তানভীর আজাদ, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
৩১ মার্চ ২০২৬, ৩:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দৌলতপুরে হাম রোগের উপসর্গে আক্রান্ত ১০ শিশু, বাড়ছে উদ্বেগ

Share this news with

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় শিশুদের মধ্যে হাম রোগের উপসর্গ দেখা দেওয়ায় উদ্বেগ বাড়ছে। গত কয়েক দিনে অন্তত ১০ জন শিশুকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আক্রান্ত শিশুদের বয়স ৬ মাস থেকে ৫ বছরের মধ্যে। তারা জ্বর, সর্দি ও শরীরে লালচে ফুসকুড়ি নিয়ে হাসপাতালে আসে। উপসর্গের ভিত্তিতে চিকিৎসকরা তাদের হাম আক্রান্ত হিসেবে শনাক্ত করে চিকিৎসা দিচ্ছেন। বর্তমানে তাদের আলাদা রেখে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, আক্রান্তদের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল থাকলেও হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ হওয়ায় সতর্ক থাকা জরুরি। বিশেষ করে যেসব শিশু এখনও টিকার আওতায় আসেনি, তারা বেশি ঝুঁকিতে রয়েছে।

স্বাস্থ্য বিভাগ বলছে, হাম প্রতিরোধে টিকাদান কার্যক্রম চলমান থাকলেও অনেক শিশু এখনো টিকা পায়নি। এতে সংক্রমণ আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

এদিকে, অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, শিশুদের জ্বর বা শরীরে ফুসকুড়ি দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার জন্য। পাশাপাশি সব শিশুর সময়মতো টিকা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রতিটি পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিলেন শহিদুল ইসলাম

১

লাকসামের নাওটি স্টেশনে কর্ণফুলী কমিউটারের চার বগি লাইনচ্যুত

২

বাংলাদেশ লেবার পার্টির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

৩

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

৪

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ

৫

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সুরক্ষার ঘাটতি কোথায়?

৬

আতঙ্ক কাটিয়ে লালন আখড়াবাড়িতে জনস্রোত, শেষ হলো স্মরণোৎসব

৭

দুই বাংলাদেশিকে হত্যার ঘটনায় সৌদি আরবকে লাল কার্ড দেখাল ছাত্র ফেডারেশন

৮

ধুনটে স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে

৯

ষড়যন্ত্র থেমে নেই—দুর্গাপূজা নিয়ে নোয়াখালীতে বিস্ফোরক মন্তব্য ছাত্রদল নেতার

১০

নিজ অর্থায়নে জাবির মুক্তমঞ্চে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন

১১

তিন দিনের লালন উৎসবের দ্বিতীয় দিন ছেঁউড়িয়ায় উৎসবের আমেজ, রাতভর বাউলগান

১২

অমর একুশে বইমেলা ২০২৭ শুরু ৭ জানুয়ারি, চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত

১৩

বগুড়ায় সনাতন ধর্মাবলম্বী নারীদের শাড়ি উপহার দিলেন প্রধানমন্ত্রী

১৪

সান্তাহার স্টেডিয়াম আধুনিকায়নের উদ্যোগ, পরিদর্শনে জাতীয় ক্রীড়া পরিষদের প্রকৌশলী

১৫

আফসার আহমদ সিদ্দিকীর ২৫তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১৬

জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সমাজতান্ত্রিক ফ্রন্টের মানববন্ধন

১৭

কোলাহল থেকে বিরতি, পূজার ছুটিতে নীরব কুবি

১৮

নির্মাণ শ্রমিককে হুমকি ও মারধরের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

১৯

৯১ দেশের প্রতিযোগিতায় বিশ্বজয়, বিজয়ী বিএমইউ শিক্ষক-শিক্ষার্থীদের ‘গোল্ডেনরুটস’

২০