মিরু হাসান বাপ্পী, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধি
৩১ অগাস্ট ২০২৬, ৬:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চাঁদার দাবিতে ব্যবসায়ী হৃদয় হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

Share this news with

বগুড়ার কৈপাড়া এলাকার আলোচিত ব্যবসায়ী রাগিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৫ আদালতের বিচারক কৌশিক আহমেদ খোন্দকার এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—সাদ্দাম হোসেন স্বাধীন ও মো. রাব্বি।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—আশিক, শাকিল ও মতিন।

রায়ে পাঁচ আসামির প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ডও দেওয়া হয়। আদায়কৃত জরিমানার অর্ধেক নিহত হৃদয়ের সন্তানকে এবং বাকি অর্ধেক রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২১ সালের ২০ জুলাই সন্ধ্যায় বগুড়া মহানগরের কৈপাড়া পুকুরপাড় এলাকায় হৃদয়ের ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদার দাবিতে আসামিরা হামলা চালায়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দোকানের ভেতরে ধারালো অস্ত্র দিয়ে হৃদয়কে কুপিয়ে গুরুতর আহত করা হয়।

এ সময় হৃদয়ের বাবা মামুনুর রশিদ ছেলেকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়।

পরে চিকিৎসাধীন অবস্থায় রাগিবুল হাসান হৃদয়ের মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা মোছাঃ আয়েশা সিদ্দিকা বাদী হয়ে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে সোমবার এ মামলার রায় ঘোষণা করা হলো।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির অভিযোগে দৌলতপুরে যুবক আটক

কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

১০

কবর থেকে মরদেহ তুলে দরবারে প্রতিস্থাপন, ফিলিপনগরে উত্তেজনা

১১

বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের

১২

গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা নিয়ে নাগরিক ফোরামের আলোচনা সভা

১৩

পিআইবির মহাপরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

১৪

গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

১৫

৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা প্রতিনিধি সম্মেলন

১৬

মর্যাদা, অধিকার ও ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বিলসের সম্মেলন

১৭

বিএমইউতে ICU-1 উদ্বোধন ও ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণের সনদ প্রদান

১৮

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের র‍্যালি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি

১৯

এম. আলম মুরাদের ওপর হামলার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

২০