১১

বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের

১২

গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা নিয়ে নাগরিক ফোরামের আলোচনা সভা

১৩

পিআইবির মহাপরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

১৪

গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

১৫

৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা প্রতিনিধি সম্মেলন

১৬

মর্যাদা, অধিকার ও ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বিলসের সম্মেলন

১৭

বিএমইউতে ICU-1 উদ্বোধন ও ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণের সনদ প্রদান

১৮

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের র‍্যালি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি

১৯

এম. আলম মুরাদের ওপর হামলার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

২০