সাজ্জাদ হোসেন রাজু, ফরিদপুর জেলা প্রতিনিধি
২৫ অগাস্ট ২০২৬, ৯:৪০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি

Share this news with

ফরিদপুরে অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি হয়েছে। বাড়িটির বিদ্যুৎ সংযোগের মূল লাইনের তার, এসির তারসহ বাইরে থাকা বিভিন্ন মালামাল চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

মঙ্গলবার (২৫ আগষ্ট) এ ঘটনায় ফরিদপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে বলে জানান থানার ওসি মো. মাহামুদুল হাসান।

ফজলুর রহমান বাবুর বাড়ি ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায়। বাড়িটির নাম ‘কামরাঙ্গা’।

ফজলুর রহমান বাবু বলেন, সোমবার রাতে ফরিদপুরের বাড়িতে গিয়ে তিনি বিদ্যুৎ না থাকার বিষয়টি দেখতে পান। পরে বাইরে গিয়ে দেখেন, বিদ্যুতের মেইন লাইনের তার কাটা। এরপর বাড়ির ছাদে গিয়ে দেখেন, এসির তারও নেই। এ ছাড়া বাড়ির বাইরে রাখা আরও কিছু মালামালও চুরি হয়েছে।

তিনি বলেন, বিষয়টি সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হয়।

ফজলুর রহমান বাবু পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় থাকেন। মাসে এক-দুইবার ফরিদপুরের বাড়িতে যান। সর্বশেষ ২০ থেকে ২৫ দিন আগে বাড়িতে এসে দুই দিন থাকার পর ঢাকায় ফিরে যান।

তিনি বলেন, “এটি আমার জন্মস্থান। তাই মাঝেমধ্যেই এখানে ছুটে আসি। আগে এখানে নিশ্চিন্তে থাকা যেত। কিন্তু সম্প্রতি চুরির ঘটনা বেড়ে যাওয়ায় আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।”

চুরির ঘটনায় স্থানীয় মাদকসেবীদের দায়ী করে ফজলুর রহমান বাবু বলেন, তার বাড়ির আশপাশের আরও কয়েকটি বাড়িতেও একই ধরনের চুরি হয়েছে বলে তিনি জেনেছেন।

মাদক কেনার টাকা জোগাড় করতে স্থানীয় মাদকসেবীদের একটি অংশ বিভিন্ন বাড়িতে চুরি করছে বলে অভিযোগ করেন তিনি।

ওসি মো. মাহামুদুল হাসান বলেন, ফজলুর রহমান বাবু বিদ্যুতের তার চুরির ঘটনায় থানায় জিডি করেছেন। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা

ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি

রোহিঙ্গা সংকটের ৯ বছর: প্রত্যাবাসন অনিশ্চিত, বাড়ছে নতুন উদ্বেগ

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমীরের বৈঠক

আদমদীঘিতে নববিবাহিত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধুনটে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

বগুড়ায় জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

‎নোয়াখালী বেগমগঞ্জে ৫০ পিস ইয়াবা সহ এক ব্যক্তি গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ডিলার পয়েন্টে ভাঙচুর ও সার বিতর্কের পর বিট পুলিশিং সভা

সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

১০

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘিরে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক

১১

সীরাত চর্চা বছরজুড়ে চালুর আহ্বান জামায়াত আমীরের

১২

নোয়াখালীর পরিচিত রিকশাওয়ালার বাঁধ অপসারণ

১৩

নিরাপদ অভিবাসন নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ

১৪

জাবির শের-ই-বাংলা হল ডিবেটিং ক্লাবের সভাপতি নাহিয়ান, সম্পাদক মুজাহিদ

১৫

‎মাটিরাঙ্গায় ১১৭ পিস ইয়াবা সহ আটক ১ ও ২ জনের কারাদণ্ড

১৬

সান্তাহারে অবৈধভাবে হারপিক ও খাবার স্যালাইন তৈরির অপরাধে ৬ মাসের কারাদণ্ড

১৭

বিএসটিআই অনুমোদন না থাকায় রাজশাহীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১৮

ককটেল বিস্ফোরণ ও বিএনপি কার্যালয় ভাঙচুর: ধুনটে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৯

জাবির আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টে রাউন্ড অফ সিক্সটিনে লোক প্রশাসন বিভাগ

২০