এ এম ফাহাদ, খাগড়াছড়ি (মাটিরাঙ্গা) প্রতিনিধি
১০ জুলাই ২০২৬, ৮:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাটিরাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ১জন নিহত ও ২জন আহত

Share this news with

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মালেক নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ সময় তাঁর স্ত্রী শাহেরা খাতুন ও ছেলে শাহ আলম আহত হয়েছেন।

‎শুক্রবার (১০ জুলাই) দুপুরের দিকে উপজেলার গোমতী ইউনিয়নের শান্তিপুর এলাকায় নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মালেক স্থানীয় মৃত লাল মিয়ার ছেলে।

‎নিহতের ছোট ভাই জলিল মিয়া বলেন, বর্ষায় রাস্তা ভেঙে যাওয়ায় প্রতিবেশী ফজর আলী মালেক মিয়ার বাড়ির বারান্দায় অটোরিকশা চার্জ করতেন। রাতভর চার্জ শেষে জানালার গ্রিলের সঙ্গে মাল্টিপ্লাগ ঝুলিয়ে রেখে অটোরিকশা নিয়ে চলে যান। শুক্রবার দুপুরের দিকে মাল্টিপ্লাগ খুলতে গেলে মালেক বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাঁকে বাঁচাতে গিয়ে তাঁর স্ত্রী ও ছেলে আহত হন। পরে স্থানীয়রা তাঁদের উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. সজীব মালেককে মৃত ঘোষণা করেন। প্রাথমিক চিকিৎসা শেষে আহত স্ত্রী ও ছেলেকে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।

‎এদিকে ঘটনার খবর পেয়ে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমানসহ ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। পরে আহতদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নেওয়াসহ সার্বিক সহযোগিতা করেন তাঁরা।

‎মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী পদক্ষেপ গ্রহণে বিধি মোতাবেক আইনি কার্যক্রম চলমান রয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা

ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি

রোহিঙ্গা সংকটের ৯ বছর: প্রত্যাবাসন অনিশ্চিত, বাড়ছে নতুন উদ্বেগ

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমীরের বৈঠক

আদমদীঘিতে নববিবাহিত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধুনটে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

বগুড়ায় জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

‎নোয়াখালী বেগমগঞ্জে ৫০ পিস ইয়াবা সহ এক ব্যক্তি গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ডিলার পয়েন্টে ভাঙচুর ও সার বিতর্কের পর বিট পুলিশিং সভা

সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

১০

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘিরে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক

১১

সীরাত চর্চা বছরজুড়ে চালুর আহ্বান জামায়াত আমীরের

১২

নোয়াখালীর পরিচিত রিকশাওয়ালার বাঁধ অপসারণ

১৩

নিরাপদ অভিবাসন নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ

১৪

জাবির শের-ই-বাংলা হল ডিবেটিং ক্লাবের সভাপতি নাহিয়ান, সম্পাদক মুজাহিদ

১৫

‎মাটিরাঙ্গায় ১১৭ পিস ইয়াবা সহ আটক ১ ও ২ জনের কারাদণ্ড

১৬

সান্তাহারে অবৈধভাবে হারপিক ও খাবার স্যালাইন তৈরির অপরাধে ৬ মাসের কারাদণ্ড

১৭

বিএসটিআই অনুমোদন না থাকায় রাজশাহীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১৮

ককটেল বিস্ফোরণ ও বিএনপি কার্যালয় ভাঙচুর: ধুনটে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৯

জাবির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে রাউন্ড অফ সিক্সটিনে লোক প্রশাসন বিভাগ

২০