এসএম ফারহান লাবিব (জেলা প্রতিনিধি, বগুড়া)
১২ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় মাদকের আগ্রাসন ঠেকাতে সামাজিক সচেতনতার তাগিদ

Share this news with

তরুণ প্রজন্মকে মাদকের আগ্রাসন থেকে রক্ষা করতে বগুড়ায় সচেতনতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের সামাজিক সচেতনতা বাড়ানোর উদ্যোগ প্রশংসা কুড়াচ্ছে। মাদকমুক্ত সমাজ বিনির্মানে দায়িত্বশীল নাগরিকদের সমন্বয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার তাগিদ দিয়েছেন বক্তারা।

সোমবার (১২ অক্টোবর) বগুড়া মহানগরের নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে পরামর্শ সভা করে প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র বগুড়া জোন। এন্টি ড্রাগ ক্যাম্পেইন কর্মসূচি, অপরাধ প্রবণতা রোধ, এলাকাভিত্তিক সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা এমপি।

তিনি বলেন, মাদকের কারণে পারিবারিক অশান্তি, অপরাধ প্রবণতা, শিক্ষার অবনতির পাশাপাশি তরুণ সমাজের নৈতিক অধঃপতন ঘটছে। বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পরই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যুবক ও তরুণ সমাজকে রক্ষা করতে ব্যাপক পরিকল্পনার মাধ্যমে পদক্ষেপ নেওয়া হচ্ছে। মাদকের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান। সামাজিক আন্দোলনের মাধ্যমে মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হবে।

পরামর্শ সভায় সভাপতিত্ব করেন নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুল গফুর ফকির। বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার, বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. আতোয়ার রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর উপপরিচালক জিললুর রহমান, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার এ এস দীন মুহাম্মদ, প্রশিকার পরিচালক রিজুওয়ানুস শামীম রাজিব, এন্টি ড্রাগ ক্যাম্পেইন কর্মসূচির প্রধান প্রদীপ কুমার বিশ্বাস, কেন্দ্রীয় ব্যবস্থাপক হারুন-অর-রশিদ, কর্মসূচির সিনিয়র সহকারী পরিচালক আব্দুর রহিম মোল্লা। সভা পরিচালনা করেন প্রশিকার বিভাগীয় ব্যবস্থাপক (বগুড়া জোন) নুর হোদা। উন্নয়ন এলাকা গাবতলী ব্যবস্থাপক ফাহিমা পারভীন, শিবগঞ্জ জরিফুল ইসলাম, নন্দীগ্রাম মনিরুল ইসলাম, ধুনট ইকবাল হোসেন, বগুড়া সদর রায়হান আলী খন্দকার, ক্যাশিয়ার সনাতন কুমার দাস, রফিকুল ইসলাম, ক্রেডিট কর্মকর্তা শামিমা আক্তার, শিল্পী বেগম উপস্থিত ছিলেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকবাজারে মুনসুর খান টাওয়ারে আগুন, ক্ষতিগ্রস্ত ষষ্ঠ ও সপ্তম তলা

১

বগুড়ায় মাদকের আগ্রাসন ঠেকাতে সামাজিক সচেতনতার তাগিদ

২

নন্দীগ্রামে তথ্য সংগ্রহ অবহিতকরণ ও কন্যা শিশু দিবসে আলোচনা

৩

পরিচ্ছন্ন ও বাসযোগ্য ঢাকা গড়তে শাহজাহানপুরে বর্জ্য স্থানান্তর কেন্দ্রের সৌন্দর্যবর্ধন শুরু

৪

পুরান ঢাকার চকবাজারে মার্কেটে আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

৫

বগুড়ায় ৩০ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১০ দিনের কারাদণ্ড

৬

সুইসাইড নোট লিখে নিখোঁজ জাবি শিক্ষার্থী

৭

আদমদীঘিতে বর্জ্য পরিশোধনাগার ছাড়াই চালকল পরিচালনা, সংবাদ প্রকাশের পর তদন্তে মিলল সত্যতা

৮

ধুনটে বসতবাড়িতে হামলা-ভাঙচুর ও সোনার চেইন ছিনতাইয়ের অভিযোগ, গ্রেপ্তার ৪

৯

গ্রামীণ ব্যাংকের প্রধান ফটক থেকে অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের সরিয়ে দিল পুলিশ

১০

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দীন হলে জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

১১

সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৪০ বছর করার দাবি, নিয়োগে স্বচ্ছতা চান চাকরিপ্রত্যাশীরা

১২

তেজগাঁও কলেজ শিক্ষার্থী রানা হত্যার বিচারের দাবিতে সেজান পয়েন্টে অবস্থান

১৩

সীমান্তে পুশ-ইন চেষ্টা পণ্ড: ৪ ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিতে বাধ্য হলো বিএসএফ

১৪

গোবিপ্রবিতে আল-কুরআন ক্লাবের সিরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১৫

মিরপুরে গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভ, কুশপুত্তলিকা দাহ

১৬

বগুড়ায় বিশ্ব নদী দিবসের মানববন্ধন: করতোয়া নদীর দখল প্রতিরোধে একাট্টা পরিবেশ আন্দোলন

১৭

বন্ধ চিনিকল, বেকার শ্রমিক: জগতি চালুর দাবিতে কুষ্টিয়ায় প্রতিবাদ সমাবেশ

১৮

কলকাতায় মারা গেলেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন, মরদেহ ঢাকায় আনার প্রস্তুতি

১৯

নাগেশ্বরীতে মাদ্রাসার নিয়োগে ১৬ লাখ টাকা ঘুষের অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার দাবি

২০