সর্বশেষ
||বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার হার সইতে না পেরে সমর্থকের মৃত্যু||হামাসের নতুন প্রধান নির্বাচিত ড. খালিল ইসমাঈল হাইয়া||সৌদির বিরুদ্ধে ‘নৌ অবরোধ’ ঘোষণা হুতিদের, নতুন সংকটে লোহিত সাগর!||বিশ্বকাপ ফাইনাল দেখে বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটি, যুবকের আত্মহত্যা||প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন||‎হাতিয়ার বনে ভেসে এলো অজ্ঞাত মরদেহ||আদমদীঘিতে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেপ্তার ৩||জাকসুর উদ্যোগে জাবিতে দ্বিতীয় ধাপে আইইএলটিএস কোর্সে অংশ নিচ্ছেন ৩০০ শিক্ষার্থী||ঠাকুরগাঁও হাল চাষের সময় বজ্রপাতে যুবকের মৃত্যু||টানা বৃষ্টি-বন্যার প্রভাবে ধুনটে সবজির বাজারে আগুন, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত মানুষ
রিফাত আহমেদ, স্টাফ রিপোর্টার
৮ এপ্রিল ২০২৬, ৮:৩৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাইতুল মোকাররমে উচ্ছেদ অভিযান ঘিরে ব্যবসায়ী-হকার সংঘর্ষ, পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে নতুন শঙ্কা

Share this news with

রাজধানী ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে ব্যবসায়ী গ্রুপ ও হকারদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দিনভর মানববন্ধন, বিক্ষোভ মিছিল, সংঘর্ষ ও পাল্টাপাল্টি অভিযোগে এলাকাজুড়ে অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়।

জানা যায়, সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১০টা ৫০ মিনিট পর্যন্ত বাইতুল মোকাররম ব্যবসায়ী সমিতির উদ্যোগে অবৈধ হকার উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। পরে জাতীয় মসজিদের পশ্চিম পাশের লিংক রোডে ফুটপাত দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন ব্যবসায়ীরা। এতে নেতৃত্ব দেন সমিতির সভাপতি এনামুল হক খান দোলন ও সেক্রেটারি এ কে ফারুক আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মানববন্ধন চলাকালে হকাররা বিক্ষোভ মিছিল বের করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় বাইতুল মোকাররম মার্কেটের সব দোকানপাট বন্ধ হয়ে যায়। একপর্যায়ে ব্যবসায়ী ও জুয়েলারি মার্কেটের কিছু দোকানদার ও কর্মচারীদের সঙ্গে হকারদের সংঘর্ষে মো. পারভেজ আহমেদ নামে এক হকার আহত হন। তার হাতে আঘাত লাগে বলে জানা গেছে।

এ ঘটনার জেরে দুপুরে পাল্টা প্রতিক্রিয়ায় হকারদের পক্ষ থেকে জরুরি সংবাদ সম্মেলন করা হয়। এফ ক্যাটাগরি ইসলামিক ব্যবসায়ী দোকান মালিক সমিতির সভাপতি হাজী মোহাম্মদ মহিব উল্যাহ্ রাজু খান অভিযোগ করেন, ব্যবসায়ী সমিতির সভাপতি এনামুল হক খান দোলন ‘চাঁদাবাজ ও সন্ত্রাসী’ এবং অসৎ উদ্দেশ্যে উচ্ছেদ অভিযান পরিচালনা করছেন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামীকালও যদি উচ্ছেদ অভিযান চালানো হয়, তবে হকাররা সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলবে এবং ইসলামিক ফাউন্ডেশন কার্যালয় ঘেরাও করা হবে।

অন্যদিকে, সন্ধ্যা ৭টা পর্যন্ত বাইতুল মোকাররম মসজিদ সংলগ্ন স্বর্ণ মার্কেট ও আশেপাশের এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

তবে উভয় পক্ষের কর্মসূচি ঘোষণায় আগামীকাল (৮ এপ্রিল) আবারও উত্তেজনা ছড়ানোর আশঙ্কা রয়েছে। ব্যবসায়ী সমিতি বেলা ১১টায় একই স্থানে মানববন্ধনের ঘোষণা দিয়েছে। অপরদিকে হকাররাও প্রতিরোধের হুঁশিয়ারি দিয়েছে, ফলে যেকোনো সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার হার সইতে না পেরে সমর্থকের মৃত্যু

হামাসের নতুন প্রধান নির্বাচিত ড. খালিল ইসমাঈল হাইয়া

সৌদির বিরুদ্ধে ‘নৌ অবরোধ’ ঘোষণা হুতিদের, নতুন সংকটে লোহিত সাগর!

বিশ্বকাপ ফাইনাল দেখে বাড়ি ফিরে স্ত্রীর সঙ্গে কথা-কাটাকাটি, যুবকের আত্মহত্যা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন

‎হাতিয়ার বনে ভেসে এলো অজ্ঞাত মরদেহ

আদমদীঘিতে পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামিসহ গ্রেপ্তার ৩

জাকসুর উদ্যোগে জাবিতে দ্বিতীয় ধাপে আইইএলটিএস কোর্সে অংশ নিচ্ছেন ৩০০ শিক্ষার্থী

ঠাকুরগাঁও হাল চাষের সময় বজ্রপাতে যুবকের মৃত্যু

টানা বৃষ্টি-বন্যার প্রভাবে ধুনটে সবজির বাজারে আগুন, বিপাকে নিম্ন ও মধ্যবিত্ত মানুষ

১০

রক্ষণাত্মক পরিকল্পনা, খেলোয়াড় বদল এবং লাল কার্ডের প্রভাবে বিশ্বকাপের শিরোপা হাতছাড়া আর্জেন্টিনার!

১১

বিশ্বকাপ মাতানো তারকারা: সেরা খেলোয়াড় রদ্রি, গোল্ডেন বুট এমবাপ্পের

১২

অতিরিক্ত সময়ে তোরেসের গোলে আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর আবার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

১৩

বাঁচতে চায় ১০ বছরের সামিয়া

১৪

দৌলতপুরে জ্বালানি তেলের গুজবে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়, সংকট নেই বলছে প্রশাসন

১৫

সংবাদ প্রকাশের পর অভিযান: আদমদীঘিতে সার চোরাচালানের অভিযোগ প্রমাণিত, ডিলারকে জরিমানা ও গুদাম সিলগালা

১৬

ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু: আদালতে নেওয়ার আগেই বাথরুমে গলায় ফাঁস

১৭

ঋণমুক্ত ৫,৮৯২ কৃষক, টেকসই উৎপাদনে গুরুত্বারোপ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের

১৮

নদীপথে স্বাস্থ্যসেবা, দৌলতপুরে নোঙর করল বিশেষায়িত ভাসমান হাসপাতাল

১৯

শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ার আহ্বান ডা. শফিকুর রহমানের

২০