সর্বশেষ
||ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে ৭ দিন ট্রাক-লরি চলাচল বন্ধ||পরিবেশ সুরক্ষায় এগিয়ে নরসিংদী: বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট নির্মাণে চুক্তি স্বাক্ষর||বগুড়ায় ব্যবসায়ীর কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি, ১১ জনের বিরুদ্ধে মামলা||হোসেনপুরে সমিতির টেকসই উন্নয়ন সমবায় ব্যবস্থাপনা ও আয়বর্ধন সংক্রান্ত ১ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত||জবি সমাজকর্ম বিভাগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত||মাছের আড়তে মোবাইল কোর্ট, জনসম্মুখে ধ্বংস করা হলো ভেজাল চিংড়ি||জবির দর্শন বিভাগে যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত||রাঙ্গামাটিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত||বাস্তবায়ন নিয়ে ধোঁয়াশা কাটছে না কুমিল্লা বিভাগ||বিএনসিসি কালেক্টিভ ক্যাম্প-২০২৬ এর শ্রেষ্ঠ ক্যাডেট ইবি শিক্ষার্থী মোসাদ্দেক

বাস্তবায়ন নিয়ে ধোঁয়াশা কাটছে না কুমিল্লা বিভাগ

Share this news with

কুমিল্লা বিভাগ বাস্তবায়ন নিয়ে ধোঁয়াশা কাটছে না। বিভাগ হই হই করেও হয় না। কুমিল্লাবাসীর প্রত্যাশা যেন পূরণই হচ্ছে না। বিএনপি কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করবে এমন আশা এ জনপদের মানুষের।

নির্বাচনের আগে সুয়াগাজীর ডিগবাজি মাঠেও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিভাগের দাবি জানানো হয়। তখন তিনি আশ্বাস দিয়েছিলেন। এর আগে কুমিল্লা টাউন হল মাঠে বিএনপির মহাসমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, বিএনপি ক্ষমতায় এলে কুমিল্লা নামেই বিভাগ হবে।

সর্বশেষ গত শনিবার দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত পথসভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সামনে কুমিল্লা বিভাগ ঘোষণার দাবি জানিয়ে বক্তব্য রাখেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন এবং কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ ইয়াছিন। দুই মন্ত্রী প্রধানমন্ত্রীর কাছ থেকে বিভাগ ঘোষণার জন্য রীতিমতো দুই হাত উঁচিয়ে নাচানাচি করেছিলেন মঞ্চে। এ দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে। কিন্তু প্রধানমন্ত্রী কুমিল্লা বিভাগ নিয়ে সুস্পষ্ট কোন ঘোষণা দেননি। উল্টো তিনি বলেছেন, ‘ এই দাবিটি যদি জনগণের দাবি হয়ে থাকে…’। এখন জনগণের দাবি বলতে প্রধানমন্ত্রী কি বুঝিয়েছেন তা নিয়ে নানাজন নানা ধরনের ব্যাখ্যা দিচ্ছেন। কেউ বলছেন প্রধানমন্ত্রী কুমিল্লার সঙ্গে নোয়াখালীর জনগণের সম্পৃক্ততা আছে কিনা তা বলেছেন। কেউ বলেছেন ভৌগলিকভাবে কুমিল্লা ও নোয়াখালীর মানুষ সমতট অঞ্চলের। তাই তিনি বৃহত্তর দুই জেলার জনগণের ঐক্যের কথা বলেছেন।

শনিবারের পথসভায় কুমিল্লা বিভাগ গঠন প্রসঙ্গে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, এই দাবিটি যদি জনগণের দাবি হয়ে থাকে ইনশাল্লাহ তাহলে সেটির বাস্তবায়ন হবে (এ সময় সরকারের দুই মন্ত্রী জাকারিয়া তাহের সুমন ও মোহাম্মদ আমিন উর রশিদ নাচানাচি করেন)।

কুমিল্লার সাংস্কৃতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট শহীদুল হক স্বপন বলেন, অধরাই থেকে গেল কুমিল্লা বিভাগ। মাননীয় প্রধানমন্ত্রী ‘জনগণের দাবি’ শব্দ দুইটি বলে অনেক কিছু বুঝিয়ে দিয়েছেন। এই অবস্থায় সহসাই কুমিল্লা বিভাগ ঘোষণা হবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।

কুমিল্লা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. মোসলেহ উদ্দিন আহমেদ বলেছেন, আমরা কুমিল্লা নামে কুমিল্লা বিভাগ চাই। এরশাদের শাসনামলে যখন কুমিল্লা বিভাগ আন্দোলন তখন অনেক জেলাই বিকশিত হয়নি। আমরা আশা করি দ্রুত বিভাগ বাস্তবায়ন হোক।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে ৭ দিন ট্রাক-লরি চলাচল বন্ধ

পরিবেশ সুরক্ষায় এগিয়ে নরসিংদী: বর্জ্য ব্যবস্থাপনা প্ল্যান্ট নির্মাণে চুক্তি স্বাক্ষর

বগুড়ায় ব্যবসায়ীর কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি, ১১ জনের বিরুদ্ধে মামলা

হোসেনপুরে সমিতির টেকসই উন্নয়ন সমবায় ব্যবস্থাপনা ও আয়বর্ধন সংক্রান্ত ১ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত

জবি সমাজকর্ম বিভাগে নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত

মাছের আড়তে মোবাইল কোর্ট, জনসম্মুখে ধ্বংস করা হলো ভেজাল চিংড়ি

জবির দর্শন বিভাগে যৌন হয়রানি ও নিপীড়ন প্রতিরোধবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

রাঙ্গামাটিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বাস্তবায়ন নিয়ে ধোঁয়াশা কাটছে না কুমিল্লা বিভাগ

বিএনসিসি কালেক্টিভ ক্যাম্প-২০২৬ এর শ্রেষ্ঠ ক্যাডেট ইবি শিক্ষার্থী মোসাদ্দেক

১০

বগুড়ায় বান্ধবীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

১১

সংঘর্ষে প্রাণ গেল চাচাতো দুই ভাইয়ের, এলাকায় শোক ও আতঙ্ক

১২

জুলাই সনদ বাস্তবায়ন ও অপপ্রচার রোধে রাবি ছাত্রদলের লিফলেট বিতরণ

১৩

​ছেলের মৃত্যু ও মেয়ের বিচ্ছেদ: তারাগঞ্জে এক অসহায় পরিবারের মানবেতর জীবন

১৪

রামগঞ্জে টুং টাং শব্দে মুখরিত কামারপাড়া, গভীর রাত পর্যন্ত ব্যস্ত কামাররা

১৫

জাবিতে পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের বাধা ও হেনস্তার অভিযোগ

১৬

চট্টগ্রামে সকল প্রকার সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ

১৭

৯ বছর পর তনু হত্যা মামলায় নতুন মোড়, পিবিআইয়ের কাছে গুরুত্বপূর্ণ ক্লু

১৮

নওগাঁয় ডিবির জালে ‘ভুয়া ডিবি’ জামিল

১৯

‎নিয়ামতপুরে ওয়ারেন্টভুক্ত মাদক কারবারি পুলিশের হাতে

২০