সর্বশেষ
||রাষ্ট্রপতি পদে কর্নেল অলি আহমদের মনোনয়ন জমা, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চায় ১১ দল||রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নপত্র||রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, মনোনয়ন জমা দিয়ে দলীয় পদ ছাড়লেন||জাকসুর উদ্যোগে ১৩টি হল মসজিদ ও কেন্দ্রীয় মন্দিরে পাঠাগার চালু||ছাত্রলীগ সন্দেহে জাবির সাবেক শিক্ষার্থীকে মারধর, পুলিশ হেফাজতে ঢামেকে শারীরিক পরীক্ষা||ধুনটে বিধবার জমির পথে বাঁশের বেড়া, প্রাণনাশের হুমকির অভিযোগ||ধুনটের চার মামলার আসামি, টাঙ্গাইলে পুলিশের হাতে গ্রেপ্তার||চিকিৎসার সব চেষ্টা ব্যর্থ, একই কবরে চিরনিদ্রায় শরীর জোড়া লাগা যমজ জয়নব-উম্মে কুলসুম||মন্ত্রিসভায় রদবদল: স্বরাষ্ট্রের দায়িত্বে এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন||ধুনটে এসএসসিতে ফল নিম্নমুখী, পাশের হার ও জিপিএ ৫ কমেছে
সাব্বির আহমেদ, জাবি সংবাদদাতা
২১ জুলাই ২০২৬, ৯:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাবি মেডিকেলে ২১ দিনে ২০ হাজার পিস ওষুধ গায়েব

Share this news with

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) চিকিৎসা কেন্দ্র থেকে কর্মকর্তাদের সংশ্লিষ্টতায় ২১ দিনে প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধ লোপাটের অভিযোগ তুলে ঘটনার সুষ্ঠু তদন্ত ও সংশ্লিষ্টদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে জাকসুর সদস্যদের প্রচারিত  বার্তার প্রাথমিক পর্যায়ে এ বিষয় জানা যায়।

মেডিকেল অফিসের নথিপত্র ঘটে দেখা যায় চুরি হওয়া ঔষধগুলোরমধ্যে ৪৬৪৫ পিস অ্যালাট্রল, ৯১২ পিস অ্যাজিথ্রোমাইসিন, ৪২০ পিস সিপ্রোসিন, প্যারাসিটামল ৫০০০পিস, টাইমোনিয়াম ৭০০ পিস, ২৫০০ পিস ফ্যামোটিডিন, ২০০ পিস অ্যান্টানিল, ৯৯০ পিস ন্যাপা ও ৪২০০ পিস ডমপেরিডন ছিল।

এবিষয়ে জাকসুর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক হুসনী মোবারক বলেন, “শিক্ষার্থীদের কাছ থেকে জরুরি ওষুধ না পাওয়ার অভিযোগের পর বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশে অধ্যাপক ড. মো. সালেকুল ইসলাম স্যারকে নিয়ে মেডিকেল সেন্টারের ওষুধের হিসাব যাচাই করতে যাই। সেখানে দেখা যায় গত মাসের ৩০ তারিখে প্রায় ২ লাখ টাকার ওষুধ কেনা হলেও মাত্র ২১ দিনের হিসাবেই প্রায় ১৯ হাজার ৫৬৭ পিস ওষুধের গরমিল পাওয়া গেছে।”

“প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিহিস্টামিন, গ্যাস্ট্রিক ও ব্যথানাশকসহ বিভিন্ন ধরনের ওষুধ ব্যাপক আকারে স্টোরে পাওয়া যায়নি। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ডেপুটি রেজিস্টার (স্টোর) মো. নূর-এ-কামাল পিংকুর কাছে ব্যাখ্যা চাওয়া হলেও সন্তোষজনক উত্তর মেলেনি। পরবর্তীতে প্রধান মেডিক্যাল অফিসার ডা. মো. শামছুর রহমানের সাথে কথা বললে তিনি যথাযথ উত্তর দিতে পারেনি। আমরা মনে করি, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত” বলেও জানান মোবারক।

এসময় তারসাথে জাকসুর সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাহিদুল ইসলাম বাপ্পি ও কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতী উপস্থিত ছিলেন।

এবিষয়ে জাবি মেডিকেলের প্রধান মেডিক্যাল অফিসার ডা. মো. শামছুর রহমান বলেন, “স্টোরের চাবি ও মজুদের দায়িত্ব স্টোর অফিসারের কাছে থাকায় এ বিষয়ে তার জবাবদিহি প্রয়োজন। এছাড়া ওষুধ ক্রয় ও সরবরাহের প্রক্রিয়া একটি পৃথক কমিটির মাধ্যমে পরিচালিত হয়, যেখানে তার ব্যক্তিগত স্বাক্ষর বা সরাসরি নিয়ন্ত্রণ নেই। এক্ষেত্রে একটি টিমের মাধ্যমে ঔষধ মুজদের বিষয়টি দেখা হয়।”

“আমি বিষয়টি তাৎক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন)কে অবহিত করেছি। আগামীকাল আনুষ্ঠানিকভাবে বিষয়টি তদন্তের উদ্যোগ নেওয়া হবে এবং গরমিলের কারণ অনুসন্ধান করবো। একই সঙ্গে ওষুধ সংরক্ষণ ও হিসাব ব্যবস্থাপনায় আরও কঠোর তদারকি নিশ্চিত করার” কথাও জানান তিনি।

এঘটনায় বিশ্ববিদ্যালয় উপ-উপাচার্য (প্রশাসন) ও মেডিকেল সেন্টারের উপদেষ্টা পরিষদের সভাপতি অধ্যাপক ড.  মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ” মেডিকেল সেন্টার থেকে আমরা মাঝে মাঝেই অভিযোগ পাই ঔষধ নেই। তাই আজকে অধ্যাপক সালেকুল, জাকসুর হুসনী মোবারক ও আমার অফিসের দুজন কর্মকর্তাকে ঝটিকা পর্যবেক্ষণে পাঠাই।”

“তাঁদের পর্যবেক্ষণ শেষে মেডিকেল থেকে যেভাবে ঔষধগুলো গায়েব হয়েছে আমরা তা খতিয়ে দেখবো। পাশাপাশি আমরা ল্যাবরেটির ঔষধগুলো কোথা থেকে আসে, কিভাবে ব্যবহার হয়, কোন খাতে নিয়ম হয় সেগুলো তদন্ত করে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবো” বলেও জানান অধ্যাপক নজরুল।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাষ্ট্রপতি পদে কর্নেল অলি আহমদের মনোনয়ন জমা, প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন চায় ১১ দল

রাষ্ট্রপতি নির্বাচন: ইসিতে জমা পড়েছে তিন মনোনয়নপত্র

রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, মনোনয়ন জমা দিয়ে দলীয় পদ ছাড়লেন

জাকসুর উদ্যোগে ১৩টি হল মসজিদ ও কেন্দ্রীয় মন্দিরে পাঠাগার চালু

ছাত্রলীগ সন্দেহে জাবির সাবেক শিক্ষার্থীকে মারধর, পুলিশ হেফাজতে ঢামেকে শারীরিক পরীক্ষা

ধুনটে বিধবার জমির পথে বাঁশের বেড়া, প্রাণনাশের হুমকির অভিযোগ

ধুনটের চার মামলার আসামি, টাঙ্গাইলে পুলিশের হাতে গ্রেপ্তার

চিকিৎসার সব চেষ্টা ব্যর্থ, একই কবরে চিরনিদ্রায় শরীর জোড়া লাগা যমজ জয়নব-উম্মে কুলসুম

মন্ত্রিসভায় রদবদল: স্বরাষ্ট্রের দায়িত্বে এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন

ধুনটে এসএসসিতে ফল নিম্নমুখী, পাশের হার ও জিপিএ ৫ কমেছে

১০

হত্যার দায়ে ছেলেকে পুলিশে দিলেন বাবা

১১

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক গুরুতর আহত, ঢামেকে চিকিৎসাধীন

১২

কোকোর জন্মদিন উপলক্ষে জাবির কামাল উদ্দিন হলে ছাত্রদলের ইনডোর প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৩

ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে ঢাবি উপাচার্যকে ছাত্রশিবিরের স্মারকলিপি

১৪

রায়নগরের তিন খুনের রহস্য উন্মোচন, প্রেমিক বাবুল পুলিশের জালে

১৫

আলীকদমে ৩৩৯ রাউন্ড গুলিসহ যুবক আটক

১৬

বিপ্লব কুমার ও রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তাকে চাকরিচ্যুত করল সরকার

১৭

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ২৫৪; নিখোঁজ ২৭০০

১৮

রাত ৮টার মধ্যে মার্কেট-দোকান বন্ধের নতুন নির্দেশ

১৯

আনোয়ার ইব্রাহিমের অসুস্থতায় শফিকুর রহমানের শুভকামনা, হাইকমিশনে চিঠি

২০