
ফজলুল হক মুসলিম হলের আবাসিক শিক্ষার্থী মো. ইব্রাহিমকে প্রভোস্ট কর্তৃক নির্যাতনের অভিযোগ তুলে প্রভোস্টের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নেতৃবৃন্দ।
রোববার (১৬ আগস্ট) রাত ৮টা ৪৫ মিনিট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসূচি শুরু হয়। এতে প্রায় ৮০ থেকে ১০০ জন শিক্ষার্থী উপস্থিত রয়েছেন বলে জানা গেছে।
অবস্থান কর্মসূচিতে ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জোবায়ের, সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এবং পরিবহনবিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ উপস্থিত রয়েছেন। এছাড়া ফজলুল হক মুসলিম হলের ভিপি আবু নাঈমও কর্মসূচিতে অংশ নিয়েছেন।
অভিযোগের বিষয়ে প্রভোস্টের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। শিক্ষার্থীরা অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রভোস্টের পদত্যাগের দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন