সাজ্জাদ হোসেন রাজু, ফরিদপুর জেলা প্রতিনিধি
১৮ জুলাই ২০২৬, ৫:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বোয়ালমারীতে কলেজ শিক্ষকের বিরুদ্ধে ভুয়া চিকিৎসা সনদ ও জালিয়াতির অভিযোগ

Share this news with

ফরিদপুরের বোয়ালমারীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা কমিটির সদস্য ও বোয়ালমারী কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মজনু মিয়ার বিরুদ্ধে ভুয়া চিকিৎসা সনদ দাখিল, হাজিরা খাতায় জালিয়াতি এবং সরকারি নীতিমালা লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পরিচালিত ‘অপারেশন ডেভিল হান্ট’-এর সময় গ্রেপ্তার এড়াতে তিনি আত্মগোপনে ছিলেন। পরে কলেজে ছুটির আবেদন জমা দিতে গিয়ে ২০০৮ সালে অবসরে যাওয়া স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক শাহজাহান বিশ্বাসের নাম ও পদবি ব্যবহার করে একটি চিকিৎসা সনদ দাখিল করেন বলে অভিযোগ রয়েছে।

চিকিৎসা সনদটিতে বাংলা ও ইংরেজি মিশ্রিত দুটি ভিন্ন তারিখ উল্লেখ করা হয়েছে। এছাড়া ‘মেডিসিন’ বিভাগের সনদ ব্যবহার করলেও রোগের প্রমাণ হিসেবে জমা দেওয়া হয় চক্ষু পরীক্ষার কিছু কাগজপত্র। এমনকি সংশ্লিষ্ট ছুটির আবেদনপত্রেও কোনো তারিখ উল্লেখ ছিল না।

চিকিৎসা সনদের প্যাডে উল্লেখিত ঢাকার মিরপুর-১ এলাকার ‘বিসমিল্লাহ ফার্মেসি’তে খোঁজ নিয়ে জানা যায়, ওই প্রতিষ্ঠান থেকে এমন কোনো সনদ দেওয়া হয়নি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, কোনো অবসরপ্রাপ্ত চিকিৎসা কর্মকর্তা এ ধরনের সনদ দেওয়ার এখতিয়ার রাখেন না।

অভিযোগ রয়েছে, কলেজ কর্তৃপক্ষকে না জানিয়ে এক মাসের বেশি সময় অনুপস্থিত থাকার পরও মজনু মিয়া গত ১ জুলাই ছয় মাস আগের একটি ছুটির আবেদন ও চিকিৎসা সনদ জমা দেন। তিনি ১৮ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত নয় দিনের ছুটির আবেদন করলেও বাকি সময়ের উপস্থিতি দেখাতে হাজিরা খাতায় জালিয়াতির আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে।

এ ঘটনায় অনুসন্ধানে গিয়ে সংবাদকর্মীরা জানতে পারেন, গত ১৩ জুলাই কলেজে উপস্থিত হয়ে তিনি হাজিরা খাতার ফাঁকা স্থানে স্বাক্ষর করে অনুপস্থিতির সময় বৈধ করার চেষ্টা করেন।

অনুসন্ধানে আরও জানা গেছে, সরকারি চাকরিজীবী হওয়া সত্ত্বেও মজনু মিয়া বোয়ালমারীর বড়গা বাজারে কীটনাশক ও সারের ব্যবসা এবং ওয়াপদা মোড়ে একটি ইলেকট্রনিকস প্রতিষ্ঠানের পরিবেশকের দায়িত্ব পালন করছেন। অথচ সরকারি নীতিমালা অনুযায়ী কোনো এমপিওভুক্ত শিক্ষক আর্থিক সুবিধাভোগী ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকতে পারেন না।

স্থানীয় সূত্র জানায়, ১৯৯৭ সালে আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে তিনি কলেজে প্রভাষক হিসেবে যোগ দেন। চাকরিজীবনের শুরু থেকেই শিক্ষা কার্যক্রমের চেয়ে দলীয় কর্মকাণ্ড ও ব্যবসায় বেশি সময় ব্যয় করেছেন বলে অভিযোগ রয়েছে।

এছাড়া, ২০১৫-১৬ শিক্ষাবর্ষে কলেজের প্রায় সাত লাখ টাকা আত্মসাতের অভিযোগও ওঠে তার বিরুদ্ধে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর তিনি ওই অর্থ কলেজ তহবিলে ফেরত দেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অভিযোগ রয়েছে, মুজিব শতবর্ষ উদ্‌যাপন, জেলা আওয়ামী লীগের নেতাদের সংবর্ধনা এবং পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে কলেজের অর্থ অপচয় করা হয়েছে। এসব অনিয়মের কারণে কলেজে আর্থিক সংকট দেখা দেয় এবং নন-এমপিও শিক্ষকদের বেতন-ভাতা বন্ধ হয়ে যায়।

স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও প্রভাব বিস্তারের কারণে কলেজের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তবে এসব অভিযোগের বিষয়ে মোহাম্মদ মজনু মিয়ার বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, উল্লিখিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তদন্ত ও সিদ্ধান্ত এখনো প্রকাশিত হয়নি।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

ঢাবিতে শিক্ষার্থীদের জন্য ‘আইটি এন্ড ক্যারিয়ার সেন্টার’ উদ্বোধন

ঢাবিতে জাতীয় সিরাত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

খিলগাঁওয়ে চাপাতির আঘাতে যুবক গুরুতর আহত

ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির অভিযোগে দৌলতপুরে যুবক আটক

কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

১০

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

১১

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

১২

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

১৩

অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

১৪

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

১৫

কবর থেকে মরদেহ তুলে দরবারে প্রতিস্থাপন, ফিলিপনগরে উত্তেজনা

১৬

বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের

১৭

গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা নিয়ে নাগরিক ফোরামের আলোচনা সভা

১৮

পিআইবির মহাপরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

১৯

গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

২০