নিজস্ব প্রতিবেদক
১৯ অক্টোবর ২০২৬, ৯:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধুনটে স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে

Share this news with

বগুড়ার ধুনটে বন্ধুর স্ত্রীকে বিয়ে করার জেরে তুলসি রায় (৩৫) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে আহত করার অভিযোগ উঠেছে তাঁর বন্ধু বাবু রায়ের বিরুদ্ধে। রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা সদরের কুঠিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত তুলসি রায় ওই গ্রামের বাদল রায়ের ছেলে। তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুঠিবাড়ি গ্রামের কলা রায়ের ছেলে বাবু রায়ের সঙ্গে তুলসি রায়ের ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। সেই সুবাদে বাবু রায়ের বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন তুলসি। একপর্যায়ে বাবুর স্ত্রী, যিনি দুই সন্তানের জননী, তাঁর সঙ্গে তুলসির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় এক বছর আগে বাবুর স্ত্রীকে নিয়ে বাড়ি থেকে চলে গিয়ে তাঁকে বিয়ে করেন তুলসি।

এ ঘটনা নিয়ে পারিবারিকভাবে কয়েক দফা বৈঠক হলেও কোনো সমঝোতা হয়নি। বাবু বারবার তাঁর স্ত্রীকে ফিরিয়ে দেওয়ার জন্য বন্ধু তুলসিকে অনুরোধ করেন। তবে তাতে কোনো ফল হয়নি।

এরই জেরে রোববার রাত সাড়ে ১০টার দিকে কুঠিবাড়ি গ্রামের রাস্তায় তুলসির পেটে ছুরিকাঘাত করেন বাবু—এমন অভিযোগ স্থানীয়দের। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তুলসিকে উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে বাবু রায় ও তাঁর পরিবারের সদস্যরা পলাতক রয়েছেন বলে জানা গেছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিকে আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই বাংলাদেশিকে হত্যার ঘটনায় সৌদি আরবকে লাল কার্ড দেখাল ছাত্র ফেডারেশন

১

ধুনটে স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে

২

ষড়যন্ত্র থেমে নেই—দুর্গাপূজা নিয়ে নোয়াখালীতে বিস্ফোরক মন্তব্য ছাত্রদল নেতার

৩

নিজ অর্থায়নে জাবির মুক্তমঞ্চে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন

৪

তিন দিনের লালন উৎসবের দ্বিতীয় দিন ছেঁউড়িয়ায় উৎসবের আমেজ, রাতভর বাউলগান

৫

অমর একুশে বইমেলা ২০২৭ শুরু ৭ জানুয়ারি, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

৬

বগুড়ায় সনাতন ধর্মাবলম্বী নারীদের শাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

৭

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী

৮

আফসার আহমদ সিদ্দিকীর ২৫তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

৯

জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সমাজতান্ত্রিক ফ্রন্টের মানববন্ধন

১০

কোলাহল থেকে বিরতি, পূজার ছুটিতে নীরব কুবি

১১

নির্মাণ শ্রমিককে হুমকি ও মারধরের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

১২

৯১ দেশের প্রতিযোগিতায় বিশ্বজয়, বিজয়ী বিএমইউ শিক্ষক-শিক্ষার্থীদের ‘গোল্ডেনরুটস’

১৩

সান্তাহারে তিন শতাধিক কারা নির্যাতিত বিএনপি নেতা-কর্মীকে গণসংবর্ধনা

১৪

সংবাদ প্রকাশের পর আদমদীঘিতে বুশরা, বৈশাখীসহ ১৩ চালকলকে শোকজ

১৫

লালন তিরোধান দিবস উপলক্ষে ঢাবির টিএসসিতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১৬

ঢাবিতে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সাদা ছড়ি বিতরণ

১৭

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৬

১৮

১৩তম গ্রেডের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ইবতেদায়ী শিক্ষকদের লাগাতার অবস্থান

১৯

ভিকারুননিসা নূন স্কুলের অভিভাবকদের প্রতিবাদ ও মানববন্ধন

২০