রিফাত আহমেদ, স্টাফ রিপোর্টার
২ এপ্রিল ২০২৬, ৫:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

যাত্রাবাড়ীতে গ্যাস লিকেজ, আগুনে দগ্ধ যুবক জাতীয় বার্ন ইনস্টিটিউটে

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় গ্যাস সিলিন্ডার থেকে লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মুশফিকুর রহমান (২৩) নামে এক যুবক দগ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

জানা যায়, বুধবার (১ এপ্রিল) রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে যাত্রাবাড়ী থানাধীন সামাদ নগর ভাঙ্গা প্রেস পুলিশ টাওয়ারের দ্বিতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে। আহত মুশফিকুর রহমান, পিতা খোকন সরদার, একই এলাকার বাসিন্দা।

ভিকটিমের বড় ভাই মিনার আহমদের দেওয়া তথ্য অনুযায়ী, বাসার গ্যাস সিলিন্ডার থেকে লিকেজ হয়ে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় মুশফিকুর আগুনে দগ্ধ হন।

পরে তাকে দ্রুত উদ্ধার করে রাত ১১টার দিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

চিকিৎসকরা জানিয়েছেন, ভিকটিমের শরীরের প্রায় ৩৮ শতাংশ দগ্ধ হয়েছে, যা গুরুতর বলে বিবেচিত।

এ ঘটনায় সংশ্লিষ্টরা গ্যাস ব্যবহারে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন।

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে পুকুর থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

বিএনপিতে ‘চমক’, নিলেন শ্বশুরবাড়ি থেকে মনোনয়ন

পল্টনে ১১ দলীয় জোটের সমাবেশ ও গণমিছিল

এনসিপিতে যোগ দেওয়া নিয়ে এবার মুখ খুললেন রুমিন ফারহানা

‘নিজের অস্ত্রের গুলিতে’ প্রাণ হারালো পুলিশ সদস্য

এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু ২ জুলাই

আবারও হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

নিউমার্কেটে তাবলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ২

মধুর ক্যান্টিনে জুলাই সনদ বাস্তবায়নের দাবি ইনসাফের আন্দোলনের

১০

মধুর ক্যান্টিনে মুজিবনগর দিবস উপলক্ষে জেডিপির আলোচনা সভা

১১

ইরান সমর্থনে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ

১২

শাহবাগে মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে সমাবেশ

১৩

সংবিধান শুধুমাত্র একটি আইনি দলিল নয়, বরং একটি রাষ্ট্রের রাজনৈতিক ও সামাজিক চেতনার প্রতিফলন

১৪

কেরানীগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় কিশোর নিহত, ঢামেক মর্গে মরদেহ

১৫

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত, মরদেহ ঢামেকের মর্গে

১৬

রাজধানীর শিল্পকলার সামনে দুর্ঘটনা, আহত ২

১৭

মজুরি ও রেশন বন্ধে মানবেতর জীবন-যাপন চা-শ্রমিকদের

১৮

মারা গেলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান

১৯

চা-শ্রমিকদের প্রভিডেন্ট ফান্ডের অর্থ নিয়ে বড় দুশ্চিন্তায়

২০