সর্বশেষ
||গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুলের||সরকার উত্তরাঞ্চলসহ পুরো দেশেই সুষম উন্নয়ন করবে : বিদ্যুৎমন্ত্রী||দৌলতপুরে পদ্মার ভাঙন, নদীগর্ভে ৫০০ বিঘা জমি||থানচি-তিন্দুমুখ নৌপথে চলাচল ৩০ জুলাই পর্যন্ত বন্ধ||রুমার দুর্গম এলাকায় হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু||ডিসি পার্কের পুকুরে গোসলে নেমে প্রাণ হারালেন কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী||কুষ্টিয়া কোর্ট স্টেশনে সুন্দরবন এক্সপ্রেসে রক্তাক্ত হামলা, দুই যাত্রী আহত; বিক্ষোভে দেড় ঘণ্টা ট্রেন আটকে||কুড়িগ্রামে বাস ভাঙচুর ও শ্রমিক পেটানোর মামলার প্রধান আসামি গ্রেফতার||কুবি ডিবেটিং সোসাইটির নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত||নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
মিরু হাসান বাপ্পী, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি
৮ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ার মোটেলে রহস্যজনক মৃত্যু, প্রযুক্তির সহায়তায় আটক প্রেমিকা

Share this news with

বগুড়া শহরের চারমাথা এলাকায় অবস্থিত সেঞ্চুরী মোটেলে এরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য বিপুল চন্দ্র পাল (৪৮)-এর রহস্যজনক মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে আটক করেছে পুলিশ।

রোববার (৭ জুন) সকালে তথ্যপ্রযুক্তির সহায়তায় ঠাকুরগাঁও এলাকা থেকে মোর্শেদা বেগম (৩৫) নামের ওই নারীকে আটক করা হয়। তিনি দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার বাসিন্দা।

বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম জানান, প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণের মাধ্যমে মোর্শেদাকে শনাক্ত করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিহত বিপুল চন্দ্র পালের সঙ্গে দীর্ঘদিনের ব্যক্তিগত সম্পর্ক থাকার কথা স্বীকার করেছেন। সেই সম্পর্কের সূত্র ধরেই তারা সেঞ্চুরী মোটেলে অবস্থান করেছিলেন বলে জানিয়েছেন তিনি।

পুলিশ জানায়, ঘটনার পর মোটেলের সিসিটিভি ফুটেজ জব্দ করা হয়েছে। ফুটেজে বিপুল চন্দ্র পালকে ওই নারীর সঙ্গে মোটেলে প্রবেশ করতে দেখা গেছে।

শুক্রবার রাতে বিপুল চন্দ্র পাল সেঞ্চুরী মোটেলের ৬১০ নম্বর কক্ষ ভাড়া নেন। পরদিন শনিবার নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি কক্ষ থেকে বের না হওয়ায় মোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ অবস্থায় দেখতে পেয়ে তারা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা খুলে তার মরদেহ উদ্ধার করে।

 

নিহত বিপুল চন্দ্র পাল বগুড়া সদর উপজেলার এরুলিয়া পালপাড়া এলাকার বাসিন্দা এবং জিতেন্দ্রনাথ পালের ছেলে। তিনি এরুলিয়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য ছিলেন। এছাড়াও তিনি শাহ ফতেহ আলী পরিবহনের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইব্রাহীম আলী জানান, রোববার পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোনো মামলা দায়ের করা হয়নি। তবে অভিযোগ বা মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পুলিশ আরও জানায়, মরদেহ উদ্ধারের সময় শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কক্ষ থেকে কিছু যৌন উত্তেজক সামগ্রী উদ্ধার করা হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ঘটনার রহস্য উদ্ঘাটনে বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। আটক নারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্তের স্বার্থে আরও তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গবেষণা ও উদ্ভাবনে গুরুত্ব দেওয়ার আহ্বান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুলের

সরকার উত্তরাঞ্চলসহ পুরো দেশেই সুষম উন্নয়ন করবে : বিদ্যুৎমন্ত্রী

দৌলতপুরে পদ্মার ভাঙন, নদীগর্ভে ৫০০ বিঘা জমি

থানচি-তিন্দুমুখ নৌপথে চলাচল ৩০ জুলাই পর্যন্ত বন্ধ

রুমার দুর্গম এলাকায় হামের উপসর্গে দুই শিশুর মৃত্যু

ডিসি পার্কের পুকুরে গোসলে নেমে প্রাণ হারালেন কুষ্টিয়া সরকারি কলেজের শিক্ষার্থী

কুষ্টিয়া কোর্ট স্টেশনে সুন্দরবন এক্সপ্রেসে রক্তাক্ত হামলা, দুই যাত্রী আহত; বিক্ষোভে দেড় ঘণ্টা ট্রেন আটকে

কুড়িগ্রামে বাস ভাঙচুর ও শ্রমিক পেটানোর মামলার প্রধান আসামি গ্রেফতার

কুবি ডিবেটিং সোসাইটির নবীনবরণ ও বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

নিষিদ্ধ আ.লীগের কার্যক্রম, মায়ের অভিযোগে সাবেক ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

১০

জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ার ঘোষণা খেলাফত মজলিসের

১১

‎নোয়াখালী মেডিকেল কলেজ প্রকল্পে ২৫৪ কোটি টাকার টেন্ডার জালিয়াতির অভিযোগ

১২

ধুনটে নাশকতা মামলায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৩

ধুনটে বাড়ির বারান্দায় ঝুলছিল কৃষকের মরদেহ, থানায় ইউডি মামলা

১৪

কাফরুলে যুবদল নেতা ও বিএনপি কর্মী গুলিবিদ্ধ, অস্ত্রধারী আটক

১৫

নওগাঁয় ডিবির মাদকবিরোধী অভিযানে ১০ জন গ্রেফতার

১৬

বিদেশে উচ্চশিক্ষার রূপরেখা নিয়ে জাবিতে দিনব্যাপী ‘হায়ার স্টাডি ৩৬০°’

১৭

বিয়ের আনন্দ না ফুরোতেই সড়ক দুর্ঘটনায় ঝরল যুবকের প্রাণ

১৮

‎মাটিরাঙ্গায় গোমতী সড়ক মেরামত করলো বিএনপি, স্বস্তি গোমতীবাসীর

১৯

জাবিতে যুক্তির লড়াই, শুরু ডিএফআইআরের বিতর্ক উৎসব

২০