মোহাইমিনুল ইসলাম শুভ, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি
২৩ মে ২০২৬, ৯:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

গোসল করতে গিয়ে পুকুরে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু, অপর সহপাঠী উদ্ধার

Share this news with

নরসিংদীর মনোহরদীতে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে জান্নাত রিয়া (১৩) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার সহপাঠী তানহা (১২) জীবিত উদ্ধার হয়েছে।

শুক্রবার (২২ মে) দুপুর প্রায় ২টার দিকে উপজেলার ডুমেরমারা খন্দকার বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জান্নাত রিয়া পিরপুর উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। সে সেলিম মিয়ার মেয়ে। অপরদিকে আহত তানহা রফিকুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দুই বান্ধবী বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় লোকজন উদ্ধার অভিযান শুরু করেন। পরে তানহাকে জীবিত অবস্থায় উদ্ধার করে দ্রুত মনোহরদী সরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তার শরীর থেকে পানি বের করলে বর্তমানে সে কিছুটা সুস্থ রয়েছে।

অপরদিকে জান্নাত রিয়াকে দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর স্থানীয়রা জাল দিয়ে পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে ‘অপরাজেয় তারুণ্য ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যাল’

১

আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা

২

ব্রাকসুর টাকা ‘আত্মসাতের’ অভিযোগ বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে, এক বছরেও হয়নি নির্বাচন

৩

রাজনৈতিক পটপরিবর্তনের পরও কুড়িগ্রামে সক্রিয় বালু সিন্ডিকেট, সৌরভ-মুকুলের বিরুদ্ধে নিয়ন্ত্রণের অভিযোগ

৪

ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ১

৫

বগুড়ায় নতুন থানা ও পৌরসভা গঠনের অনুমোদন, বদলাচ্ছে প্রশাসনিক কাঠামো

৬

চকরিয়ায় চোরাই মোবাইলের আইএমইআই পরিবর্তন, ২ জন গ্রেপ্তার

৭

সান্তাহার পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি সাজু গ্রেপ্তার

৮

আদমদীঘিতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অটোরিকশাচালকের মৃত্যু

৯

নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নোবিপ্রবিতে শিক্ষকদের র‌্যালি ও মানববন্ধন

১০

বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, আটক ২

১১

উপাচার্যের সামনেই কর্মকর্তাদের দুই গ্রুপের মারামারি, ৮ দিনেও ব্যবস্থা নেয়নি প্রশাসন

১২

বগুড়ায় মাদকমুক্ত সমাজ গঠনে বিএনপির ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

১৩

ধুনটে গ্রাফিতিতে “জয় বাংলা” স্লোগান লেখার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

১৪

কুড়িগ্রাম সরকারি কলেজে সাংস্কৃতিক আয়োজনের দাবি শিক্ষার্থীদের

১৫

ধুনটে জুলাই গ্রাফিতির ওপর ‘জয় বাংলা’ লেখায় জুলাই যোদ্ধাদের ক্ষোভ

১৬

নোয়াখালী ক্ষুদ্র হকার্স সমবায় সমিতির নির্বাচন ২১ নভেম্বর, আলোচনা সভায় সাত দফা ইশতেহার ঘোষণা

১৭

জমি নিয়ে বিরোধের জেরে এমপি নুসরাতের বাবার বিরুদ্ধে মামলা

১৮

ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা কারাগারে

১৯

ঠাকুরগাঁওয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক জন নিহত

২০