সর্বশেষ
||রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা||তুরস্কে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান, জোরদার হবে প্রতিরক্ষা সহযোগিতা||রবিউল সভাপতি, জাবের সা: সম্পাদক; আল-ইহসান ব্লাড নেটওয়ার্কের নতুন কমিটি গঠন||বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে, আহত ১২; চালক পলাতক||মোটরসাইকেলে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২||আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল রুনা, এবার গ্রেপ্তার অনলাইন জুয়ার অভিযোগে||কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটোয়ারী সহ সেন্ট্রাল নেতৃবৃন্দ||চিতলমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও মূল্যবান সম্পদ ভস্মীভূত||আদমদীঘিতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার||জাবি মেডিকেলে ২১ দিনে ২০ হাজার পিস ওষুধ গায়েব
পারভেজ রহমান, চট্টগ্রাম প্রতিনিধি
১৬ মে ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু, অভিযুক্ত আটক

Share this news with

মাদক সেবনের প্রতিবাদ করায় নিজের জন্মদাতা পিতাকে পিটিয়ে হত্যার এক নৃশংস ঘটনা ঘটেছে চট্টগ্রামের মিরসরাইয়ে। নিহত বৃদ্ধের নাম আহমদ ডিলার (৭০)। এই ঘটনায় ঘাতক ছেলে ইব্রাহীম হোসেন মিলনকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার করেরহাট ইউনিয়নের ভারত সীমান্তবর্তী পূর্ব অলিনগর বিশ্বটিলা গ্রামে এ বর্বরোচিত ঘটনাটি ঘটে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত মিলন দীর্ঘদিন ধরে মারাত্মকভাবে মাদকাসক্ত ছিলেন। মাদকের পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডেও জড়াতেন তিনি। পরিবার থেকে বারবার চেষ্টা করেও তাকে এই অন্ধকার পথ থেকে ফিরিয়ে আনা যায়নি, উল্টো দিন দিন সে আরও বেপরোয়া হয়ে ওঠে।

শুক্রবার রাতে বাড়িতে মাদক সেবন করা নিয়ে বাবা আহমদ ডিলারের সাথে মিলনের তীব্র কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে মিলন লাঠি দিয়ে তার বৃদ্ধ বাবাকে এলোপাতাড়ি মারধর শুরু করে। লাঠির আঘাতে গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান আহমদ ডিলার। পরিবারের অন্য সদস্যরা তাকে বাঁচানোর বা হাসপাতালে নেওয়ার সুযোগও পাননি।

হত্যাকাণ্ডের খবর পেয়ে দ্রুত অ্যাকশনে যায় জোরারগঞ্জ থানা পুলিশ। রাত ১২টার দিকে অভিযান চালিয়ে অভিযুক্ত ছেলে মিলনকে আটক করা হয় এবং নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হালিম জানান— “মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতেই যে বাবার মৃত্যু হয়েছে, তা প্রাথমিক তদন্তে নিশ্চিত হওয়া গেছে। আমরা অভিযুক্ত ছেলেকে আটক করেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়েরসহ পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীতে অনুমোদনহীন বিদেশি চকলেট-লজেন্স বিক্রি, ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা

তুরস্কে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামান, জোরদার হবে প্রতিরক্ষা সহযোগিতা

রবিউল সভাপতি, জাবের সা: সম্পাদক; আল-ইহসান ব্লাড নেটওয়ার্কের নতুন কমিটি গঠন

বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে, আহত ১২; চালক পলাতক

মোটরসাইকেলে ইয়াবা পাচার, গ্রেপ্তার ২

আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল রুনা, এবার গ্রেপ্তার অনলাইন জুয়ার অভিযোগে

কুড়িগ্রামে আসছেন আখতার, সার্জিস ও নাসীরুদ্দীন পাটোয়ারী সহ সেন্ট্রাল নেতৃবৃন্দ

চিতলমারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও মূল্যবান সম্পদ ভস্মীভূত

আদমদীঘিতে তালাকপ্রাপ্ত নারীকে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার

জাবি মেডিকেলে ২১ দিনে ২০ হাজার পিস ওষুধ গায়েব

১০

জাবিতে ২৪-২৫ জুলাই আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা

১১

র‍্যাগিংয়ের অভিযোগে জাবির পদার্থবিজ্ঞান বিভাগের ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

১২

মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটিতে এম এ সালাম রুবেল

১৩

সাবেক রূপালী ব্যাংক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড

১৪

‎মাটিরাঙ্গায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ ‎

১৫

মৃত্যুর আগেই নিজের কফিন তৈরি রেখেছেন সাবেক চেয়ারম্যান

১৬

‎নোয়াখালীতে পলিথিন কারখানায় অভিযান, ৫০ হাজার টাকা জরিমানা

১৭

মোদির বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল গান্ধী-প্রিয়াঙ্কাসহ বিরোধী নেতারা

১৮

দিল্লিমুখী কৃষকদের যাত্রা ঠেকাতে কড়া অবস্থান, শম্ভু সীমান্তে পুলিশি বাধা

১৯

কুষ্টিয়ায় তরুণী নির্যাতন ও ধর্ষণ মামলা রেকর্ড: প্রধান আসামি আদালতে, সহযোগীদের ধরতে অভিযান

২০