সর্বশেষ
||রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জামায়াতের, ১১ দলীয় ঐক্যের বৈঠক আজ||আন্তর্জাতিক আদিবাসী দিবসে শহীদ মিনারে সমাবেশ, র‍্যালি ও সাংস্কৃতিক পরিবেশনা||শহীদ নাইমা সুলতানার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন ডা. শফিকুর রহমান||‘সংবিধান সংস্কারের বদলে সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করছে বিএনপি’||জ্বালানি তেল বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ বন্ধের দাবি জামায়াতের||বগুড়ায় সড়ক জোন উদ্বোধন ও পার্ক উন্নয়নে ভিত্তিপ্রস্তর||নবীন শিক্ষার্থীদের নিয়ে জাবির আল বেরুনী হলে ছাত্রশিবিরের সামষ্টিক ভোজ||পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতিতে স্বতন্ত্র বান্দরবান||জাবি শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বে অধ্যাপক ড. এমরান জাহান||গোবিপ্রবিতে সাবেক ছাত্র আন্দোলন নেতার ওপর হামলার অভিযোগ
আশেকে এলাহী শিবলী, ধুনট (বগুড়া) উপজেলা প্রতিনিধি
২৩ জুন ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ধুনটে মাজার নির্মাণ ঘিরে বাহাছ, পীরের কোরআন অবমাননার অভিযোগে তাৎক্ষণিক বিক্ষোভ

Share this news with

বগুড়ার ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের ছোনপচা গ্রামে মাজার নির্মাণকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার (২২ জুন) উভয় পক্ষের মধ্যে আয়োজিত ধর্মীয় বাহাছে কোরআন ও হাদিস অবমাননার অভিযোগ উঠলে পরিস্থিতি বিস্ফোরণমুখী হয়ে ওঠে। পরে স্থানীয় তৌহিদী জনতা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেন।

২০২৫ সালে ছোনপচা গ্রামের শহিদুল ইসলাম মারা যান। তার অনুসারীরা তাঁকে পীর দাবি করে মাজার নির্মাণের উদ্যোগ নেন। স্থানীয় আলেম সমাজ আপত্তি জানালে বিষয়টি সাময়িকভাবে থামে। তবে সম্প্রতি মৃতের ছেলে জাকারিয়া ও তার অনুসারীরা নতুন দাবি তোলেন — স্বপ্নে নাকি মাজার নির্মাণের নির্দেশ পেয়েছেন তারা।

এই দাবিতে ক্ষুব্ধ স্থানীয় ওলামায়ে কেরাম জানান, শরিয়তের দৃষ্টিতে এ ধরনের মাজার নির্মাণ জায়েজ নয়। উভয় পক্ষের মতবিরোধ চরমে উঠলে ধর্মীয় বাহাছের সিদ্ধান্ত হয়।

চিকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন জুয়েলের উদ্যোগে দুপুর ২টায় ছোনপচা কেন্দ্রীয় জামে মসজিদে বাহাছ শুরু হয়। পাঁচজন করে প্রতিনিধির কথা থাকলেও সেখানে দুই শতাধিক মানুষের সমাগম ঘটে। তিন ঘণ্টা আলোচনা চললেও কোনো সমাধান আসেনি।

একপর্যায়ে বাহাছ চলাকালে কোরআন শরিফ ও হাদিসের কিতাব নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগ ওঠে। তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়লে চেয়ারম্যান আলোচনা সভা ভেঙে দিতে বাধ্য হন।

বাহাছ ভেস্তে যাওয়ার পরপরই স্থানীয় তৌহিদী জনতা জোরশিমুল বাজারে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিল শেষে যাত্রী ছাউনিতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয় ও ধুনটের বিভিন্ন আলেম বক্তব্য দিয়ে কোরআন-হাদিস অবমাননার তীব্র নিন্দা জানান।

জোরশিমুল জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুস সবুর বলেন, “দীর্ঘদিন ধরে মাজার ও ওরসের নামে অনৈসলামিক কার্যক্রম চলে আসছে। স্বপ্নের দোহাই দিয়ে মাজার নির্মাণের চেষ্টা শরিয়তবিরোধী। বাহাছ চলাকালে কোরআন ও হাদিসের সুস্পষ্ট অবমাননা হয়েছে, যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে গভীর আঘাত দিয়েছে।”

পীর জাকারিয়া সব অভিযোগ নাকচ করে বলেন, কুফরি, শিরক ও গাঁজার আসরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। কোরআন অবমাননার অভিযোগ প্রসঙ্গে স্বীকার করেন, ঘটনাটি অনিচ্ছাকৃতভাবে হয়েছে।

চেয়ারম্যান জাকির হোসেন জুয়েল বলেন, “কোরআন অবমাননার মতো কিছু হয়নি।” তবে ভিডিও ফুটেজের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “এটি স্লিপ অব টাং হতে পারে।” তিনি আরও বলেন, “আমি নিজেও তরিকতপন্থী। একটি পক্ষ পরিকল্পিতভাবে পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা করছে।”

উল্লেখযোগ্য যে, কোরআন অবমাননা হয়নি দাবি করলেও ভিডিও ফুটেজ প্রসঙ্গে চেয়ারম্যানের ‘স্লিপ অব টাং’ মন্তব্য পরস্পরবিরোধী বলে মনে করছেন স্থানীয়রা।

পুলিশ ছিল অন্ধকারে

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, “বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। আপনার কাছ থেকেই প্রথম জানতে পারলাম। খোঁজ নিয়ে দেখব।” এলাকায় এত বড় ঘটনা ঘটলেও পুলিশের অজ্ঞতা স্থানীয়দের মধ্যে নতুন উদ্বেগ তৈরি করেছে।

এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত জামায়াতের, ১১ দলীয় ঐক্যের বৈঠক আজ

আন্তর্জাতিক আদিবাসী দিবসে শহীদ মিনারে সমাবেশ, র‍্যালি ও সাংস্কৃতিক পরিবেশনা

শহীদ নাইমা সুলতানার পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন ডা. শফিকুর রহমান

‘সংবিধান সংস্কারের বদলে সংশোধনী এনে জাতিকে বিভ্রান্ত করছে বিএনপি’

জ্বালানি তেল বেসরকারি খাতে ছাড়ার উদ্যোগ বন্ধের দাবি জামায়াতের

বগুড়ায় সড়ক জোন উদ্বোধন ও পার্ক উন্নয়নে ভিত্তিপ্রস্তর

নবীন শিক্ষার্থীদের নিয়ে জাবির আল বেরুনী হলে ছাত্রশিবিরের সামষ্টিক ভোজ

পাহাড়ের বৈচিত্র্যময় সংস্কৃতিতে স্বতন্ত্র বান্দরবান

জাবি শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বে অধ্যাপক ড. এমরান জাহান

গোবিপ্রবিতে সাবেক ছাত্র আন্দোলন নেতার ওপর হামলার অভিযোগ

১০

নতুন জ্বালানি নীতিমালা নিয়ে জামায়াতের জরুরি সংবাদ সম্মেলন

১১

রাজধানীর চকবাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬০ বছরের ব্যক্তির মৃত্যু

১২

তেজগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবক গুরুতর আহত

১৩

চরভদ্রাসনকে অপরাধমুক্ত করার ঘোষণা ওসি সফর আলীর

১৪

ভাঙ্গায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্বামীকে ধারালো অস্ত্রে জখমের অভিযোগ, স্ত্রী আটক

১৫

ফরিদপুরে আবার বাড়ছে হামের উপসর্গ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৪০ শিশু

১৬

শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন, ধোঁয়ায় আচ্ছন্ন এলাকা

১৭

কুষ্টিয়ার দৌলতপুরে টাপেন্টাডলের বড় চালানসহ আটক-১

১৮

‘জুলাই এখনো শেষ হয়নি’ প্রদর্শনীতে নাহিদ ইসলাম: রাষ্ট্র সংস্কারের লড়াই চালিয়ে যেতে হবে

১৯

ধুনটে ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

২০