মোঃ মাসুদ রানা, কুমিল্লা প্রতিনিধি
১ জুন ২০২৬, ৭:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বোনের সঙ্গে গোসলে নেমে লক্ষার খালে তলিয়ে গেল ফারিয়া

Share this news with

কুমিল্লার দেবিদ্বারে বড় বোনের সঙ্গে খালে গোসল করতে নেমে পানির প্রবল স্রোতে তলিয়ে ফারিয়া আক্তার (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ সোমবার দুপুরে উপজেলার বড়শালঘর ইউনিয়নের সংচাইল বাসস্ট‌্যান্ড সংলগ্ন লক্ষার খালে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ হওয়ার প্রায় তিন ঘণ্টা পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে। নিহত ফারিয়া সংচাইল গ্রামের মো. শাহাদাত হোসেনের মেয়ে।

স্থানীয়রা জানায়, বেলা ১২ টার দি‌কে ফারিয়া তার বড় বোন সামিরা (১১) সহ কয়েকজন শিশুর সঙ্গে খালে গোসল করতে নামে। একপর্যায়ে খালের প্রবল স্রোতে ফারিয়া ভেসে যেতে শুরু করলে সামিরা তাকে ধরে রাখার চেষ্টা করে। তাদের চিৎকার শুনে পাশের এক নারী সামিরাকে টেনে তোললেও ফারিয়া হাত ফসকে স্রো‌তের টা‌নে তলিয়ে যায়।

খবর পেয়ে মুরাদনগর ফায়ার সার্ভিসের এক‌টি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা তল্লাশির পর বিকেল ৩টার দিকে কচুরিপানার নিচ থেকে ফা‌রিয়ার মরদেহ উদ্ধার করে।

মুরাদনগর ফায়ার সার্ভিসের কর্মকর্তা মো. আমজাদ হোসেন বলেন, বর্ষ‌নে পানি বৃ‌দ্ধির কার‌নে খালটিতে পানির স্রোত ছিল তীব্র। তাই শিশু‌টি স্রো‌তের টা‌নে ত‌লি‌য়ে যায়।

​দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খালের তীব্র স্রোতে পড়ে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।”

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূরুঙ্গামারীর তিলাই উচ্চ বিদ্যালয়ে হরিলুট, প্রধান শিক্ষকের দুর্নীতির বিরুদ্ধে ইউএনও বরাবর লিখিত অভিযোগ

সাভারে এসবি কর্মকর্তাকে পিটিয়ে হত্যার অভিযোগ, আহত ছেলে

বগুড়ায় হত্যা ও ধর্ষণ মামলার পলাতক দুই আসামি গ্রেপ্তার

গণভোটের রায় বাস্তবায়ন না হলে আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

সান্তাহারে ছাতিম গাছের ডালে যুবকের ঝুলন্ত মরদেহ, মৃত্যু নিয়ে রহস্য

সিফাতের মুক্তি ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে ইসিবি চত্বরে বিক্ষোভ

ধুনটে পৃথক অভিযানে গাঁজাসহ দুইজন গ্রেপ্তার

রাজশাহীতে বিএসটিআইয়ের অনুমোদনহীন বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

শহীদ জিয়া শিশু পার্কে পূবালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম উদ্বোধন

ঢাবিতে শিক্ষার্থীদের জন্য ‘আইটি এন্ড ক্যারিয়ার সেন্টার’ উদ্বোধন

১০

ঢাবিতে জাতীয় সিরাত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

১১

খিলগাঁওয়ে চাপাতির আঘাতে যুবক গুরুতর আহত

১২

ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির অভিযোগে দৌলতপুরে যুবক আটক

১৩

কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

১৪

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

১৫

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

১৬

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

১৭

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

১৮

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

১৯

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

২০