
বগুড়ার অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে মানবিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আনোয়ারুল কাদির বিটু। আর্থিক সহায়তার চেক পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন শতাধিক উপকারভোগী।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বগুড়া সদর উপজেলার সাবগ্রাম চক-আলম সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে মানবিক কার্যক্রম করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি। দরিদ্র পরিবার, বিধবা, স্বামী পরিত্যক্তা নারীসহ পুরুষের হাতে সহায়তার চেক তুলে দেন ডা. আনোয়ারুল কাদির বিটু।
এসময় বগুড়া মহানগর বিএনপির সভাপতি এড. হামিদুল হক চৌধুরী হিরু, জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপি সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার সভাপতি মমিনুর রশীদ শাইন, সাবগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সালেহ নয়ন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ উদ্দিন, সাবেক কাউন্সিলর রাজু হোসেন পাইকার, ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, ডা. লায়েল, ডা. মাহবুব হাসানসহ অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন