পারভেজ রহমান, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি
১৩ মে ২০২৬, ৩:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম বন্দরে পণ্য আত্মসাৎ চক্রের মূলহোতাসহ গ্রেপ্তার ২

Share this news with

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ডিবি (বন্দর) বিভাগ-এর অভিযানে আমদানিকৃত ক্রোকারিজ পণ্য আত্মসাৎকারী চক্রের মূলহোতাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আত্মসাৎকৃত বিপুল পরিমাণ মালামাল ও অপরাধে ব্যবহৃত দুটি যানবাহন উদ্ধার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আমদানিকারকের মূল্যবান ক্রোকারিজ পণ্য বন্দর থেকে ফ্যাক্টরিতে পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল চালক মোঃ নীরব চৌধুরী সাকিব-এর ওপর। তবে গত ৫ মে রাতে তিনি বিশ্বাসভঙ্গ করে ৯৪ কার্টুন পণ্য আত্মসাৎ করেন, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা। এ ঘটনায় বন্দর থানা পুলিশ-এ প্রতারণা ও আত্মসাতের মামলা দায়ের করা হয়।

পরে কাজী মোঃ আব্দুর রহিম-এর দিকনির্দেশনায় তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলাম ও এসআই জয়ানাল আবেদীনের নেতৃত্বে ডিবির একটি দল অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পাহাড়তলী এলাকা থেকে মামলার মূলহোতা নীরব চৌধুরী সাকিবকে গ্রেপ্তার করা হয়।

তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তীতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সহযোগী মোঃ সাখাওয়াত হোসেন-কে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি অনুযায়ী অভিযান চালিয়ে ৫০ কার্টুন আত্মসাৎকৃত ক্রোকারিজ পণ্য উদ্ধার করা হয়। এছাড়া প্রতারণার কাজে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান ও একটি সাদা রঙের প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পেনাল কোডের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসে দৃষ্টি প্রতিবন্ধীদের র‍্যালি ও সাদাছড়ি বিতরণ

১

পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন প্রকাশ ও চাকরিতে পুনর্বহালের দাবিতে সাবেক বিডিআর সদস্যদের মানববন্ধন

২

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত সিএনজি চালক

৩

হিন্দু সম্প্রদায়ের অধিকার ও নিরাপত্তায় সরকার-বিরোধী দলকে একসঙ্গে কাজ করার আহ্বান শফিকুর রহমানের

৪

ধুনটে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত ও পূজামণ্ডপে সরকারি সহায়তা বিতরণ

৫

বগুড়ায় বিশ্ব মান দিবস পালিত, মানসম্মত পণ্য ও পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহারে গুরুত্বারোপ

৬

বগুড়ায় রেড ক্রিসেন্ট তহবিল আহরণে সক্ষমতার কর্মশালা

৭

আদমদীঘিতে উন্নয়ন প্রকল্প ও সরকারি দপ্তর পরিদর্শনে স্থানীয় সরকারের উপপরিচালক মাহমুদা পারভীন

৮

আবরারের কবর জিয়ারত শেষে বিএনপি-ছাত্রদলের দুই পক্ষের হাতাহাতি, লাঞ্ছিত ৩ সাংবাদিক

৯

জাল দলিলের তদন্ত নিয়ে দ্বন্দ্ব, সোনাইমুড়ীতে সাব-রেজিস্ট্রার ও সাংবাদিকের পাল্টাপাল্টি অভিযোগ

১০

হাতিরঝিলে সিএনজির ধাক্কায় গুরুতর আহত অজ্ঞাত ব্যক্তি, ঢামেকে চিকিৎসাধীন

১১

পর্যটকদের শহর বান্দরবানে স্থানীয়দের বিনোদনের সংকট

১২

‎খুঁটির সঙ্গে বেঁধে মারধর, কয়েক ঘণ্টা পর মিলল যুবকের মরদেহ

১৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেগম খালেদা জিয়া স্মৃতি বক্তৃতা চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

১৪

সান্তাহারে কলেজ ছাত্রীকে শ্লীলতাহানির হুমকি- ইউএনও ও থানায় অভিযোগ

১৫

এসএসসিতে ফেল করলেই বছরজুড়ে অপেক্ষা নয়, ১৫ দিনের মধ্যে ফের পরীক্ষা

১৬

ধুনটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৭

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে রাজনৈতিক প্রভাব নেই – এমপি মোশারফ হোসেন

১৮

বগুড়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

১৯

শারদীয় দুর্গোৎসবে সরকারি খাদ্যসহায়তা, পূজামণ্ডপপ্রতি ৬০০ কেজি চাল বরাদ্দ দিলেন এমপি বাচ্চু মোল্লা

২০