ফারহান লাবিব - বগুড়া জেলা প্রতিনিধি
১৮ জুলাই ২০২৬, ৯:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ার শেরপুরে উল্টো পথের ট্রাকের ধাক্কায় নিহত ১, আহত ৩

Share this news with

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়কে উল্টো পথে আসা একটি ট্রাকের ধাক্কায় অটোভ্যান যাত্রী মো. জয়নাল আবেদীন (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় একই পরিবারের এক নারীসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) বিকেল চারটার দিকে উপজেলার ঘোগা বটতলা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জয়নাল আবেদীন উপজেলার ভবানীপুর ইউনিয়নের গোড়তা গ্রামের বাসিন্দা। আহতরা হলেন, নিহতের চাচা বক্তজামাল (৫৫), তাঁর স্ত্রী কুলসুম বেগম (৪০) এবং অটোভ্যান চালক মো. শাহ আলম (৪৫)। আহতদের মধ্যে ভ্যান চালকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অসুস্থ বক্তজামালকে শেরপুরের পার্শ্ববর্তী চান্দাইকোনা বাজারে ডাক্তার দেখিয়ে অটোভ্যানযোগে সপরিবারে বাড়ি ফিরছিলেন জয়নাল আবেদীন।

ভ্যানটি মহাসড়কের সঠিক লেন (ঢাকা মুখী লেন) দিয়ে আসছিল। এ সময় মহাসড়কের উন্নয়ন কাজে নিয়োজিত একটি ট্রাক দ্রুতবেগে উল্টো পথে আসার সময় অটোভ্যানটিকে সামনে থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই জয়নাল আবেদীনের মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায়। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, উন্নয়ন কাজের কাজে নিয়োজিত ট্রাকটি বেপরোয়া গতিতে উল্টো পথে আসায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আইয়ুব আলী বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করেছে। তবে এর চালক কৌশলে পালিয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৬

১

১৩তম গ্রেডের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ইবতেদায়ী শিক্ষকদের লাগাতার অবস্থান

২

ভিকারুননিসা নূন স্কুলের অভিভাবকদের প্রতিবাদ ও মানববন্ধন

৩

জাতীয় প্রেসক্লাবের সামনে জেটেবের বিক্ষোভ সমাবেশ

৪

কারিগরি শিক্ষা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার রক্ষার দাবিতে এফডিইবির মানববন্ধন

৫

মার্চেন্ডাইজার জামাল উদ্দিনের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে AMFB-এর মানববন্ধন

৬

জাবির ৪৬তম ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের আহ্বায়ক নির্বাচিত, কোষাধ্যক্ষ মনোনীত

৭

‎সেনবাগে অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভিমানের জেরে আত্মহত্যার ধারণা

৮

সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

৯

ধুনটে শিক্ষার্থীদের আত্মউন্নয়ন সেমিনার ও ৬ পরিবারকে ছাগল প্রদান

১০

তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার

১১

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

আদমদীঘিতে সালিশের ভিডিও করায় বসতবাড়িতে হামলা, খড়ের পালায় আগুন

১৩

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় থাকবে এসআরবি-১৩, ঠাকুরগাঁওয়ে ৪৭৮ মণ্ডপ

১৪

জামায়াত বেহেশতের লোভ দেখায়, ঢাকের তালে উলুধ্বনিও দেয়: প্রতিমন্ত্রী শাহে আলম

১৫

কুষ্টিয়ায় লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী স্মরণোৎসব ও মেলা শুরু

১৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

হিফজুল কোরআন প্রতিযোগিতা-২৬ এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১৮

দেশে শীতের আগমন কবে, তাপমাত্রা কমার আভাস দিল আবহাওয়া অধিদপ্তর

১৯

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০