সর্বশেষ
||রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নপত্র||রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, মনোনয়ন জমা দিয়ে দলীয় পদ ছাড়লেন||জাকসুর উদ্যোগে ১৩টি হল মসজিদ ও কেন্দ্রীয় মন্দিরে পাঠাগার চালু||ছাত্রলীগ সন্দেহে জাবির সাবেক শিক্ষার্থীকে মারধর, পুলিশ হেফাজতে ঢামেকে শারীরিক পরীক্ষা||ধুনটে বিধবার জমির পথে বাঁশের বেড়া, প্রাণনাশের হুমকির অভিযোগ||ধুনটের চার মামলার আসামি, টাঙ্গাইলে পুলিশের হাতে গ্রেপ্তার||চিকিৎসার সব চেষ্টা ব্যর্থ, একই কবরে চিরনিদ্রায় শরীর জোড়া লাগা যমজ জয়নব-উম্মে কুলসুম||মন্ত্রিসভায় রদবদল: স্বরাষ্ট্রের দায়িত্বে এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন||ধুনটে এসএসসিতে ফল নিম্নমুখী, পাশের হার ও জিপিএ ৫ কমেছে||হত্যার দায়ে ছেলেকে পুলিশে দিলেন বাবা
মোঃ হারুন অর রশিদ, মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
২৮ জুন ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁ শহরে গভীর রাতে ৯ হোটেলে পুলিশের অভিযান, প্রতারক চক্রের ৪ সদস্যসহ ৫ জন গ্রেফতার

Share this news with

নওগাঁ জেলা পুলিশের সমন্বিত অভিযানে নওগাঁ শহরের ৯টি হোটেলে গভীর রাতে একযোগে তল্লাশি চালিয়ে প্রতারক চক্রের চার সদস্যসহ মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়া স্বর্ণালংকারের একটি অংশও উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ২৩ জুন ২০২৬ তারিখে নওগাঁ সদর এলাকায় একই দিনে দুটি পৃথক প্রতারণার ঘটনা ঘটে। প্রথম ঘটনায় নওগাঁ শহরের চুরিপট্টিতে নওগাঁ মিষ্টান্ন ভাণ্ডারের সামনে প্রায় ৭০ বছর বয়সী এক নারীকে কথিত রাসায়নিক স্প্রে বা ‘শয়তানের নিঃশ্বাস’ প্রয়োগ করে অচেতন করা হয়। পরে কৌশলে তাকে রিকশায় তুলে নিয়ে তার গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুল ও নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে অচেতন অবস্থায় তাকে ডিগ্রীর মোড় এলাকায় ফেলে রেখে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২৫ জুন ফাতেমা বেগম (৭০) মারা যান।

একই দিনে দ্বিতীয় ঘটনায়, ঢাকা বাসস্ট্যান্ড থেকে লিটন ব্রিজের মাঝামাঝি এলাকায় এক বৃদ্ধ দম্পতিকে স্বর্ণের বার পাওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণা করা হয়। পরে রাসায়নিক স্প্রে প্রয়োগ করে সম্মোহিত অবস্থায় তাদের কাছ থেকে প্রায় ৬ আনা ওজনের এক জোড়া স্বর্ণের কানের দুল হাতিয়ে নেয় প্রতারকরা।

ঘটনা দুটি নিয়ে নওগাঁ সদর মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হলে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম), সদর থানার অফিসার ইনচার্জ এবং জেলা গোয়েন্দা শাখার সমন্বয়ে একটি বিশেষ তদন্ত টিম গঠন করা হয়।

এর ধারাবাহিকতায় সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান-এর নেতৃত্বে ২৭ জুন গভীর রাতে নওগাঁ শহরের ৯টি হোটেলসহ বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নওগাঁ রেস্টহাউজ হোটেল ও শহরের বিভিন্ন স্থান থেকে গাইবান্ধার মো. আব্দুল হাই, মো. এরশাদ আলী, বাবলু এবং দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মো. কালামকে গ্রেফতার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা স্বীকার করেন যে, তারা আরও কয়েকজন সহযোগীকে নিয়ে বৃদ্ধ দম্পতির সঙ্গে প্রতারণা করে স্বর্ণের কানের দুল হাতিয়ে নিয়েছিল।

তদন্তে আরও জানা যায়, চুরি করা স্বর্ণের দুল নওগাঁ স্বর্ণপট্টি বাজারের মুহিব জুয়েলার্সের ম্যানেজার মো. জাহাঙ্গীরের কাছে বিক্রি করা হয়েছিল। পরে জেলা গোয়েন্দা শাখা তাকে আটক করলে তিনি চোরাই স্বর্ণ কেনার কথা স্বীকার করেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গলানো অবস্থায় প্রায় ৪ আনা স্বর্ণ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, জাহাঙ্গীর পূর্বেও চোরাই স্বর্ণ কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন বলে তথ্য পাওয়া গেছে।

পুলিশ আরও জানায়, গ্রেফতার আসামিদের কাছ থেকে জানা গেছে, বাকি স্বর্ণালংকার ও টাকা তাদের পলাতক সহযোগীদের কাছে রয়েছে। পলাতকদের গ্রেফতার এবং অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নপত্র

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, মনোনয়ন জমা দিয়ে দলীয় পদ ছাড়লেন

জাকসুর উদ্যোগে ১৩টি হল মসজিদ ও কেন্দ্রীয় মন্দিরে পাঠাগার চালু

ছাত্রলীগ সন্দেহে জাবির সাবেক শিক্ষার্থীকে মারধর, পুলিশ হেফাজতে ঢামেকে শারীরিক পরীক্ষা

ধুনটে বিধবার জমির পথে বাঁশের বেড়া, প্রাণনাশের হুমকির অভিযোগ

ধুনটের চার মামলার আসামি, টাঙ্গাইলে পুলিশের হাতে গ্রেপ্তার

চিকিৎসার সব চেষ্টা ব্যর্থ, একই কবরে চিরনিদ্রায় শরীর জোড়া লাগা যমজ জয়নব-উম্মে কুলসুম

মন্ত্রিসভায় রদবদল: স্বরাষ্ট্রের দায়িত্বে এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন

ধুনটে এসএসসিতে ফল নিম্নমুখী, পাশের হার ও জিপিএ ৫ কমেছে

হত্যার দায়ে ছেলেকে পুলিশে দিলেন বাবা

১০

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত, ঢামেকে চিকিৎসাধীন

১১

কোকোর জন্মদিন উপলক্ষে জাবির কামাল উদ্দিন হলে ছাত্রদলের ইনডোর প্রতিযোগিতা অনুষ্ঠিত

১২

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে ঢাবি উপাচার্যকে ছাত্রশিবিরের স্মারকলিপি

১৩

রায়নগরের তিন খুনের রহস্য উন্মোচন, প্রেমিক বাবুল পুলিশের জালে

১৪

আলীকদমে ৩৩৯ রাউন্ড গুলিসহ যুবক আটক

১৫

বিপ্লব কুমার ও রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করল সরকার

১৬

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ২৫৪; নিখোঁজ ২৭০০

১৭

রাত ৮টার মধ্যে মার্কেট-দোকান বন্ধের নতুন নির্দেশ

১৮

আনোয়ার ইব্রাহিমের অসুস্থতায় শফিকুর রহমানের শুভকামনা, হাইকমিশনে চিঠি

১৯

চুয়েটে পুকুরে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু, দুই সপ্তাহে প্রাণ গেল তিনজনের

২০