এন.এ, বিশেষ প্রতিনিধি
২২ জুলাই ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

টেকনাফে অপহরণ বন্ধের দাবিতে অনশনরত জিহাদীর পাশে এনসিপি নেতা খাইরুল হাসান

Share this news with

টেকনাফে অপহরণ বন্ধ, সীমান্ত এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন ইন্টারমিডিয়েট শিক্ষার্থী সাইফুল ইসলাম জিহাদী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন রাজু ভাস্কর্যে চলমান এই অবস্থান কর্মসূচিতে বুধবার (২২ জুলাই) সংহতি প্রকাশ করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কক্সবাজার জেলা শাখার যুগ্ম সাংগঠনিক সম্পাদক খাইরুল হাসান।

অনশনস্থল পরিদর্শন শেষে খাইরুল হাসান বলেন, “একজন ইন্টারমিডিয়েট শিক্ষার্থী নিজের ব্যক্তিগত স্বার্থে নয়, টেকনাফ, উখিয়া ও সীমান্ত অঞ্চলের মানুষের নিরাপত্তার দাবিতে টানা চার দিন ধরে অনশন করছেন। এটি নিঃসন্দেহে সাহসী ও প্রশংসনীয় উদ্যোগ।”

তিনি বলেন, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে অপহরণসহ নানা অপরাধ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে। এ পরিস্থিতিতে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে। টেকনাফ ও উখিয়ার মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।

খাইরুল হাসান আরও বলেন, একজন তরুণ একাই এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তাই সামাজিক, সাংস্কৃতিক, ছাত্র ও রাজনৈতিক সংগঠনসহ সচেতন নাগরিকদের তার ন্যায্য দাবির প্রতি সংহতি প্রকাশ করে পাশে দাঁড়ানো উচিত। তিনি বিশেষভাবে টেকনাফ ও উখিয়ার মানুষের নিরাপত্তার প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত অনশনকারীর দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং সীমান্ত এলাকায় অপহরণ ও অন্যান্য অপরাধ দমনে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদমদীঘিতে ৩ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার

চিত্রনায়িকা বাঁধনের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে ছাত্র অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল

ডাকসুর ‘গেস্টরুম-গণরুম’ গ্রন্থের মোড়ক উন্মোচন

বগুড়ায় সাজাপ্রাপ্ত দুই আসামি ও ধর্ষণ মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার ব্যবস্থার উন্নয়নে অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ: এলজিআরডি মন্ত্রী

লংমার্চ আর সংসদের বক্তব্যে অমিল, জামায়াতকে নিয়ে চরমোনাই পীরের কড়া সমালোচনা

‎হাতিয়াতে ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী

বিশ্ব ফিজিওথেরাপি দিবস উপলক্ষে প্যাবের আলোচনা সভা ও র‍্যালি

সান্তাহারে কুড়িগ্রাম এক্সপ্রেসের বগি লাইনচ্যুত

১০

ধুনটে অবৈধভাবে মজুত করা সার জব্দ, চার ব্যবসায়ীর দেড় লাখ টাকা জরিমানা

১১

ভূরুঙ্গামারীতে সার বিতরণের স্লিপ নিয়ে উত্তেজনা: প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক

১২

কুষ্টিয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ২

১৩

গোবিপ্রবির আবাসিক হলে সাপের উপদ্রব, মেডিকেলে নেই প্রতিষেধক

১৪

‎ক্লাস চলাকালে একে একে অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩

১৫

ধুনটে ১০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

১৬

ফরিদপুরে ডেঙ্গু জ্বরে ৭০ বছরের নারীর মৃত্যু

১৭

ধুনটে ইমাম-মুয়াজ্জিনদের জীবনযুদ্ধ, নেই নির্দিষ্ট বেতন কাঠামো

১৮

বাংলা একাডেমিতে জিয়া স্মৃতি বইমেলার পঞ্চম দিনের আলোচনা সভা

১৯

৪৮তম বিশেষ বিসিএসের নবনিয়োগপ্রাপ্ত চিকিৎসকদের যোগদান ও ওরিয়েন্টেশন

২০