ফারহান লাবিব, জেলা প্রতিনিধি বগুড়া
২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ার নন্দীগ্রামে কপাল পুড়ল ছাত্রদল নেতার, আজীবন বহিষ্কার

Share this news with

বগুড়ার নন্দীগ্রামে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করায় ছাত্রদল নেতাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। কৌশলে সংগঠনের পদ বাগিয়ে নিলেও তিনি রাজনৈতিক কর্মকাণ্ডে নিষ্ক্রিয় বলে জানা গেছে।

আজীবন বহিষ্কৃত রবিউল ইসলাম নন্দীগ্রাম উপজেলা ছাত্রদলের সহ সভাপতি ছিলেন। তিনি নুন্দহ এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে। বিতর্কিত কর্মকান্ডের অভিযোগে তাকে একাধিকবার সতর্ক করা হয়েছিল।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে বেপরোয়া রবিউলকে আজীবনের জন্য বহিষ্কার করে জেলা ছাত্রদল। সংগঠনের সহ-দপ্তর সম্পাদক ফারহান সাদিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তি গণমাধ্যম পাঠানো হয়েছে।

এতে জানানো হয়, জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক উপজেলা ছাত্রদলের সহ সভাপতি রবিউল ইসলামকে সাংগঠনিক পদ থেকে আজীবন বহিষ্কার করা হলো। এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বগুড়া জেলা ছাত্রদল সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।

দলের ভাবমূর্তি রক্ষায় অপরাধ ও বিশৃঙ্খলার বিরুদ্ধে জিরো টলারেন্স বা বিন্দুমাত্র ছাড় দিচ্ছে না জেলা ছাত্রদল। তৃণমূলে কড়া নজরদারি করা হচ্ছে। কোনো নেতাকর্মী দলীয় নীতি এবং আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়ালে স্থায়ীভাবে পদক্ষেপ নিচ্ছে ক্ষমতাসীন দল।

নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাব সভাপতি ও যুবদল নেতা আব্দুর রউফ রুবেল জানান, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন এমপি দলীয় শৃঙ্খলার বিষয়ে কঠোর। বিতর্কিত ও বেপরোয়া কর্মকাণ্ডের কারণে অনেকের কপাল পুড়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির অভিযোগে দৌলতপুরে যুবক আটক

কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

১০

কবর থেকে মরদেহ তুলে দরবারে প্রতিস্থাপন, ফিলিপনগরে উত্তেজনা

১১

বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের

১২

গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা নিয়ে নাগরিক ফোরামের আলোচনা সভা

১৩

পিআইবির মহাপরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

১৪

গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

১৫

৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা প্রতিনিধি সম্মেলন

১৬

মর্যাদা, অধিকার ও ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বিলসের সম্মেলন

১৭

বিএমইউতে ICU-1 উদ্বোধন ও ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণের সনদ প্রদান

১৮

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের র‍্যালি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি

১৯

এম. আলম মুরাদের ওপর হামলার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

২০