সাব্বির আহমেদ, জাবি সংবাদদাতা
১ সেপ্টেম্বর ২০২৬, ৭:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জাবির শহীদ রফিক-জব্বার হলে চালু হলো ‘হেলথ কর্ণার’

Share this news with

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ রফিক-জব্বার হলের শিক্ষার্থীদের জন্য প্রাথমিক চিকিৎসাসেবা আরও সহজলভ্য করতে ‘হেলথ কর্ণার’ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে হলের অতিথি কক্ষে শহীদ রফিক-জব্বার হল ছাত্র সংসদের উদ্যোগে এ হেলথ কর্ণার চালু করা হয়।

হেলথ কর্ণার থেকে হলের শিক্ষার্থীরা হল অ্যাটেনডেন্টের মাধ্যমে প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করতে পারবেন। এর মধ্যে রয়েছে ফার্স্ট এইড কিট, স্ফিগমোম্যানোমিটার (রক্তচাপ মাপার যন্ত্র), নেবুলাইজার, স্টেথোস্কোপ, ওজন মাপার যন্ত্র ও থার্মোমিটার।

হেলথ কর্ণারের উদ্বোধন করেন শহীদ রফিক-জব্বার হল ছাত্র সংসদের প্রেসিডেন্ট ও হল প্রাধ্যক্ষ ড. আবদুছ ছাত্তার।

এ সময় তিনি বলেন, “জাকসু, হল সংসদ ও হল প্রশাসনের উদ্যোগে এই হেলথ কর্ণারটি অত্যন্ত জরুরি। হলে বসবাসকারী শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা হঠাৎ বেশি অসুস্থ হয়ে পড়লে মেডিকেলে নেওয়ার আগ পর্যন্ত এখান থেকে প্রাথমিক চিকিৎসাসেবা পেতে পারবেন। এমন উদ্যোগকে আমি স্বাগত জানাই।”

এসময় জাকসুর এজিএস ফেরদৌস আল হাসান বলেন, “শিক্ষার্থীদের জরুরি সময়ে প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জাম সহজে ব্যবহারের সুযোগ করে দেওয়ার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে চিকিৎসকের কাছে যাওয়ার আগ পর্যন্ত শিক্ষার্থীরা প্রয়োজনীয় প্রাথমিক সহায়তা নিতে পারবেন।”

জাকসুর স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তাবিষয়ক সম্পাদক হুসনী মোবারক বলেন, “প্রশাসন যদি জাকসুর এই ধারা অব্যাহত রাখে, তাহলে শিক্ষার্থীরা আরও বেশি উপকৃত হবে। স্বাস্থ্য ও পরিবহনসহ বিভিন্ন সেক্টরে জাকসু কাজ করছে। জাকসুর উদ্যোগে মেডিকেল সেবায় দীর্ঘদিনের অনিয়ম ও স্বচ্ছতার ঘাটতি দূর করে বাজেট বাড়ানো হয়েছে। আমরা পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করছি। হল সংসদ ও জাকসুর সঙ্গে প্রশাসনের সমন্বয় অব্যাহত থাকলে শিক্ষার্থীরা আরও ভালো সেবা পাবে।”

হল সংসদের জিএস শরীফুল ইসলাম বলেন, “হেলথ কর্ণারে থাকা যন্ত্রপাতিগুলো বেশ ব্যয়বহুল। আমাদের নির্দিষ্ট কোনো ফান্ডিং নেই। ফলে হলের বিভিন্ন ছোটখাটো কাজ করতে নানা সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়। এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করায় জাকসু ও স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তাবিষয়ক সম্পাদক হুসনী মোবারক ভাইকে ধন্যবাদ। ভবিষ্যতেও হল সংসদ ও হল প্রশাসনের সমন্বয়ে শিক্ষার্থীদের জন্য এ ধরনের কাজের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব।”

শহীদ রফিক-জব্বার হল সংসদের স্বাস্থ্য সম্পাদক আবির হোসেন বলেন, “শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসাসেবা সহজলভ্য করতে হেলথ কর্ণার চালু করা হয়েছে। এখানে থার্মোমিটার, ওজন মাপার যন্ত্র, নেবুলাইজার, ব্লাড প্রেসার মাপার যন্ত্রসহ বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জাম রাখা হয়েছে। বিশেষ করে রাতে হঠাৎ জ্বর, ডায়রিয়া, উচ্চ রক্তচাপসহ জরুরি পরিস্থিতিতে হাসপাতালে নেওয়ার আগে শিক্ষার্থীরা এখান থেকে প্রাথমিক সহায়তা নিতে পারবেন। ভবিষ্যতে হলে একটি স্ট্রেচারসহ আরও প্রয়োজনীয় সরঞ্জাম যুক্ত করার পরিকল্পনা রয়েছে। আমরা আশা করি, এই উদ্যোগ শিক্ষার্থীদের প্রাথমিক চিকিৎসা গ্রহণকে আরও সহজ ও কার্যকর করবে।”

উদ্যোক্তারা জানান, হলের শিক্ষার্থীদের জরুরি সময়ে প্রাথমিক চিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জাম সহজে ব্যবহারের সুযোগ করে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা চিকিৎসকের কাছে যাওয়ার আগ পর্যন্ত প্রয়োজনীয় প্রাথমিক সহায়তা নিতে পারবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাকসুর পরিবহন সম্পাদক তানভীর রহমান, কামালউদ্দিন হল ছাত্র সংসদের স্বাস্থ্য সম্পাদক মো. আবিদুল মারুফ, শহীদ তাজউদ্দীন হল ছাত্র সংসদের স্বাস্থ্য সম্পাদক এন আর শিপন এবং শহীদ রফিক-জব্বার হল ছাত্র সংসদের নেতৃবৃন্দ।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির অভিযোগে দৌলতপুরে যুবক আটক

কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

১০

কবর থেকে মরদেহ তুলে দরবারে প্রতিস্থাপন, ফিলিপনগরে উত্তেজনা

১১

বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের

১২

গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা নিয়ে নাগরিক ফোরামের আলোচনা সভা

১৩

পিআইবির মহাপরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

১৪

গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

১৫

৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা প্রতিনিধি সম্মেলন

১৬

মর্যাদা, অধিকার ও ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বিলসের সম্মেলন

১৭

বিএমইউতে ICU-1 উদ্বোধন ও ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণের সনদ প্রদান

১৮

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের র‍্যালি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি

১৯

এম. আলম মুরাদের ওপর হামলার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

২০