তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২৬, ১২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জেলের জালে আটকা অজগর সাপ উদ্ধার

Share this news with

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলের জালে আটকা পড়ে এক বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) উপজেলার সদর ইউনিয়নের জে,টি রোডসংলগ্ন হাইল হাওড়ে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় মৎস্যজীবীরা মাছ ধরার সময় জালে অজগরটি আটকা পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি তারা বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সজল দেব খবর পেয়ে এবং সাথে পরিবেশকর্মী রাজদ্বীপ দেব ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টার চেষ্টায় পানির ভেতর থেকে জালসহ অজগরটি উদ্ধার করেন।

উদ্ধারকৃত অজগরটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট এবং ওজন আনুমানিক ১৫ কেজি। পরবর্তীতে সাপটিকে শ্রীমঙ্গল বনবিভাগের কার্যালয়ে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানান, সাধারণত Python গণের সাপগুলোকে অজগর বলা হয়। বিশ্বে বর্তমানে অজগরের প্রায় ৩৯ থেকে ৪১টি প্রজাতি শনাক্ত হয়েছে,যার মধ্যে ১০টি সরাসরি Python গণের অন্তর্ভুক্ত। বাংলাদেশে প্রধানত দুটি প্রজাতির অজগর বেশি দেখা যায়। যদিও কিছু সূত্রে তিনটি প্রজাতির উপস্থিতির কথাও উল্লেখ রয়েছে।

পরিবেশকর্মী রাজদীপ দেব জানান, দেশে সবচেয়ে বেশি দেখা যায় ময়াল বা বার্মিজ অজগর। সুন্দরবন,সিলেট ও পার্বত্য চট্টগ্রামের মিশ্র চিরহরিৎ বনে এদের বসবাস। এরা বিষহীন, শান্ত স্বভাবের এবং ধীরগতির সাপ। শিকার ধরার পর শক্তিশালী শরীর দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এবং পরে পুরো শিকার গিলে ফেলে।

তিনি আরও বলেন,অজগর সাধারণত মানুষকে আক্রমণ করে না। বিপদ অনুভব করলে তারা লুকিয়ে থাকার চেষ্টা করে। এরা দক্ষ সাঁতারু এবং দীর্ঘ সময় পানির নিচে থাকতে পারে। পাশাপাশি গাছে বসেও শিকারের জন্য ওৎ পেতে থাকে। খাদ্য হিসেবে এরা ইঁদুর,খরগোশ, শিয়াল,হরিণ ও ছাগলজাতীয় প্রাণী শিকার করে থাকে।

স্থানীয়দের সচেতনতা ও দ্রুত পদক্ষেপের কারণে অজগরটি জীবিত উদ্ধার হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোলাহল থেকে বিরতি, পূজার ছুটিতে নীরব কুবি

১

নির্মাণ শ্রমিককে হুমকি ও মারধরের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন

২

৯১ দেশের প্রতিযোগিতায় বিশ্বজয়, বিজয়ী বিএমইউ শিক্ষক-শিক্ষার্থীদের ‘গোল্ডেনরুটস’

৩

সান্তাহারে তিন শতাধিক কারা নির্যাতিত বিএনপি নেতা-কর্মীকে গণসংবর্ধনা

৪

সংবাদ প্রকাশের পর আদমদীঘিতে বুশরা, বৈশাখীসহ ১৩ চালকলকে শোকজ

৫

লালন তিরোধান দিবস উপলক্ষে ঢাবির টিএসসিতে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

৬

ঢাবিতে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সাদা ছড়ি বিতরণ

৭

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৬

৮

১৩তম গ্রেডের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে ইবতেদায়ী শিক্ষকদের লাগাতার অবস্থান

৯

ভিকারুননিসা নূন স্কুলের অভিভাবকদের প্রতিবাদ ও মানববন্ধন

১০

জাতীয় প্রেসক্লাবের সামনে জেটেবের বিক্ষোভ সমাবেশ

১১

কারিগরি শিক্ষা ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার রক্ষার দাবিতে এফডিইবির মানববন্ধন

১২

মার্চেন্ডাইজার জামাল উদ্দিনের মৃত্যুর তদন্ত ও বিচারের দাবিতে AMFB-এর মানববন্ধন

১৩

জাবির ৪৬তম ব্যাচের শিক্ষা সমাপনী অনুষ্ঠানের আহ্বায়ক নির্বাচিত, কোষাধ্যক্ষ মনোনীত

১৪

‎সেনবাগে অষ্টম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, অভিমানের জেরে আত্মহত্যার ধারণা

১৫

সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

১৬

ধুনটে শিক্ষার্থীদের আত্মউন্নয়ন সেমিনার ও ৬ পরিবারকে ছাগল প্রদান

১৭

তিন কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক শিবির নেতা সুমন গ্রেপ্তার

১৮

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনে কালবেলার চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

আদমদীঘিতে সালিশের ভিডিও করায় বসতবাড়িতে হামলা, খড়ের পালায় আগুন

২০