এনামুল কবির মুন্না, সুনামগঞ্জ প্রতিনিধি
১৪ জুন ২০২৬, ১২:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দোয়ারাবাজারে শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

ধর্ষক মোঃ আলী হোসেন । ছবিঃ সংগৃহীত

Share this news with

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মোঃ আলী হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে দোয়ারাবাজার থানায় একটি মামলা দায়ের করেছেন।  শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়নের কিরণপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

মামলা সূত্রে জানা যায়, শনিবার দুপুরে শিশুটি তার সহপাঠীদের সাথে একই গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে অভিযুক্ত আলী হোসেনের পুকুরে গোসল করতে যায়। গোসল শেষে ভেজা কাপড় বদলানোর জন্য সে আলী হোসেনের রান্নাঘরে প্রবেশ করে। ওই সময় আলী হোসেনের স্ত্রী সন্তানকে আনতে স্থানীয় একটি মাদ্রাসায় গিয়েছিলেন। বাড়ি ফাঁকা থাকার সুযোগে অভিযুক্ত আলী হোসেন শিশুটিকে ফুসলিয়ে নিজের শোয়ার কক্ষে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার জানান, ঘটনার বিবরণ শুনে থানায় মামলা রুজু করা হয়েছে। অভিযোগ পাওয়ার পরপরই পুলিশি তৎপরতায় অভিযুক্ত আলী হোসেনকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী শিশুর ডাক্তারি পরীক্ষা (মেডিকেল টেস্ট) ও জবানবন্দি গ্রহণের জন্য প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়ায় রবিবারে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান তিনি।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎সেনবাগে অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভিমানের জেরে আত্মহত্যার ধারণা

১

সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

২

ধুনটে শিক্ষার্থীদের আত্মউন্নয়ন সেমিনার ও ৬ পরিবারকে ছাগল প্রদান

৩

তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার

৪

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

৫

আদমদীঘিতে সালিশের ভিডিও করায় বসতবাড়িতে হামলা, খড়ের পালায় আগুন

৬

দুর্গাপূজায় নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতায় থাকবে এসআরবি-১৩, ঠাকুরগাঁওয়ে ৪৭৮ মণ্ডপ

৭

জামায়াত বেহেশতের লোভ দেখায়, ঢাকের তালে উলুধ্বনিও দেয়: প্রতিমন্ত্রী শাহে আলম

৮

কুষ্টিয়ায় লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী স্মরণোৎসব ও মেলা শুরু

৯

বান্দরবানে দুর্গাপূজার মণ্ডপে আর্থিক অনুদানের চেক বিতরণ

১০

হিফজুল কোরআন প্রতিযোগিতা-২৬ এর গ্র্যান্ড ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

১১

দেশে শীতের আগমন কবে, তাপমাত্রা কমার আভাস দিল আবহাওয়া অধিদপ্তর

১২

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ২০ অক্টোবর চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৩

বৈষম্যবিরোধী আন্দোলনে নির্যাতিত শিক্ষার্থীদের পাশে ছিল ছাত্রদল

১৪

ঠাকুরগাঁওয়ে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত 

১৫

রাষ্ট্রের সুরক্ষায় শিক্ষা ব্যবস্থা আধুনিকায়ন করা হচ্ছে: বগুড়া জেলা পরিষদ প্রশাসক

১৬

আদমদীঘিতে দুর্গাপূজা মণ্ডপে আর্থিক সহায়তা ও সিসিটিভি ক্যামেরা দিলেন এমপি মহিত

১৭

বগুড়ায় মহিলা কলেজের নবীনবরণ, নারী শিক্ষায় খালেদা জিয়ার অবদান তুলে ধরলেন এমপি বাদশা

১৮

হারামাইন শরীফাইনের সুরক্ষায় হুথি সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান ঈমানি দায়িত্ব: জাতীয় সেমিনার অনুষ্ঠিত

১৯

বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজে উৎসবমুখর নবীনবরণ অনুষ্ঠিত

২০