পারভেজ বাঙালী, চট্রগ্রাম প্রতিনিধি
৮ জুন ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জঙ্গল সলিমপুরে এসপি মাসুদ : দিলেন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা, স্বপ্ন ও নিরাপত্তার বার্তা

Share this news with

চট্রগ্রামের জঙ্গল সলিমপুর এলাকার আলিনগর প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এক ব্যতিক্রমী ও আনন্দঘন সময় কাটালেন জেলা পুলিশ সুপার (এসপি) জনাব মোঃ মাসুদ আলম, বিপিএম।

রবিবার (০৭ জুন) দুপুর আনুমানিক ১২টায় তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন। পরিদর্শনের মূল লক্ষ্য ছিল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা, সুন্দর স্বপ্ন ও নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়া।

বিদ্যালয় পরিদর্শনকালে পুলিশ সুপার শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে অত্যন্ত আন্তরিক পরিবেশে মতবিনিময় করেন। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমে নিজেদের দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। কেবল পাঠ্যবইয়ের পড়াশোনাই নয়, বরং খেলাধুলা ও বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে (Co-curricular activities) সক্রিয় অংশগ্রহণের ওপর তিনি বিশেষভাবে গুরুত্বারোপ করেন।

মতবিনিময় সভায় শিক্ষার্থীরা আসন্ন বিশ্বকাপ ফুটবল উপলক্ষে একটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনার কথা পুলিশ সুপারকে জানায়। একই সাথে তারা খেলাধুলার বিভিন্ন সরঞ্জামসহ প্রিয় দল ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সি প্রদানের জন্য অনুরোধ করে।

শিক্ষার্থীদের এই আবদারে তাৎক্ষণিক ইতিবাচক সাড়া দেন পুলিশ সুপার। তিনি প্রয়োজনীয় খেলাধুলার সামগ্রী প্রদানের আশ্বাস দেন এবং আগামী বৃহস্পতিবার একটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের জন্য শিক্ষার্থীদের উৎসাহিত করে এ বিষয়ে প্রয়োজনীয় সমন্বয়ের নির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন— “শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ বিনির্মাণে কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও সততার কোনো বিকল্প নেই। কোনো অবস্থাতেই যেন শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত না হয়।”

এদিন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ বিদ্যালয়ের বেশ কয়েকটি শ্রেণিকক্ষে প্রবেশ করেন। তারা শিক্ষার্থীদের সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সরাসরি পাঠদান কার্যক্রমে অংশ নেন। পুলিশের এমন ভিন্নধর্মী ও বন্ধুত্বপূর্ণ আচরণে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি হয়।

শিক্ষার্থীদের সাথে আলোচনার পর এসপি মোঃ মাসুদ আলম বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে এক বিশেষ বৈঠকে বসেন। তিনি বলেন, শিক্ষার্থীরা যাতে একটি নিরাপদ, সুস্থ ও ইতিবাচক পরিবেশে বেড়ে উঠতে পারে, তা নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক এবং সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, ভবিষ্যৎ লক্ষ্য ও নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

সবশেষে, জঙ্গল সলিমপুর এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষার প্রসার, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠন এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে স্থানীয় বাসিন্দা, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের আন্তরিক সহযোগিতা কামনা করে সফর শেষ করেন পুলিশ সুপার।

শিক্ষার্থীরা তাদের মাঝে জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাকে পেয়ে অত্যন্ত আনন্দিত ও উদ্বেলিত বোধ করে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে ‎জ্বালানি ও নিত্যপণ্যের দাম নিয়ে প্রচারপত্র বিতরণ করলেন এমপি শাহজাহান

১

দেড় মিনিটে মন্ত্রীকে ২৫ বার ‘স্যার’, সেই ইউএনও আবারও আলোচনায়

২

গুলশানে মার্কিন নাগরিকের অস্বাভাবিক আচরণ, দূতাবাসে নেওয়ার তথ্য

৩

ধুনট উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা, সভাপতি লিখন ও সম্পাদক রাকিবুল

৪

অশ্রুসজল চোখে প্রতিমা বিসর্জন, কুড়িগ্রামে শেষ হলো দুর্গোৎসব

৫

অতিরিক্ত ক্লাসের আড়ালে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক

৬

বগুড়ায় মাদকবিরোধী অভিযান জোরদারে ডিএনসিকে দুই মোটরসাইকেল দিল চেম্বার

৭

কক্সবাজারে সাগরে দুর্গাপ্রতিমা বিসর্জন, ৪৫ মিনিটে বিদায় ৩৮০ প্রতিমার

৮

শেরপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের প্রতিটি পূজামণ্ডপে আর্থিক সহায়তা দিলেন শহিদুল ইসলাম

৯

লাকসামের নাওটি স্টেশনে কর্ণফুলী কমিউটারের চার বগি লাইনচ্যুত

১০

বাংলাদেশ লেবার পার্টির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা

১১

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার

১২

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ

১৩

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কনস্যুলার সুরক্ষার ঘাটতি কোথায়?

১৪

আতঙ্ক কাটিয়ে লালন আখড়াবাড়িতে জনস্রোত, শেষ হলো স্মরণোৎসব

১৫

দুই বাংলাদেশিকে হত্যার ঘটনায় সৌদি আরবকে লাল কার্ড দেখাল ছাত্র ফেডারেশন

১৬

ধুনটে স্ত্রীকে বিয়ে করায় বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু হাসপাতালে

১৭

ষড়যন্ত্র থেমে নেই—দুর্গাপূজা নিয়ে নোয়াখালীতে বিস্ফোরক মন্তব্য ছাত্রদল নেতার

১৮

নিজ অর্থায়নে জাবির মুক্তমঞ্চে পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন

১৯

তিন দিনের লালন উৎসবের দ্বিতীয় দিন ছেঁউড়িয়ায় উৎসবের আমেজ, রাতভর বাউলগান

২০