এসএম ফারহান লাবিব (জেলা প্রতিনিধি, বগুড়া)
২৮ অগাস্ট ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় প্রবাসীর স্ত্রীর ধর্ষণ মামলায় আসামি গ্রেপ্তার

Share this news with

এনজিও থেকে ঋণ নেওয়ার সময় যুবকের সঙ্গে প্রবাসীর স্ত্রীর পরিচয় ঘটে। একদিন যুবকের বাড়িতে যায় সেই নারী। ফাঁকা ঘরে অন্তরঙ্গ সম্পর্কে জড়ায় দুজন। বগুড়ায় প্রবাসীর স্ত্রীর দায়ের করা ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার করেছে র‍্যাব। এজাহারে তার বিরুদ্ধে ধর্ষণের ভিডিও ধারণ করে ট্র্যাপে ফেলে একাধিকবার অন্তরঙ্গ সম্পর্কে বাধ্য করার অভিযোগ করা হয়েছে।

শুক্রবার (২৮ আগস্ট) গণমাধ্যমে প্রেরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন র‌্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার (সহকারী পুলিশ সুপার) হান্নান হাওলাদার। এরআগে, রাতে শিবগঞ্জ উপজেলার আলাদীপুর এলাকায় অভিযান চালানো হয়। ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামিকে গ্রেপ্তার করে সদর থানায় হস্তান্তর করেছে র‌্যাব। অভিযুক্ত মো. মাসুদ (৩৫) শিবগঞ্জের আলাদীপুর গ্রামের সায়েদ আলীর ছেলে।

মামলার বরাত দিয়ে কোম্পানি কমান্ডার জানান, ভিকটিমের স্বামী ৪ বছর ধরে প্রবাসে থাকেন। ৩৪ বছর বয়সী নারী একটি এনজিওতে লোন নিতে গিয়ে অভিযুক্ত যুবকের সঙ্গে পরিচয় হয়। সেই সুবাদে তাদের কথাবার্তা চলছিল। একদিন ভিকটিমের মোবাইল জোর করে নিয়ে যায় সেই যুবক। পরবর্তীতে মোবাইল নিতে তার বাড়িতে যায় প্রবাসীর স্ত্রী। কেউ না থাকার সুযোগে ফাঁকা ঘরে তাকে জোরপূর্বক ধর্ষণের ঘটনা ঘটে। অন্তরঙ্গ মুহুর্তের ছবি ও ভিডিও গোপনে মোবাইলে ধারণ করে। সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর ভয়ভীতি দেখিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। এ ঘটনায় গত ২২ আগস্ট বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন প্রবাসীর স্ত্রী। গ্রেপ্তার এড়াতে পালিয়ে আত্মগোপনে ছিলেন অভিযুক্ত মাসুদ।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির অভিযোগে দৌলতপুরে যুবক আটক

কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

১০

কবর থেকে মরদেহ তুলে দরবারে প্রতিস্থাপন, ফিলিপনগরে উত্তেজনা

১১

বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের

১২

গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা নিয়ে নাগরিক ফোরামের আলোচনা সভা

১৩

পিআইবির মহাপরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

১৪

গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

১৫

৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা প্রতিনিধি সম্মেলন

১৬

মর্যাদা, অধিকার ও ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বিলসের সম্মেলন

১৭

বিএমইউতে ICU-1 উদ্বোধন ও ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণের সনদ প্রদান

১৮

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের র‍্যালি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি

১৯

এম. আলম মুরাদের ওপর হামলার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

২০