
নওগাঁর আত্রাই থানায় দায়ের হওয়া শিশু ধর্ষণচেষ্টার মামলার প্রধান আসামিকে মামলা দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, আত্রাই থানার মামলা নং-০২, তারিখ: ১ জুলাই ২০২৬। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ধারা ৯(৪)(খ) অনুযায়ী দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়, ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্ত মো. আতিকুর রহমান সুজা (৩৮), পিতা: আব্দুর রাজ্জাক, গ্রাম: মহাদিঘি, থানা: আত্রাই, জেলা: নওগাঁ।
মামলা দায়েরের পরপরই পুলিশের বিশেষ অভিযানে ভোর রাতে রাজশাহীর বাগমারা এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশ জানিয়েছে, নারী ও শিশুর বিরুদ্ধে যেকোনো ধরনের সহিংসতা প্রতিরোধে তারা দৃঢ় প্রতিজ্ঞ। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন