মাহাথির কোরেশী, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
২ সেপ্টেম্বর ২০২৬, ৯:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে কুবি ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

Share this news with

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রদলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

এসময় কুবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম ও তরিকুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কর্মসূচি নিয়ে কুবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান বলেন, ‘দীর্ঘ লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজ ৪৮তম বছরে পদার্পণ করেছে। বহুদলীয় গণতন্ত্র, বাংলাদেশি জাতীয়তাবাদ, অর্থনৈতিক মুক্তি ও স্বনির্ভরতা, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের বৃক্ষরোপণ কর্মসূচি একটি বাসযোগ্য ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার প্রত্যয়ের অংশ। বিশেষ করে আগামী প্রজন্মের জন্য একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিটি কর্মী রাজপথে থেকে কাজ করে যাবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণে এবং একটি আধুনিক, উন্নত ও সবার জন্য বাসযোগ্য বাংলাদেশ গড়তে তারেক রহমানের নেতৃত্বে আমরা আমাদের কার্যক্রম অব্যাহত রাখব।’

যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গৌরবময় ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবুজ ও টেকসই বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। রাষ্ট্র সংস্কারের ৩১ দফার অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং একটি টেকসই ও আধুনিক বাংলাদেশ গড়ে তোলা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সবুজ বিপ্লবের ধারাবাহিকতায় আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি একটি সবুজ, দূষণমুক্ত ও নিরাপদ বাংলাদেশ গড়ার রাজনৈতিক অঙ্গীকার।’

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধুনট উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি লিখন ও সম্পাদক রাকিবুল

১

অশ্রুসজল চোখে প্রতিমা বিসর্জন, কুড়িগ্রামে শেষ হলো দুর্গোৎসব

২

অতিরিক্ত ক্লাসের আড়ালে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক

৩

বগুড়ায় মাদকবিরোধী অভিযান জোরদারে ডিএনসিকে দুই মোটরসাইকেল দিল চেম্বার

৪

কক্সবাজারে সাগরে দুর্গাপ্রতিমা বিসর্জন, ৪৫ মিনিটে বিদায় ৩৮০ প্রতিমার

৫

শেরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রতিটি পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিলেন শহিদুল ইসলাম

৬

লাকসামের নাওটি স্টেশনে কর্ণফুলী কমিউটারের চার বগি লাইনচ্যুত

৭

বাংলাদেশ লেবার পার্টির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

৮

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

৯

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ

১০

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সুরক্ষার ঘাটতি কোথায়?

১১

আতঙ্ক কাটিয়ে লালন আখড়াবাড়িতে জনস্রোত, শেষ হলো স্মরণোৎসব

১২

দুই বাংলাদেশিকে হত্যার ঘটনায় সৌদি আরবকে লাল কার্ড দেখাল ছাত্র ফেডারেশন

১৩

ধুনটে স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে

১৪

ষড়যন্ত্র থেমে নেই—দুর্গাপূজা নিয়ে নোয়াখালীতে বিস্ফোরক মন্তব্য ছাত্রদল নেতার

১৫

নিজ অর্থায়নে জাবির মুক্তমঞ্চে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন

১৬

তিন দিনের লালন উৎসবের দ্বিতীয় দিন ছেঁউড়িয়ায় উৎসবের আমেজ, রাতভর বাউলগান

১৭

অমর একুশে বইমেলা ২০২৭ শুরু ৭ জানুয়ারি, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

১৮

বগুড়ায় সনাতন ধর্মাবলম্বী নারীদের শাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

১৯

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী

২০