
রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় এক কলেজ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শনিবার (৬ জুন) সকালে রামপুরা থানার বনশ্রী ব্লক-ই এলাকার একটি বাসা থেকে ঢাকা কলেজের বিজ্ঞান বিভাগের ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তৌশিফ শাহরিয়ার (১৮)-কে উদ্ধার করা হয়। তিনি বগুড়া জেলার সোনাতলা উপজেলার কুনতাই গ্রামের আব্দুল জলিলের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে তাকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে স্বজনরা দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ৯টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, কী কারণে এ ঘটনা ঘটেছে সে বিষয়ে তারা নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করছে।
ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
মন্তব্য করুন