সর্বশেষ
||নিয়ামতপুরে পুলিশের বড় মাদকবিরোধী অভিযান: চোলাই মদের কারখানা গুঁড়িয়ে, ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২||বগুড়ায় বাসে নারী যাত্রীর ব্যাগ থেকে ১ হাজার বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার, গ্রেফতার ১||নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার-১||সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু||র‍্যাগিংয়ের অভিযোগে জাবির ইতিহাস বিভাগের ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার||সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণের পথে তিন্দু বিদ্যালয়||বরগুনায় শেষ হলো নজরুল বর্ষ ২০২৬ এর তিন দিনের আয়োজন||বান্দরবানে ওষুধ ক্রয়ে অনিয়মের অভিযোগ: ‘ষড়যন্ত্র’ দাবি সিভিল সার্জনের||পীর শামীম হত্যা: ঘটনার সাথে জড়িত না থেকেও মামলার প্রধান আসামী হলেন ববি শিক্ষার্থী||স্বাস্থ্য খাতের সর্বোচ্চ বরাদ্দের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হবে: অর্থমন্ত্রী
মোঃ মাসুম বিল্লাহ - নওগাঁ প্রতিনিধি
৫ জুলাই ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে পুলিশের বড় মাদকবিরোধী অভিযান: চোলাই মদের কারখানা গুঁড়িয়ে, ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২

Share this news with

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় নিয়ামতপুর থানায় পরিচালিত এক বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ, চোলাই মদ এবং ট্যাপেন্টাডল মাদক ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ জুলাই ২০২৬ (শনিবার) সন্ধ্যায় মান্দা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) এবং নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানের শুরুতে চন্দননগর ইউনিয়নের ছাতড়া বাজার এলাকা থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল মাদক ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—

১. মহাদেব সরদার, পিতা: রবিলাল সরদার।
২. ভুট্টু সরদার, পিতা: দেবরাজ সরদার।
উভয়ের বাড়ি ছাতড়া, চন্দননগর ইউনিয়ন, নিয়ামতপুর, নওগাঁ।

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশের দল ছাতড়া কলকুলাপাড়া এলাকায় অভিযান চালায়। সেখানে পলাতক আসামি শিল্পী (পিতা: আনন্দ সরদার) এবং কেতকী (স্বামী: মৃত জোতিন সরদার)-এর বসতবাড়িতে অভিযান চালিয়ে একটি চোলাই মদ তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়।

পুলিশ জানায়, ওই কারখানায় চোলাই মদ তৈরি করে কোমল পানীয়ের বোতলে ভরে বিক্রি করা হতো। অভিযানকালে কারখানা থেকে কয়েকশত চোলাই মদভর্তি বোতল, আনুমানিক ১,৩১০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ, ২৬ লিটার প্রস্তুত চোলাই মদ এবং কয়েকশত খালি কোমল পানীয়ের বোতল উদ্ধার করা হয়। পরে চোলাই মদ তৈরির কারখানাটি ধ্বংস করে দেওয়া হয়।

এ ঘটনায় নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, জেলার কোথাও মাদক ব্যবসা বা উৎপাদনের সুযোগ দেওয়া হবে না। মাদক নির্মূলে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে পুলিশের বড় মাদকবিরোধী অভিযান: চোলাই মদের কারখানা গুঁড়িয়ে, ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেপ্তার ২

বগুড়ায় বাসে নারী যাত্রীর ব্যাগ থেকে ১ হাজার বুপ্রেনরফাইন ইনজেকশন উদ্ধার, গ্রেফতার ১

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার-১

সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু

র‍্যাগিংয়ের অভিযোগে জাবির ইতিহাস বিভাগের ১২ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

সাঙ্গুতে নৌকা চালিয়ে শিক্ষকদের বেতন, এবার জাতীয়করণের পথে তিন্দু বিদ্যালয়

বরগুনায় শেষ হলো নজরুল বর্ষ ২০২৬ এর তিন দিনের আয়োজন

বান্দরবানে ওষুধ ক্রয়ে অনিয়মের অভিযোগ: ‘ষড়যন্ত্র’ দাবি সিভিল সার্জনের

পীর শামীম হত্যা: ঘটনার সাথে জড়িত না থেকেও মামলার প্রধান আসামী হলেন ববি শিক্ষার্থী

স্বাস্থ্য খাতের সর্বোচ্চ বরাদ্দের সুফল মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হবে: অর্থমন্ত্রী

১০

বরিশাল বিশ্ববিদ্যালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকের ওপর হামলার বিচার দাবি

১১

বায়েজিদে দেশীয় এলজি, কার্তুজ ও মোটরসাইকেলসহ অস্ত্রধারী গ্রেফতার

১২

গণভোটের রায় বাস্তবায়নে বরগুনায় ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১৩

দোয়ারাবাজারে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও কসমেটিকস জব্দ

১৪

গোবিপ্রবির জীববিজ্ঞান অনুষদের নতুন ডিন সহযোগী অধ্যাপক ড. খোকন কুমার দত্ত

১৫

মনোহরদীতে পুকুরে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু

১৬

কালিগঞ্জে ক্ষতিগ্রস্ত ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

১৭

সাতক্ষীরায় মাদক ও ভারতীয় পণ্যসহ গ্রেপ্তার ১

১৮

সরকারি হাসপাতালে দালালের দৌরাত্ম্য, চুরি-হয়রানির অভিযোগে উদ্বিগ্ন রোগী-স্বজন

১৯

কমলগঞ্জের আলোচিত ছিনতাইয়ের রহস্য উদঘাটন, চট্টগ্রাম থেকে মূল হোতা ‘বটলা সেলিম’ গ্রেপ্তার

২০