তানভীর আজাদ, কুষ্টিয়া জেলা প্রতিনিধি
২১ অগাস্ট ২০২৬, ৫:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নববধূকে ঘরে তোলার কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু

Share this news with

কুষ্টিয়ার দৌলতপুরে বিয়ের দিন রাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহাম্মদ আনাস (আনাস) নামে এক নববিবাহিত যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার গাছেরদিয়াড় গ্রামের উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত আনাস ওই গ্রামের মো. ইউসুফের একমাত্র ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দৌলতপুর উপজেলার বাহেরমাদি গ্রামে পারিবারিকভাবে আনাসের বিয়ে হয়। বিয়ের পর বিকেলে নববধূকে নিয়ে নিজ বাড়িতে ফেরেন তিনি। নতুন বউকে ঘিরে পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়।

রাতে বিয়ের আয়োজন উপলক্ষে বাড়িতে নাচ-গানের ব্যবস্থা করা হয়। এ সময় আনাস প্যান্ডেলে একটি স্ট্যান্ড ফ্যানের পাশে চেয়ারে বসেছিলেন। হঠাৎ ফ্যানটি তার শরীরের ওপর পড়ে যায়। এতে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীদের ধারণা, স্ট্যান্ড ফ্যানটি আগে থেকেই বৈদ্যুতিক ত্রুটির কারণে বিদ্যুতায়িত ছিল। ফ্যানটি আনাসের শরীরের ওপর পড়ে যাওয়ার পর তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।

পরে স্বজনরা দ্রুত আনাসকে উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তার মৃত্যু হয়।

বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আনাসের এমন মর্মান্তিক মৃত্যুতে গাছেরদিয়াড় গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনদের মধ্যে চলছে আহাজারি। সবচেয়ে হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে নববধূকে ঘিরে। বিয়ের রাতেই স্বামীকে হারিয়ে তিনি গভীর শোকের মধ্যে পড়েছেন।

নিহতের আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের আবহ। স্বজন ও স্থানীয়রা এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎সেনবাগে অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভিমানের জেরে আত্মহত্যার ধারণা

১

সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

২

ধুনটে শিক্ষার্থীদের আত্মউন্নয়ন সেমিনার ও ৬ পরিবারকে ছাগল প্রদান

৩

তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার

৪

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৫

আদমদীঘিতে সালিশের ভিডিও করায় বসতবাড়িতে হামলা, খড়ের পালায় আগুন

৬

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় থাকবে এসআরবি-১৩, ঠাকুরগাঁওয়ে ৪৭৮ মণ্ডপ

৭

জামায়াত বেহেশতের লোভ দেখায়, ঢাকের তালে উলুধ্বনিও দেয়: প্রতিমন্ত্রী শাহে আলম

৮

কুষ্টিয়ায় লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী স্মরণোৎসব ও মেলা শুরু

৯

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

১০

হিফজুল কোরআন প্রতিযোগিতা-২৬ এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১১

দেশে শীতের আগমন কবে, তাপমাত্রা কমার আভাস দিল আবহাওয়া অধিদপ্তর

১২

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৩

বৈষম্যবিরোধী আন্দোলনে নির্যাতিত শিক্ষার্থীদের পাশে ছিল ছাত্রদল

১৪

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত 

১৫

রাষ্ট্রের সুরক্ষায় শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন করা হচ্ছে: বগুড়া জেলা পরিষদ প্রশাসক

১৬

আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত

১৭

বগুড়ায় মহিলা কলেজের নবীনবরণ, নারী শিক্ষায় খালেদা জিয়ার অবদান তুলে ধরলেন এমপি বাদশা

১৮

হারামাইন শরীফাইনের সুরক্ষায় হুথি সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান ঈমানি দায়িত্ব: জাতীয় সেমিনার অনুষ্ঠিত

১৯

বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজে উৎসবমুখর নবীনবরণ অনুষ্ঠিত

২০