সর্বশেষ
||রেলওয়ে ভূমির ভাড়া বৃদ্ধিতে ক্ষোভ: সান্তাহারে মানববন্ধনে লীজ গ্রহীতাদের প্রতিবাদ||মহাদেবপুরে চলাচলের রাস্তায় বাঁশের বেড়া, ভোগান্তিতে ৮ পরিবার||রামিসার বাবাকে দেখতে হাসপাতালে গেলেন জামায়াতে আমীর ডা. শফিকুর||বোনের সঙ্গে গোসলে নেমে লক্ষার খালে তলিয়ে গেল ফারিয়া||ভূরুঙ্গামারী-রংপুর মেইল বাস বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ, চরম ভোগান্তিতে যাত্রীরা||ঈদের ছুটিতে বগুড়ার সড়কে ঝরল ১৪ প্রাণ||সুন্দরবনে আজ থেকে প্রবেশে নিষেধাজ্ঞা, বিপাকে হাজারো বনজীবী||মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার-২||বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ আর নেই||ভিশন জিরো : ঈদের সড়ক দুর্ঘটনা রোধে বাংলাদেশের নতুন পথ

ভূরুঙ্গামারী-রংপুর মেইল বাস বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

Share this news with

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী থেকে বিভাগীয় শহর রংপুরে সরাসরি ‘মেইল বাস সার্ভিস’ বন্ধ করার প্রতিবাদে সড়ক অবরোধ, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা।

আজ সোমবার (১ জুন) সকাল থেকে ভূরুঙ্গামারী কেন্দ্রীয় বাস টার্মিনাল গোলচত্বরে ‘উপজেলার সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এই কর্মসূচি শুরু হয়। দুপুর ২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ কর্মসূচি চলছিল।

আন্দোলনের কারণে সকাল থেকে কুড়িগ্রাম মালিক সমিতির কোনো বাস ভূরুঙ্গামারী থেকে ছেড়ে যায়নি, যার ফলে ঢাকাগামী যাত্রীসহ স্থানীয়রা চরম ভোগান্তিতে পড়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১ জানুয়ারি ভূরুঙ্গামারী থেকে সরাসরি রংপুর মেইল বাস সার্ভিসটি চালু করা হয়েছিল। কিন্তু কোনো সুনির্দিষ্ট কারণ ছাড়াই কুড়িগ্রাম বাস মালিক সমিতি আজ সোমবার (১ জুন) থেকে এই সেবাটি আবারও বন্ধ করে দেয়। এর আগে, গত ৩০ মে এই সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয়রা একটি মানববন্ধন কর্মসূচি পালন করেন। সেখান থেকে মেইল বাস সার্ভিস চালু রাখার দাবি জানিয়ে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল যে— সিদ্ধান্ত পরিবর্তন না হলে কুড়িগ্রাম মালিক সমিতির কোনো বাস ভূরুঙ্গামারীতে ঢুকতে দেওয়া হবে না। কিন্তু সেই দাবি উপেক্ষা করে আজ থেকে বাস চলাচল বন্ধ করে দিলে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় জনতা।

আন্দোলনের নেতৃত্বদানকারী ও ডাকসুর সাবেক ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ বলেন, “আমরা ভূরুঙ্গামারীবাসী সরাসরি রংপুর মেইল বাস সার্ভিস বন্ধ না করে তা চালু রাখার অনুরোধ জানিয়েছিলাম। কিন্তু কুড়িগ্রাম বাস মালিক সমিতি আমাদের অনুরোধ রাখেনি। আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।”

এদিকে সকাল থেকে সড়ক অবরোধ থাকায় ঢাকাগামী দূরপাল্লার বাসগুলোও ভূরুঙ্গামারী ছাড়তে পারেনি। ঢাকার একটি গার্মেন্টস ফ্যাক্টরির কর্মী সাহিদা বেগম ক্ষোভ প্রকাশ করে বলেন, “এসএন পরিবহনের বাসে সোমবার সকালে ঢাকায় যাওয়ার টিকিট কেটেছিলাম। সকাল সাড়ে সাতটায় কাউন্টারে আসার পর জানানো হয় বাস যাবে না এবং ভাড়ার টাকা ফেরত দেওয়া হয়। এখন কীভাবে ঢাকায় যাব, কিছুই বুঝতে পারছি না।” এ বিষয়ে এসএন পরিবহনের কাউন্টার ম্যানেজার জাকির হোসেন জানান, আন্দোলনের কারণে আজ সকালে ঢাকার উদ্দেশ্যে তাদের কোনো বাস ছেড়ে যায়নি এবং যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়েছে।

উত্তর ধরলা মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি বশির আহমেদ জানান, বিষয়টি সমাধানের জন্য কুড়িগ্রাম মটর মালিক সমিতির সাথে বৈঠক করতে প্রতিনিধি পাঠানো হয়েছে। অন্যদিকে, উত্তর ধরলা মটর মালিক সমিতির সম্পাদক স্বপন কুমার সাহা স্থানীয়দের এই আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার বিষয়ে জানতে চাইলে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, “বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। সমস্যাটি দ্রুত সমাধানের লক্ষ্যে জেলা প্রশাসক (ডিসি) মহোদয়ের সাথে বৈঠকের উদ্দেশ্যে শ্রমিক নেতৃবৃন্দকে নিয়ে আমরা কুড়িগ্রাম যাচ্ছি।”

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রেলওয়ে ভূমির ভাড়া বৃদ্ধিতে ক্ষোভ: সান্তাহারে মানববন্ধনে লীজ গ্রহীতাদের প্রতিবাদ

মহাদেবপুরে চলাচলের রাস্তায় বাঁশের বেড়া, ভোগান্তিতে ৮ পরিবার

রামিসার বাবাকে দেখতে হাসপাতালে গেলেন জামায়াতে আমীর ডা. শফিকুর

বোনের সঙ্গে গোসলে নেমে লক্ষার খালে তলিয়ে গেল ফারিয়া

ভূরুঙ্গামারী-রংপুর মেইল বাস বন্ধের প্রতিবাদে সড়ক অবরোধ, চরম ভোগান্তিতে যাত্রীরা

ঈদের ছুটিতে বগুড়ার সড়কে ঝরল ১৪ প্রাণ

সুন্দরবনে আজ থেকে প্রবেশে নিষেধাজ্ঞা, বিপাকে হাজারো বনজীবী

মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার-২

বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ আর নেই

ভিশন জিরো : ঈদের সড়ক দুর্ঘটনা রোধে বাংলাদেশের নতুন পথ

১০

মন্ত্রী পরিষদ থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদত্যাগ

১১

নওগাঁয় শিশু বলাৎকারের জেরে ইমামের মাথা ন্যাড়া করে দিল এলাকাবাসী

১২

শহীদ বুদ্ধিজীবী খাদেম মতিয়র রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী আজ

১৩

হোসেনপুরে তাপদাহে কদর বেড়েছে তাল শাঁসের

১৪

বালাইরমা খাসিয়া পুঞ্জিতে এমপি শওকতুল ইসলাম শকুকে সংবর্ধনা

১৫

বরগুনায় জেলেদের জালে ধরা পড়ল রহস্যময় ইলেকট্রনিক যন্ত্র

১৬

দৌলতপুরে রাজনৈতিক সংঘাতের বিস্ফোরণ, বিএনপি অফিসে ককটেল হামলা

১৭

কলাপাড়ায় ধর্ষন চেষ্টার অভিযোগ: মামাতো ভাই গ্রেফতার

১৮

দ্রুত বিচারের নজির ও শিশু রামিসা আক্তার হত্যা মামলা: ২৯ দিনে বিচার সম্পন্ন কতটা সম্ভব?

১৯

খালেদা জিয়ার প্রতিষ্ঠিত জবিতে এখনো সফর হয়নি তারেক রহমানের

২০