রেজাউল ইসলাম মাসুদ, রংপুর ব্যুরো চিফ
৮ অক্টোবর ২০২৬, ৬:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৪ কেজি ৪৫০ গ্রাম কষ্টি পাথরের মূর্তি আটক

Share this news with

ঠাকুরগাঁওয়ে অভিযান চালিয়ে ২৪ কেজি ৪৫০ গ্রাম ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি আটক করেছে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)।

বুধবার (৭ অক্টোবর) রাত আনুমানিক ৯টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় মূর্তিটি উদ্ধার করা হয়। আটক করা মূর্তিটির সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ২৪ লাখ ৪৫ হাজার টাকা।

বিজিবি সূত্রে জানা যায়, ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খ. আখলাকুর রহমান, জি, আর্টিলারির নেতৃত্বে একটি বিশেষ টহলদল এ অভিযান পরিচালনা করে। ডাবরী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৬৮/১-এস থেকে আনুমানিক ৭ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ‘মনিস কোয়ান’ নামক স্থানে এ অভিযান চালানো হয়।

গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে সেখানে মালিকবিহীন অবস্থায় একটি কষ্টি পাথরের মূর্তি পাওয়া যায়। পরে মূর্তিটি আটক করা হয়। উদ্ধার করা মূর্তিটির মোট ওজন ২৪ কেজি ৪৫০ গ্রাম। এর আনুমানিক সিজার মূল্য ২৪ লাখ ৪৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির নিয়মিত নজরদারি এবং বিশেষ অভিযান কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের অভ্যন্তরে অবৈধভাবে বিভিন্ন পণ্য পাচার ও চোরাচালান প্রতিরোধে বিজিবি বিভিন্ন কৌশলগত পরিকল্পনা গ্রহণ করে অভিযান পরিচালনা করছে।

ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) জানিয়েছে, মাদক ও চোরাচালান প্রতিরোধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে তারা কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড বন্ধে গোয়েন্দা নজরদারি, টহল এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এ ছাড়া সীমান্ত দিয়ে মাদকদ্রব্য পাচার, চোরাচালান, মানব পাচার ও অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি। সীমান্ত এলাকায় সন্দেহজনক কোনো কর্মকাণ্ড বা অবৈধ কার্যক্রমের তথ্য পাওয়া গেলে তা দ্রুত বিজিবিকে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিজিবি আরও জানিয়েছে, সীমান্তের নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং এলাকার সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে জনসাধারণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সচেতন থাকার পাশাপাশি যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে বিজিবিকে সহায়তা করার অনুরোধ জানানো হয়েছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎নোয়াখালীতে নবীন শিক্ষার্থীদের মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে থাকার আহ্বান: জনপ্রশাসন সচিব

১

শিক্ষার্থীদের যেকোনো সমস্যায় পাশে থাকবে ছাত্রদল: আজিজুলে সন্ধান

২

বান্দরবানের নতুন জেলা প্রশাসক নাজনীন সুলতানা

৩

সাবেক এমপি রেজাউল হকের বিরুদ্ধে দুদকের মামলা

৪

আলতাফনগরে গৃহবধূকে মারধরের ভিডিও ভাইরাল, তদন্তের দাবি

৫

ঠাকুরগাঁওয়ে ৫০ বিজিবির অভিযানে ২৪ কেজি ৪৫০ গ্রাম কষ্টি পাথরের মূর্তি আটক

৬

কুড়িগ্রাম সিএনজি চালক ও মালিক সমিতির সড়ক অবরুদ্ধ: দাবি মেনে না নিলে কঠোর কমসূচি ঘোষণা

৭

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ মামলায় যুবকের ৬০ বছরের কারাদণ্ড

৮

সেনবাগে নিখোঁজের একদিন পর ধানখেত থেকে যুবকের লাশ উদ্ধার

৯

ট্রাইব্যুনাল-১ এ জিয়াউল আহসানের গাড়িবহর প্রবেশ

১০

শহরের সুবিধার অর্থনীতি আসলে কার কাঁধে দাঁড়িয়ে?

১১

গোবিপ্রবিতে মধ্যরাতে দুর্বৃত্তদের ককটেল নিক্ষেপ

১২

ধুনটে নিখোঁজ বড় ভাইকে খুঁজে পেতে থানায় ছোট ভাইয়ের অভিযোগ

১৩

আদমদীঘিতে দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করতে সবার সহযোগিতা চাইল পূজা উদযাপন ফ্রন্ট

১৪

বগুড়ায় সচেতনতা বাড়াচ্ছে বাংলাদেশ ব্যাংক: জাল টাকা ও নিরাপত্তা ঝুঁকি ঠেকাবে ‘বাংলা কিউআর’

১৫

মায়ের অপেক্ষায় তিন বছরের শিশু, সাবিহাকে বাঁচাতে প্রয়োজন ১ কোটি ৬০ লাখ টাকা

১৬

পার্বত্য চট্টগ্রামের টেকসই উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় একসঙ্গে কাজের প্রত্যয় তিন জেলা পরিষদ

১৭

নন্দীগ্রামে সন্ত্রাসী কর্মকান্ড প্রতিহত করবে যুবদল, বিক্ষোভ সমাবেশ

১৮

ধুনটে বিধবা নারী ধর্ষণের অভিযোগ

১৯

ধুনট উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ

২০