সর্বশেষ
||বিশ্বকাপের উন্মাদনায় ববিতে আর্জেন্টাইন সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা||লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা: মরদেহ উদ্ধারের পর উত্তেজনা, ওসি বরখাস্ত||বরগুনায় ডিবির জালে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী||সাপের কামড়ে শিশুর মৃত্যু, আতঙ্কে সন্ধ্যার পর ঘরবন্দি গ্রামবাসী||অবমুক্ত হলো নবাব ফয়েজুন্নেছার বাড়ির প্রবেশপথ||আর্জেন্টিনার রঙে সেজেছে কুমিল্লার সেতু, ভিড় করছেন ফুটবলপ্রেমীরা||শ্রেষ্ঠ ইউএনও হিসেবে সম্মাননা পেলেন ঠাকুরগাঁও সদরের খাইরুল ইসলাম||হোসেনপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় অবৈধ দোকান উচ্ছেদ||জাতীয় মঞ্চে প্রশংসিত রাবি সায়েন্স ক্লাবের সায়েন্স শো||কুয়াকাটা উপজেলা বাস্তবায়নের দাবিতে স্থানীয় ‘কুয়াকাটা উন্নয়ন ফোরাম’ -এর তিন দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি

দ্রুত বিচার না হলে অপরাধ বাড়বে : ব্যারিস্টার খোকন

Share this news with

দেশের বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ. এম. মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেছেন, দ্রুত চার্জশিট দিলেও বিচার শেষ হতে কত সময় লাগবে, সে বিষয়ে মানুষের মধ্যে অনিশ্চয়তা রয়েছে।

শুক্রবার (২২ মে) সকালে নোয়াখালীর চাটখিল পৌর বাজারে ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে চাটখিল পৌরসভার ৪ হাজার ৬২৫ জন অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে চাল বিতরণ করা হয়।

এ সময় ব্যারিস্টার খোকন বলেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন দ্রুত চার্জশিট দেওয়া হবে। কিন্তু বিচার কবে শেষ হবে, তার কোনো নিশ্চয়তা নেই। এরপর আবার হাইকোর্টে আপিল হবে। সেখানে কত বছর লাগবে তাও বলা যায় না। আমাদের সবচেয়ে বড় সমস্যা বিচারের দীর্ঘসূত্রিতা।

সম্প্রতি চাটখিলে শিশু রামিসা আক্তার হত্যা ও ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন,এত নৃশংস ঘটনা চিন্তা করা যায় না। আমরা বা বর্তমান সরকার কেউই এই ধরনের বর্বরতা চাই না।

তিনি বলেন, এ ধরনের ঘটনায় দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত না হলে সমাজে অপরাধ প্রবণতা আরও বৃদ্ধি পাবে। নিহত শিশুটির পরিবারসহ দেশের মানুষ খুনি ও ধর্ষকের দ্রুত শাস্তি কার্যকর দেখতে চায় বলেও উল্লেখ করেন তিনি।

সংসদ সদস্য আরও বলেন, প্রধানমন্ত্রী নিজে ভুক্তভোগী পরিবারের বাড়িতে গিয়ে তাদের সান্ত্বনা দিয়েছেন এবং সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে তিনি সংবাদমাধ্যমের ভূমিকাকেও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে ব্যারিস্টার খোকন বলেন, কোনো অপরাধী বা ধর্ষকের পক্ষে রাজনৈতিক সুপারিশ বরদাস্ত করা হবে না। দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধেও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

তিনি আরো বলেন, রাজনীতি হবে মানুষের কল্যাণ ও সমাজসেবার জন্য, ব্যক্তিগত সুবিধা বা ধান্দাবাজির জন্য নয়।

চাল নিতে আসা স্থানীয় বাসিন্দা ফাতেমা বলেন,আমাদের মতো গরিব মানুষের ঈদের আনন্দ মানে দুবেলা পেট ভরে খেতে পারা। আজ চাল পেয়ে অন্তত পরিবার নিয়ে ঈদে ডাল-ভাত খেতে পারব।

চাটখিল পৌরসভার প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভা শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ৬ জন প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়। এছাড়া বাজার এলাকার পরিচ্ছন্নতার জন্য ডাস্টবিন এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের উন্মাদনায় ববিতে আর্জেন্টাইন সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যা: মরদেহ উদ্ধারের পর উত্তেজনা, ওসি বরখাস্ত

বরগুনায় ডিবির জালে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী

সাপের কামড়ে শিশুর মৃত্যু, আতঙ্কে সন্ধ্যার পর ঘরবন্দি গ্রামবাসী

অবমুক্ত হলো নবাব ফয়েজুন্নেছার বাড়ির প্রবেশপথ

আর্জেন্টিনার রঙে সেজেছে কুমিল্লার সেতু, ভিড় করছেন ফুটবলপ্রেমীরা

শ্রেষ্ঠ ইউএনও হিসেবে সম্মাননা পেলেন ঠাকুরগাঁও সদরের খাইরুল ইসলাম

হোসেনপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় অবৈধ দোকান উচ্ছেদ

জাতীয় মঞ্চে প্রশংসিত রাবি সায়েন্স ক্লাবের সায়েন্স শো

কুয়াকাটা উপজেলা বাস্তবায়নের দাবিতে স্থানীয় ‘কুয়াকাটা উন্নয়ন ফোরাম’ -এর তিন দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি

১০

বরগুনার আমতলীতে মহামারী হাম আক্রান্তে শিশু আদিল এর মৃত্যু

১১

সংগ্রামের মাঠে গড়ে ওঠা নেতৃত্ব শেরপুরের ইমরান খান

১২

কাজ শেষ হওয়ার আগেই ১ কোটি ১৪ লাখ টাকার ব্রিজে ফাটল!

১৩

দাওয়াত খেয়ে ফেরার পথে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

১৪

স্ত্রীকে রেখে স্বামী পলাতক: মান্দায় নগদ টাকা ও বিপুল ট্যাপেন্টাডলসহ নারী মাদক কারবারি আটক

১৫

নওগাঁর ধামইরহাটে মাদকসেবীদের আস্তানায় পুলিশের অভিযান, ৭ জন গ্রেফতার

১৬

রাউজানে যুবদল নেতা হত্যাকাণ্ড: ১১ জনের নাম উল্লেখ করে থানায় মামলা, আসামি গ্রেফতারে অভিযান

১৭

নিখোঁজের একদিন পর ভুট্টা ক্ষেত থেকে শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

১৮

নিখোঁজের একদিন পর খালে মিলল শিশু ওয়াহিদুলের মরদেহ, এলাকায় শোকের ছায়া

১৯

জাবিতে জুলাই হামলা: বাধ্যতামূলক অবসরসহ শাস্তি ১১ শিক্ষক-কর্মকর্তার, অব্যাহতি ৮ জনের

২০