
নোয়াখালীর সেনবাগ থানা পুলিশের বিশেষ অভিযানে ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। একই অভিযানে গ্রেফতারি পরোয়ানাভুক্ত আরও দুই আসামিকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বীজবাগ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে পরিচালিত বিশেষ অভিযানে কুখ্যাত মাদক কারবারি শাহাদাত হোসেন পিয়াস-কে ১৮ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ ছাড়া পৃথক অভিযানে সিআর গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি মো. ইকবাল হোসেন সুমন এবং মো. রাজন ইকবাল হোসেন-কে গ্রেফতার করা হয়েছে।
বিশেষ অভিযানে মোট তিনজন আসামিকে আটক করে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে সেনবাগ থানা পুলিশ।
সেনবাগ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।
মন্তব্য করুন