লাতিফুল আজম, নীলফামারী প্রতিনিধি
৩ মে ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে কিশোরগঞ্জে ছাত্র-শিক্ষক বহিষ্কারসহ আটক-২

Share this news with

নীলফামারীর কিশোরগঞ্জে দাখিল পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই ঘটনায় দায়িত্বরত ৩ কক্ষ পরিদর্শককে ১ বছরের জন্য বহিষ্কারসহ ৩ বছরের জন্য দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

রবিবার সকালে কিশোরগঞ্জ কেশবা ফাজিল ডিগ্রী মাদ্রাসা কেন্দ্রে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কেন্দ্র সচিব জাকির হোসেন।

বহিস্কার হওয়া শিক্ষার্থী উপজেলার মাগুরা মুন্সিপাড়া দাখিল মাদ্রাসার তরিকুল ইসলাম, তার রোল নম্বর ৪২৩৭৩২

এছাড়া এই ঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে উপজেলার মাগুরা দোলাপাড়া আলিম মাদ্রাসার সহকারী শিক্ষক মোস্তাফিজার রহমান, বাহাগিলী খামাত পাড়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক সাজেদুল হক ও বাহাগিলী ডিএস দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মামুনার রশিদকে দায়িত্ব পালনে চরম অবহেলা এবং শিক্ষার্থীর অনৈতিক কাজে পরোক্ষ সহায়তার অভিযোগে পাবলিক পরীক্ষা (অপরাধ) আইন ১৯৮০ অনুযায়ী তাদেরকে ১ বছরের জন্য বহিষ্কার এবং ৩ বছরের জন্য পরীক্ষার যাবতীয় দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানসহ কেন্দ্র থেকে তৎক্ষণিক বহিষ্কার করা হয়েছে।

আটককৃত ২ জন হলেন, উপজেলার মাগুরা ইউনিয়নের পাটোয়ারী পাড়া গ্রামের শহিদার রহমানের ছেলে সাকিল মিয়া (৩৪), জলঢাকা উপজেলার কিশামত বটতলা কুটিপাড়া গ্রামের রশিদুল ইসলামের ছেলে লিমন ইসলাম (২১)।

কেন্দ্র সচিব উপজেলার সমাজসেবা অফিসার জাকির হোসেন জানায়, পরীক্ষায় সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশ সম্পন্ন করতে এ ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে ভবিষ্যতেও কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎নোয়াখালীতে মোবাইল কেনার টাকা না পেয়ে কিশোরের আত্মহত্যা

অর্থনীতিতে অনানুষ্ঠানিক কর্মসংস্থান ও বিদ্যুৎ অপচয়ের মিথ নিয়ে জাবিতে আলোচনা সভা

ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি

রোহিঙ্গা সংকটের ৯ বছর: প্রত্যাবাসন অনিশ্চিত, বাড়ছে নতুন উদ্বেগ

নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সঙ্গে জামায়াত আমীরের বৈঠক

আদমদীঘিতে নববিবাহিত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ধুনটে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড

বগুড়ায় জাল টিপসই দিয়ে খাদ্যবান্ধবের চাল আত্মসাতের চেষ্টা, ডিলার আটক

‎নোয়াখালী বেগমগঞ্জে ৫০ পিস ইয়াবা সহ এক ব্যক্তি গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে ডিলার পয়েন্টে ভাঙচুর ও সার বিতর্কের পর বিট পুলিশিং সভা

১০

সম্পাদকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

১১

ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঘিরে আইজিপির সঙ্গে ১১ দলের বৈঠক

১২

সীরাত চর্চা বছরজুড়ে চালুর আহ্বান জামায়াত আমীরের

১৩

নোয়াখালীর পরিচিত রিকশাওয়ালার বাঁধ অপসারণ

১৪

নিরাপদ অভিবাসন নিশ্চিতে সমন্বিত উদ্যোগের তাগিদ

১৫

জাবির শের-ই-বাংলা হল ডিবেটিং ক্লাবের সভাপতি নাহিয়ান, সম্পাদক মুজাহিদ

১৬

‎মাটিরাঙ্গায় ১১৭ পিস ইয়াবা সহ আটক ১ ও ২ জনের কারাদণ্ড

১৭

সান্তাহারে অবৈধভাবে হারপিক ও খাবার স্যালাইন তৈরির অপরাধে ৬ মাসের কারাদণ্ড

১৮

বিএসটিআই অনুমোদন না থাকায় রাজশাহীতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

১৯

ককটেল বিস্ফোরণ ও বিএনপি কার্যালয় ভাঙচুর: ধুনটে আ.লীগ নেতা গ্রেপ্তার

২০