তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
৯ মে ২০২৬, ৭:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মৌলভীবাজারে ৩০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে পুলিশ

Share this news with

মৌলভীবাজারে পুলিশের বিশেষ অভিযানে প্রায় ৩০ লাখ টাকার ভারতীয় লজেন্স ও বিভিন্ন ধরনের কসমেটিক সামগ্রী জব্দ করা হয়েছে। সীমান্তপথে অবৈধভাবে আনা এসব পণ্য একটি পিকআপ ভ্যান থেকে উদ্ধার করা হয়।

শুক্রবার (৮ মে) রাতের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার মডেল থানা পুলিশ এই অভিযান পরিচালনা করে।

মৌলভীবাজার মডেল থানার ওসি (তদন্ত) সুমন চন্দ্র সরকার জানান, রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে কুলাউড়া সড়কের ইসলামপুর এলাকায় একটি পিকআপ ভ্যান সন্দেহজনক ভাবে আটক করা হয়। পরে গাড়িটি থানায় নিয়ে তল্লাশি চালানো হলে মুরগির খাঁচার নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় লজেন্স ও কসমেটিক সামগ্রী উদ্ধার করা হয়। পুলিশের ধারণা অনুযায়ী, জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পিকআপ ভ্যানটি সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকা হতে এসব অবৈধ পণ্য সংগ্রহ করে মৌলভীবাজার শহরে নিয়ে আসে। পরে সেগুলো একটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিতরণের পরিকল্পনা ছিল বলে জানা যায়।

এ ঘটনায় গাড়ির চালককে আটক করা হয়েছে। শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে পণ্য আমদানি ও পরিবহনের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

সংশ্লিষ্টরা বলছেন, সীমান্তপথে অবৈধ পণ্যের চোরাচালান রোধে নিয়মিত অভিযান আরও জোরদার করা হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোলাহল থেকে বিরতি, পূজার ছুটিতে নীরব কুবি

১

নির্মাণ শ্রমিককে হুমকি ও মারধরের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

২

৯১ দেশের প্রতিযোগিতায় বিশ্বজয়, বিজয়ী বিএমইউ শিক্ষক-শিক্ষার্থীদের ‘গোল্ডেনরুটস’

৩

সান্তাহারে তিন শতাধিক কারা নির্যাতিত বিএনপি নেতা-কর্মীকে গণসংবর্ধনা

৪

সংবাদ প্রকাশের পর আদমদীঘিতে বুশরা, বৈশাখীসহ ১৩ চালকলকে শোকজ

৫

লালন তিরোধান দিবস উপলক্ষে ঢাবির টিএসসিতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

৬

ঢাবিতে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সাদা ছড়ি বিতরণ

৭

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৬

৮

১৩তম গ্রেডের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ইবতেদায়ী শিক্ষকদের লাগাতার অবস্থান

৯

ভিকারুননিসা নূন স্কুলের অভিভাবকদের প্রতিবাদ ও মানববন্ধন

১০

জাতীয় প্রেসক্লাবের সামনে জেটেবের বিক্ষোভ সমাবেশ

১১

কারিগরি শিক্ষা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার রক্ষার দাবিতে এফডিইবির মানববন্ধন

১২

মার্চেন্ডাইজার জামাল উদ্দিনের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে AMFB-এর মানববন্ধন

১৩

জাবির ৪৬তম ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের আহ্বায়ক নির্বাচিত, কোষাধ্যক্ষ মনোনীত

১৪

‎সেনবাগে অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভিমানের জেরে আত্মহত্যার ধারণা

১৫

সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

১৬

ধুনটে শিক্ষার্থীদের আত্মউন্নয়ন সেমিনার ও ৬ পরিবারকে ছাগল প্রদান

১৭

তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার

১৮

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

আদমদীঘিতে সালিশের ভিডিও করায় বসতবাড়িতে হামলা, খড়ের পালায় আগুন

২০