আবদুল মোতালেব, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
২৬ মে ২০২৬, ১:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভিজিএফের চাল চাইতে গিয়ে নারীকে মারধরের অভিযোগ, অভিযুক্ত নারী ইউপি সদস্য

Share this news with

নোয়াখালীর সুবর্ণচরে ভিজিএফ কার্ডের চাল চাওয়াকে কেন্দ্র করে কহিনুর বেগম (৩৭) নামে এক নারীকে জুতাপেটা করার অভিযোগ উঠেছে এক নারী ইউপি সদস্যের বিরুদ্ধে।

রোববার (২৪ মে) দুপুর ২টার দিকে উপজেলার চরজুবলি ইউনিয়ন পরিষদ সংলগ্ন একটি কম্পিউটার দোকানের সামনে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত নাছিমা বেগম চরজুবলি ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য। ভুক্তভোগী কহিনুর বেগম একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জয়নাল সর্দার বাড়ির জয়াল আবেদীনের মেয়ে।

ভুক্তভোগী কহিনুর বেগম অভিযোগ করেন, তার স্বামী ক্যান্সারে আক্রান্ত এবং সম্প্রতি অসুস্থ মেয়েও মারা গেছে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে গরিব ও দুস্থদের মাঝে ভিজিএফের চাল বিতরণের খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ মন্জুরুল আলমের কাছে একটি কার্ডের জন্য যান তিনি।

তার ভাষ্য, ইউপি সদস্য তাকে ইউনিয়ন পরিষদে অপেক্ষা করতে বলে চলে যান। পরে পরিষদের পাশের কম্পিউটার দোকানের সামনে দাঁড়িয়ে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “ভোটের সময় তারা বাড়ি গিয়ে খালা-মা ডাকে, এখন চালের স্লিপ দেয় না।” এ সময় সেখানে উপস্থিত নারী ইউপি সদস্য নাছিমা বেগম ক্ষিপ্ত হয়ে বেরিয়ে এসে তাকে জুতা দিয়ে মারধর করেন বলে অভিযোগ করেন কহিনুর।

তবে অভিযোগ অস্বীকার করেছেন ইউপি সদস্য নাছিমা বেগম। তিনি বলেন, “ওই নারী আমার সঙ্গে খারাপ আচরণ করেছেন। আমার বোরকা ধরে টানাটানি করলে আমি তাকে সরিয়ে দিই। জুতাপেটার কোনো ঘটনা ঘটেনি।”

চরজুবলি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইব্রাহিম খলিল বলেন, “ঘটনার বিষয়ে পরে শুনেছি। বাজারে কিছু গোলযোগ হয়েছিল।”

এ বিষয়ে সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকিব ওসমান বলেন, “ঘটনার কথা শুনেছি। ওই নারীর পরিচয় পুরোপুরি শনাক্তের পর অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবিতে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সাদা ছড়ি বিতরণ

১

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৬

২

১৩তম গ্রেডের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ইবতেদায়ী শিক্ষকদের লাগাতার অবস্থান

৩

ভিকারুননিসা নূন স্কুলের অভিভাবকদের প্রতিবাদ ও মানববন্ধন

৪

জাতীয় প্রেসক্লাবের সামনে জেটেবের বিক্ষোভ সমাবেশ

৫

কারিগরি শিক্ষা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার রক্ষার দাবিতে এফডিইবির মানববন্ধন

৬

মার্চেন্ডাইজার জামাল উদ্দিনের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে AMFB-এর মানববন্ধন

৭

জাবির ৪৬তম ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের আহ্বায়ক নির্বাচিত, কোষাধ্যক্ষ মনোনীত

৮

‎সেনবাগে অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভিমানের জেরে আত্মহত্যার ধারণা

৯

সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

১০

ধুনটে শিক্ষার্থীদের আত্মউন্নয়ন সেমিনার ও ৬ পরিবারকে ছাগল প্রদান

১১

তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার

১২

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৩

আদমদীঘিতে সালিশের ভিডিও করায় বসতবাড়িতে হামলা, খড়ের পালায় আগুন

১৪

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় থাকবে এসআরবি-১৩, ঠাকুরগাঁওয়ে ৪৭৮ মণ্ডপ

১৫

জামায়াত বেহেশতের লোভ দেখায়, ঢাকের তালে উলুধ্বনিও দেয়: প্রতিমন্ত্রী শাহে আলম

১৬

কুষ্টিয়ায় লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী স্মরণোৎসব ও মেলা শুরু

১৭

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

১৮

হিফজুল কোরআন প্রতিযোগিতা-২৬ এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১৯

দেশে শীতের আগমন কবে, তাপমাত্রা কমার আভাস দিল আবহাওয়া অধিদপ্তর

২০