রেজাউল ইসলাম মাসুদ, রংপুর ব্যুরো চিফ
১৮ অগাস্ট ২০২৬, ৭:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ কিশোরীকে ফিরে পেতে পরিবারের আকুতি

Share this news with

ঠাকুরগাঁও গড়েয়া ইউনিয়নের খামার ভোপলা এলাকা থেকে মোছাঃ ফারিয়া খাতুন (১৫) নামে এক কিশোরী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় তার বাবা মোঃ বাচ্চু মিয়া ঠাকুরগাঁও সদর থানায় জিডি নং-৭৬৫ করেছেন।

জিডি সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট ২০২৬, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে নিজ বাসার সামনে থেকে ফারিয়া খাতুন নিখোঁজ হয়। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। কয়েকদিন পেরিয়ে গেলেও সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন।

নিখোঁজ ফারিয়া খাতুনের পিতার মোঃ বাচ্চু মিয়া এবং মাতার মোছাঃ মর্জিনা খাতুন। তার বয়স ১৫ বছর। তিনি শিক্ষার্থী ও অবিবাহিত। গায়ের রং শ্যামলা এবং উচ্চতা ৫ ফুট।

ফারিয়ার বড় বাবা মোঃ বাদল মিয়া বলেন, “মেয়েকে নিখোঁজের পর থেকে আত্মীয়-স্বজনসহ বিভিন্ন জায়গায় খোঁজ করেছি। কিন্তু এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাইনি। মেয়েকে ফিরে পেতে আমরা খুবই চিন্তিত। কেউ তার সন্ধান পেলে আমাদের জানালে উপকার হবে।”

ফারিয়ার মা মোছাঃ মর্জিনা খাতুন বলেন, “মেয়ের কোনো খোঁজ না পাওয়ায় আমরা খুব দুশ্চিন্তায় আছি। মেয়েটি যেন দ্রুত আমাদের কাছে ফিরে আসে, এটাই আমাদের চাওয়া। কোনো ব্যক্তি তার সন্ধান পেলে দয়া করে আমাদের জানাবেন।”

জিডিতে নিখোঁজ কিশোরীকে উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে ফারিয়া খাতুনকে উদ্ধারের চেষ্টা করছে।

কোনো সহৃদয় ব্যক্তি ফারিয়া খাতুনের সন্ধান পেয়ে থাকলে বা তার সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে ঠাকুরগাঁও সদর থানায় অথবা তার বাবা মোঃ বাচ্চু মিয়ার মোবাইল নম্বর ০১৭০৬৪৪০৬১২-এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুবিতে প্রথমবারের মতো শিল্প একাডেমি বৈঠক অনুষ্ঠিত

নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ

শহীদ জিয়া ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন গোবিপ্রবি উপাচার্য

ঠাকুরগাঁওয়ে নিখোঁজ কিশোরীকে ফিরে পেতে পরিবারের আকুতি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ: থানায় মামলা, অভিযুক্ত পলাতক

জাবিতে ছাত্রশিবিরের উদ্যোগে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম

ধুনটে বিস্ফোরক মামলায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

ধুনটে পুলিশের অভিযানে ১০০ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার

‎নোয়াখালীতে গায়ে হলুদে যাওয়ার পথে গুলিবিদ্ধ ৫

ঘুমের ব্যাঘাত করায় নবজাতককে হত্যা করল মা

১০

নারীদের যাতায়াতে চালু হলো বিআরটিসির পিংক বাস

১১

নেপালের সম্মানসূচক জেনারেল পদ পেলেন ভারতের সেনাপ্রধান

১২

নিবন্ধিত অথচ অভিভাবকহীন ধুনট পাবলিক লাইব্রেরি ভূগছে নানা সংকটে

১৩

জাতীয় প্রেসক্লাবের সামনে ভিকটিম পুলিশ পরিবারের অনির্দিষ্টকাল অবস্থান কর্মসূচি

১৪

ইউনিয়নভিত্তিক স্থায়ী কর্মসংস্থানের দাবিতে এলএসপিদের অবস্থান কর্মসূচি

১৫

তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ মোহাম্মদ বিন সালমানের

১৬

কুড়িগ্রামে শ্রেষ্ঠ সার্কেল অফিসার এএসপি মুনতাসির, শ্রেষ্ঠ ওসি আজিম উদ্দিন

১৭

গোবিপ্রবিতে ‘অ্যাডাপ্টিং টু নিউ এনভায়রনমেন্ট’ ও ‘ওয়েলবিং’ শীর্ষক সেশন অনুষ্ঠিত

১৮

অভিযোগের পর তদন্ত, তানিম প্রাইভেট হাসপাতালের কার্যক্রম স্থগিত

১৯

হবিগঞ্জে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে বৈষম্যবিরোধী আন্দোলনের তিন নেতা আটক

২০