নিজস্ব প্রতিবেদক
৩ অক্টোবর ২০২৬, ৬:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫

Share this news with

নোয়াখালীর বিভিন্ন এলাকায় কিশোর গ্যাংবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৪৫ জনকে আটক করেছে জেলা পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে একজনকে পূর্বের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আইনগত প্রক্রিয়ায় নেওয়া হয়েছে। অন্য ৪৪ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পেয়ার আহমেদ। এর আগে শুক্রবার জেলার বিভিন্ন থানার আওতাধীন এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, কিশোর গ্যাংয়ের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ, কিশোরদের অপরাধে জড়িয়ে পড়া রোধ এবং সার্বিক জননিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিনের নির্দেশনা ও তত্ত্বাবধানে এসব কার্যক্রম পরিচালিত হচ্ছে।

জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সুধারাম মডেল থানায় ছয়জনকে আটক করা হয়। তাদের মধ্যে একজনকে আগের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে এবং বাকি পাঁচজনকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

এ ছাড়া কোম্পানীগঞ্জ থানায় ১২ জন, বেগমগঞ্জ মডেল থানায় ছয়জন, চরজব্বর থানায় দুজন, সোনাইমুড়ী থানায় ছয়জন, চাটখিল থানায় ছয়জন এবং কবিরহাট থানায় সাতজনকে আটক করা হয়। পরে তাদের মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার পেয়ার আহমেদ বলেন, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা ও অপরাধপ্রবণতা ঠেকাতে পুলিশের অভিযান নিয়মিতভাবে চলবে। একই সঙ্গে কিশোরদের নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করতে অভিভাবক, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫

১

ওনাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন আশরাফুল কবির আসিফ

২

ধুনটে নেপিয়ার ঘাস চাষে বদলাচ্ছে কৃষকের অর্থনীতি, লাভবান খামারিরাও

৩

কোটি টাকা ব্যয়ে বাস টার্মিনাল-টানেল, সুফল মিলছে না সড়কে পার্কিংয়ে

৪

দৌলতপুরে ভাইয়ের মৃত্যু নিয়ে দুই ধরনের বক্তব্য, তদন্তে পুলিশ

৫

আজকের দিনে জেরুজালেম জয় করেন সুলতান সালাহউদ্দিন আইয়ুবি

৬

বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলা: মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার

৭

ময়মনসিংহে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, অটোরিকশার ৭ যাত্রী নিহত

৮

জমজমের পানি দিতে বিলম্ব, বিমানের দুই কর্মকর্তা সাময়িক বরখাস্ত

৯

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২১৬ পিস ট্যাপেন্টাডলসহ যুবক আটক

১০

জীবনের নতুন অধ্যায়ে মিথিলা, এবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষক

১১

কুবি কর্মকর্তাকে মারধরের অভিযোগ, যুবলীগ নেতাকে খুঁজছে পুলিশ

১২

ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৩

হামের উপসর্গে আরও ২ জনের মৃত্যু, একদিনে আক্রান্ত ১১৩২

১৪

ওয়ার্ল্ড র‍্যাংকিংয়ে দেশসেরা জাবি, কেক কেটে বিজনেস অনুষদের উদযাপন

১৫

নন্দীগ্রামে প্রশাসনের আইনশৃঙ্খলা সভা ও নবাগত কর্মকর্তার মতবিনিময়

১৬

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলার ঘটনায় আলোচনার মধ্যে এমপি পদ ছাড়লেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

১৭

ধুনটে দুই মাসে ২০ চুরি-ছিনতাই, গরু চুরির আতঙ্কে নির্ঘুম খামারিরা

১৮

২৮ বছরের চলাচলের পথ কাঁটাতারে বন্ধ, বিপাকে ৪০ পরিবার

১৯

ধুনটে ৩২ হাজার ছাগলকে বিনামূল্যে পিপিআর টিকা, চলবে ১৮ অক্টোবর পর্যন্ত

২০