তানভীর আজাদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
১৬ অগাস্ট ২০২৬, ৬:২১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মুফতি আমির হামজাকে ঘিরে উত্তপ্ত কুষ্টিয়া, সংঘর্ষের ঘটনায় থানায় এজাহার

Share this news with

কুষ্টিয়া শহরের ছয়রাস্তা মোড়ে সংসদ সদস্য মুফতি আমির হামজার সমর্থকদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় থানায় এজাহার দেওয়া হয়েছে। সংঘর্ষের সময় এমপি আমির হামজার গাড়ি ও গণঅধিকার পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদকের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ১০টার দিকে কুষ্টিয়া সদর থানায় জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এমপি আমির হামজার পক্ষে এজাহারটি জমা দেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গণঅধিকার পরিষদের নেতা প্রতিমন্ত্রী নুরুল হক নুর ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রাশেদ খানকে নিয়ে সংসদ সদস্য আমির হামজার কথিত কটূক্তির প্রতিবাদে শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় কুষ্টিয়া শহরের ছয়রাস্তা মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে জেলা গণঅধিকার পরিষদ।

এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি কর্মসূচি শেষে গাড়িযোগে নিজ বাড়িতে ফিরছিলেন কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। তাঁর গাড়ি ছয়রাস্তা মোড়ে গণঅধিকার পরিষদের বিক্ষোভ মিছিল অতিক্রম করার সময় দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের সময় এমপি আমির হামজার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে। একই সময়ে গণঅধিকার পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদকের অফিসেও হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে।

ঘটনাকে কেন্দ্র করে ছয়রাস্তা মোড় এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

কুষ্টিয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, সংঘর্ষের ঘটনায় এমপি আমির হামজার পক্ষে একটি এজাহার থানায় জমা দেওয়া হয়েছে। এজাহারটি যাচাই-বাছাই করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নন্দীগ্রামে মাদক সেবন অপরাধে নারীসহ তিনজন কারাগারে

অস্ট্রেলিয়ার মাটিতে ইতিহাস বাংলাদেশের, ৯ উইকেটের বিশাল জয়

নিম্নতম মজুরি বোর্ডের খসড়া সুপারিশ বাতিলের দাবি সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের

বগুড়ার নন্দীগ্রামে মৎস্য পক্ষ উদ্বোধন, মাছের পোনা অবমুক্তকরণ

ধুনটে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উদ্বোধনী র‍্যালী ও সভা অনুষ্ঠিত

‎নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট

মুফতি আমির হামজাকে ঘিরে উত্তপ্ত কুষ্টিয়া, সংঘর্ষের ঘটনায় থানায় এজাহার

মাসে ৫০০ টাকা আয়ে চালবিহীন ঘরে চান্দু মিয়ার বেঁচে থাকার লড়াই

ইউনিয়নভিত্তিক স্থায়ী কর্মসংস্থানের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে LSPদের অবস্থান

প্রথমবার কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী, থাকছে দিনভর নানা কর্মসূচি

১০

নন্দীগ্রামে খালেদা জিয়ার স্মৃতিচারণ করে কাঁদলেন বিএনপি নেতারা

১১

নন্দীগ্রামে মাদক ঠেকাতে সম্মিলিত প্রতিরোধ, ধরে পুলিশে সোপর্দ

১২

বগুড়ার নন্দীগ্রামে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক আহত

১৩

খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে কুবিতে ‘কমল’ এর বৃক্ষরোপণ

১৪

খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে কুবি ছাত্রদলের দোয়া মাহফিল

১৫

‎মাটিরাঙ্গায় বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালন

১৬

‎মাকে জবাই করে হত্যা, ছেলে-শাশুড়ি গ্রেপ্তার

১৭

ধুনটে ইয়াবাসহ পাঁচজন গ্রেপ্তার, ভ্রাম্যমাণ আদালতে সাজা

১৮

গোবিপ্রবিতে নোয়াখালী জেলা শিক্ষার্থী কল্যাণ সংসদের নেতৃত্বে রিয়ন- ফাহিম

১৯

‎নোয়াখালীতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্রসহ দুইজন গ্রেপ্তার

২০