লালমনিরহাট প্রতিনিধি
২ এপ্রিল ২০২৬, ২:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পচা-বাসি ও দুর্গন্ধময় দই-মিষ্টি বিক্রির দায়ে ‘সাঁগাই বাড়ি হোটেল এন্ড রেস্টুরেন্ট’-কে ২ লাখ টাকা জরিমানাসহ হোটেল ম্যানেজারকে ৩মাসের কারাদণ্ড

Share this news with

পচা-বাসি ও দুর্গন্ধময় দই-মিষ্টি বিক্রির দায়ে ‘সাঁগাই বাড়ি হোটেল এন্ড রেস্টুরেন্টে’-কে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আলা উদ্দিন।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে লালমনিরহাট ভ্রাম্যমাণ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আলা উদ্দিন জেলা জজ আদালতের পাশে অবস্থিত ‘সাঁগাই বাড়ি হোটেল এন্ড রেস্টুরেন্টে’ অভিযান পরিচালনা করেন।

‘সাঁগাই বাড়ি হোটেল এন্ড রেস্টুরেন্ট’ অস্বাস্থ্যকর পরিবেশে পচা-বাসি ও দুর্গন্ধময় দই-মিষ্টি বিক্রির দায়ে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে আদালত অপরাধ স্বীকার করায় হোটেলের ম্যানেজার ইকবাল হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন।
‎
আদালত সূত্রে জানা গেছে, জেলা জজ আদালতের পার্শ্ববর্তী ওই হোটেলে দীর্ঘদিন ধরে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং পচা-বাসি ও দুর্গন্ধযুক্ত দই-মিষ্টি বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে সেখানে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা মেলায় এবং ভোক্তা অধিকার ক্ষুণ্ণ হওয়ায় হোটেল কর্তৃপক্ষকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া হোটেলের ব্যবস্থাপক ইকবালকে তিন মাসের জেল দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
‎
অভিযান শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আলা উদ্দিন সাংবাদিকদের জানান, জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় পচা-বাসি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন আইনত দণ্ডনীয় অপরাধ। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে জেলা জুড়ে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারিগরি শিক্ষা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার রক্ষার দাবিতে এফডিইবির মানববন্ধন

১

মার্চেন্ডাইজার জামাল উদ্দিনের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে AMFB-এর মানববন্ধন

২

জাবির ৪৬তম ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের আহ্বায়ক নির্বাচিত, কোষাধ্যক্ষ মনোনীত

৩

‎সেনবাগে অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভিমানের জেরে আত্মহত্যার ধারণা

৪

সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

৫

ধুনটে শিক্ষার্থীদের আত্মউন্নয়ন সেমিনার ও ৬ পরিবারকে ছাগল প্রদান

৬

তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার

৭

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৮

আদমদীঘিতে সালিশের ভিডিও করায় বসতবাড়িতে হামলা, খড়ের পালায় আগুন

৯

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় থাকবে এসআরবি-১৩, ঠাকুরগাঁওয়ে ৪৭৮ মণ্ডপ

১০

জামায়াত বেহেশতের লোভ দেখায়, ঢাকের তালে উলুধ্বনিও দেয়: প্রতিমন্ত্রী শাহে আলম

১১

কুষ্টিয়ায় লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী স্মরণোৎসব ও মেলা শুরু

১২

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

১৩

হিফজুল কোরআন প্রতিযোগিতা-২৬ এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১৪

দেশে শীতের আগমন কবে, তাপমাত্রা কমার আভাস দিল আবহাওয়া অধিদপ্তর

১৫

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬

বৈষম্যবিরোধী আন্দোলনে নির্যাতিত শিক্ষার্থীদের পাশে ছিল ছাত্রদল

১৭

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত 

১৮

রাষ্ট্রের সুরক্ষায় শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন করা হচ্ছে: বগুড়া জেলা পরিষদ প্রশাসক

১৯

আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত

২০