ঢামেক প্রতিনিধি
৯ অগাস্ট ২০২৬, ৯:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রাজধানীর জিরো পয়েন্টে অজ্ঞান পার্টির খপ্পরে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

Share this news with

রাজধানীর পল্টন থানাধীন গুলিস্তান জিরো পয়েন্ট যাত্রীছাউনির সামনে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অচেতন হয়েছেন রুপক বিশ্বাস (২২) নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পরে পথচারীরা তাকে উদ্ধার করে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করলে বন্ধুরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।

রোববার (৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে গুলিস্তান জিরো পয়েন্ট যাত্রীছাউনির সামনে এ ঘটনা ঘটে। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তাকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নেওয়া হয়।

অচেতন অবস্থায় পড়ে থাকা রুপককে পথচারীরা দেখতে পেয়ে তার সঙ্গে থাকা তথ্যের ভিত্তিতে তার মায়ের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেন। পরে তার মা ছেলের বন্ধুদের বিষয়টি জানালে তারা ঘটনাস্থলে গিয়ে রুপককে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন।

রুপক বিশ্বাস বাড্ডার আফতাবনগরে অবস্থিত ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির প্রথম বর্ষের শিক্ষার্থী। তিনি কিশোরগঞ্জের বাজিতপুর থানার হিলিচিয়া গ্রামের কমল বিশ্বাসের ছেলে।

বর্তমানে রুপক বিশ্বাসকে ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় তার বন্ধু জিহাদ হাসপাতালে তার সঙ্গে রয়েছেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন দিনের লালন উৎসবের দ্বিতীয় দিন ছেঁউড়িয়ায় উৎসবের আমেজ, রাতভর বাউলগান

১

অমর একুশে বইমেলা ২০২৭ শুরু ৭ জানুয়ারি, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

২

বগুড়ায় সনাতন ধর্মাবলম্বী নারীদের শাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

৩

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী

৪

আফসার আহমদ সিদ্দিকীর ২৫তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

৫

জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সমাজতান্ত্রিক ফ্রন্টের মানববন্ধন

৬

কোলাহল থেকে বিরতি, পূজার ছুটিতে নীরব কুবি

৭

নির্মাণ শ্রমিককে হুমকি ও মারধরের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

৮

৯১ দেশের প্রতিযোগিতায় বিশ্বজয়, বিজয়ী বিএমইউ শিক্ষক-শিক্ষার্থীদের ‘গোল্ডেনরুটস’

৯

সান্তাহারে তিন শতাধিক কারা নির্যাতিত বিএনপি নেতা-কর্মীকে গণসংবর্ধনা

১০

সংবাদ প্রকাশের পর আদমদীঘিতে বুশরা, বৈশাখীসহ ১৩ চালকলকে শোকজ

১১

লালন তিরোধান দিবস উপলক্ষে ঢাবির টিএসসিতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১২

ঢাবিতে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সাদা ছড়ি বিতরণ

১৩

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৬

১৪

১৩তম গ্রেডের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ইবতেদায়ী শিক্ষকদের লাগাতার অবস্থান

১৫

ভিকারুননিসা নূন স্কুলের অভিভাবকদের প্রতিবাদ ও মানববন্ধন

১৬

জাতীয় প্রেসক্লাবের সামনে জেটেবের বিক্ষোভ সমাবেশ

১৭

কারিগরি শিক্ষা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার রক্ষার দাবিতে এফডিইবির মানববন্ধন

১৮

মার্চেন্ডাইজার জামাল উদ্দিনের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে AMFB-এর মানববন্ধন

১৯

জাবির ৪৬তম ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের আহ্বায়ক নির্বাচিত, কোষাধ্যক্ষ মনোনীত

২০