সাজ্জাদ হোসেন রাজু, ফরিদপুর জেলা প্রতিনিধি
৮ অগাস্ট ২০২৬, ১:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরে আবার বাড়ছে হামের উপসর্গ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪০ শিশু

Share this news with

ফরিদপুরে আবারও শিশুদের মধ্যে হামের উপসর্গ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করে ৪০ শিশু ভর্তি হয়েছে। এতে বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন হামের উপসর্গযুক্ত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৯ জনে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত তিন দিনে ফরিদপুর জেলার বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১১০ শিশু ভর্তি হয়েছে। সাম্প্রতিক সময়ে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় স্বাস্থ্য বিভাগ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, গত এক মাসে হামের উপসর্গ নিয়ে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি এবং একই সময়ে আক্রান্তের হারও অনেকটাই নিয়ন্ত্রণে ছিল। তবে গত কয়েক দিনে নতুন করে শিশুদের মধ্যে উপসর্গ বৃদ্ধি পাওয়ায় বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, জেলায় এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৪ হাজার ৪৫ জন আক্রান্ত হয়েছে। এর মধ্যে ২১ শিশুর মৃত্যু হয়েছে। মৃতদের অধিকাংশের বয়স ছিল এক বছরের নিচে।

ফরিদপুরের শিশু বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আব্দুল্লাহ হিস সায়াদ বলেন, শিশুদের জ্বর, সর্দি-কাশি, চোখ লাল হওয়া এবং শরীরে লালচে দানা বা র‍্যাশ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। বিশেষ করে এক বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে অভিভাবকদের অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।

সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান বলেন, “গত চার-পাঁচ দিনে হামের উপসর্গ নিয়ে শিশু ভর্তির সংখ্যা কিছুটা বেড়েছে। পরিস্থিতি স্বাস্থ্য বিভাগের সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে।”

তিনি আরও বলেন, শিশুদের মধ্যে জ্বর, সর্দি-কাশি, চোখ লাল হওয়া কিংবা শরীরে র‍্যাশ দেখা দিলে অবহেলা না করে দ্রুত হাসপাতালে নিয়ে আসা উচিত। সময়মতো চিকিৎসা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করলে জটিলতা অনেকাংশে কমানো সম্ভব।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির অভিযোগে দৌলতপুরে যুবক আটক

কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

১০

কবর থেকে মরদেহ তুলে দরবারে প্রতিস্থাপন, ফিলিপনগরে উত্তেজনা

১১

বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের

১২

গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা নিয়ে নাগরিক ফোরামের আলোচনা সভা

১৩

পিআইবির মহাপরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

১৪

গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

১৫

৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা প্রতিনিধি সম্মেলন

১৬

মর্যাদা, অধিকার ও ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বিলসের সম্মেলন

১৭

বিএমইউতে ICU-1 উদ্বোধন ও ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণের সনদ প্রদান

১৮

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের র‍্যালি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি

১৯

এম. আলম মুরাদের ওপর হামলার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

২০