পারভেজ বাঙালী, চট্রগ্রাম প্রতিনিধি
১৮ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পাঁচলাইশে দুর্ধর্ষ চোর চক্রের ২ সদস্য গ্রেফতার: গলিত স্বর্ণ, নগদ টাকাসহ বিপুল মালামাল উদ্ধার

Share this news with

চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ মডেল থানাধীন হিলভিউ আবাসিক এলাকায় এক গার্মেন্টস ব্যবসায়ীর বাসায় সংঘটিত দুর্ধর্ষ চুরির ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। একই সাথে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ গলিত স্বর্ণালংকার, রুপা, নগদ টাকা, মোবাইল ফোন ও অন্যান্য মালামাল।

গ্রেফতারকৃতরা হলেন— মো: খোরশেদ (৩০) ও ইসমাইল হোসেন (৩৮)। বর্তমানে তারা খুলশী থানার আমবাগান নালাপাড়া ছিন্নমূল কলোনিতে বসবাস করছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ জুন ২০২৬ তারিখ দিবাগত রাতে হিলভিউ আবাসিক এলাকার ‘নাহার ভিলা’র তিনটি ফ্ল্যাটে (এ/১, বি/১ ও সি/১) জানালার রড ভেঙে চোর চক্র প্রবেশ করে। ফ্ল্যাটগুলোর মালিক বিশিষ্ট গার্মেন্টস ব্যবসায়ী মোহাম্মদ ইউসুফ চৌধুরী। রাত আনুমানিক ৪:০০ ঘটিকার সময় তাঁর সাড়ে চার বছরের কন্যা শিশু জারিকা ইমানী বিনতে ইউসুফ বাসার ভেতরে অপরিচিত লোক দেখতে পেয়ে চিৎকার শুরু করে।

শিশুর চিৎকারে পরিবারের সদস্যরা জেগে উঠলে চোর চক্রটি পালিয়ে যায়। পরে দেখা যায়, চোরেরা আলমারি ও ড্রয়ার ভেঙে বিপুল পরিমাণ স্বর্ণালংকার, হিরের আংটি, রুপার কয়েন, নগদ টাকা ও মোবাইল ফোন লুটে নিয়েছে। এই ঘটনায় গত ১০ জুন পাঁচলাইশ মডেল থানায় একটি মামলা (মামলা নং-০৮, ধারা-৪৫৭/৩৮০ পেনাল কোড) দায়ের করা হয়।

মামলা রুজুর পর পাঁচলাইশ মডেল থানার অফিসার ইনচার্জের (ওসি) নেতৃত্বে এসআই মো. রিয়াদ উছ সালেহীন, এসআই আল-আমীন খান ও এসআই শওকত ইমামসহ পুলিশের একটি চৌকস দল অভিযানে নামে।

গত ১৫ জুন রাত ২৩:০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন মীরেরহাট এলাকায় অভিযান চালিয়ে আসামি মো: খোরশেদকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে চোরাইকৃত ১টি অপ্পো এবং ১টি সিম্ফনি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

খোরশেদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন ১৬ জুন সকাল ০৮:১৫ ঘটিকার সময় মৌলভীবাজার জেলার রাজনগর থানাধীন কোনাগাঁও এলাকায় অভিযান চালিয়ে চক্রের অন্যতম হোতা ইসমাইল হোসেনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত দুই আসামির দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী, ১৬ জুন রাতে কোতোয়ালী থানাধীন একটি স্বর্ণের দোকানে অভিযান চালিয়ে চোরাইকৃত স্বর্ণ গলানো অবস্থায় ০৪ ভরি ০৯ আনা গলিত স্বর্ণ উদ্ধার করা হয়।

পরবর্তীতে একই রাত ২৩:৪৫ ঘটিকার সময় আসামিদের বর্তমান ঠিকানা— খুলশী থানার আমবাগান নালাপাড়া ছিন্নমূল কলোনির বাসায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয়—
রুপার কয়েন: ০৩ ভরি ১৫ আনা।
রুপার চেইন: ০১ ভরি ১০ আনা।
রুপার নূপুর: ০৩ ভরি ১০ আনা।
লেডিস পার্স ব্যাগ: ০২টি।
নগদ টাকা: ৮৫,০০০/- (পঁচাশি হাজার) টাকা।

পাঁচলাইশ মডেল থানা পুলিশ জানিয়েছে, এই চক্রের সাথে জড়িত অন্যান্য অজ্ঞাতনামা আসামিদের গ্রেফতার এবং বাকি মালামাল উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৬

১

১৩তম গ্রেডের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ইবতেদায়ী শিক্ষকদের লাগাতার অবস্থান

২

ভিকারুননিসা নূন স্কুলের অভিভাবকদের প্রতিবাদ ও মানববন্ধন

৩

জাতীয় প্রেসক্লাবের সামনে জেটেবের বিক্ষোভ সমাবেশ

৪

কারিগরি শিক্ষা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার রক্ষার দাবিতে এফডিইবির মানববন্ধন

৫

মার্চেন্ডাইজার জামাল উদ্দিনের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে AMFB-এর মানববন্ধন

৬

জাবির ৪৬তম ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের আহ্বায়ক নির্বাচিত, কোষাধ্যক্ষ মনোনীত

৭

‎সেনবাগে অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভিমানের জেরে আত্মহত্যার ধারণা

৮

সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

৯

ধুনটে শিক্ষার্থীদের আত্মউন্নয়ন সেমিনার ও ৬ পরিবারকে ছাগল প্রদান

১০

তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার

১১

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১২

আদমদীঘিতে সালিশের ভিডিও করায় বসতবাড়িতে হামলা, খড়ের পালায় আগুন

১৩

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় থাকবে এসআরবি-১৩, ঠাকুরগাঁওয়ে ৪৭৮ মণ্ডপ

১৪

জামায়াত বেহেশতের লোভ দেখায়, ঢাকের তালে উলুধ্বনিও দেয়: প্রতিমন্ত্রী শাহে আলম

১৫

কুষ্টিয়ায় লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী স্মরণোৎসব ও মেলা শুরু

১৬

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

১৭

হিফজুল কোরআন প্রতিযোগিতা-২৬ এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১৮

দেশে শীতের আগমন কবে, তাপমাত্রা কমার আভাস দিল আবহাওয়া অধিদপ্তর

১৯

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

২০