এহসানুল হক (জুবাইর), গোবিপ্রবি প্রতিনিধি
৩১ অগাস্ট ২০২৬, ৭:০৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

গোবিপ্রবির ১৭ স্টুডেন্ট বাসের ৬টি অচল, মেরামতে নেই কার্যকর উদ্যোগ

Share this news with

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বরাদ্দকৃত ১৭টি বাসের মধ্যে ৬টি দীর্ঘদিন ধরে অচল হয়ে পড়ে আছে। বছরের পর বছর এসব বাস মেরামত না হওয়ায় সেগুলোর অবস্থা আরও অবনতি হচ্ছে। তবে অচল বাসগুলো মেরামত করে ব্যবহার উপযোগী করাতে কার্যকর কোনো উদ্যোগ এখনো গ্রহণ করা হয়নি।

অন্যদিকে, শিক্ষার্থীদের যাতায়াত নিশ্চিত করতে বর্তমানে চারটি বিআরটিসি বাস ব্যবহার করা হচ্ছে, যার জন্য বিশ্ববিদ্যালয়কে অতিরিক্ত ব্যয় বহন করতে হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের তথ্য অনুযায়ী, মোট ৩১টি যানবাহনের মধ্যে স্টুডেন্ট বাস রয়েছে ১৭টি। এ ছাড়া শিক্ষকদের জন্য একটি বাস, কর্মকর্তাদের জন্য একটি কোস্টার, চারটি মাইক্রোবাস, ছয়টি জিপ, একটি পিকআপ ও একটি অ্যাম্বুলেন্স রয়েছে।

বর্তমানে ১৭টি স্টুডেন্ট বাসের মধ্যে ১১টি সচল রয়েছে এবং ৬টি বন্ধ। এ ছাড়া চারটি মাইক্রোবাসের মধ্যে দুটি অচল। অন্যান্য যানবাহন সচল রয়েছে বলে জানিয়েছে পরিবহন দপ্তর।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অচল বাসগুলোর কয়েকটি ২০২০-২১ সাল থেকেই বন্ধ রয়েছে। এ ছাড়া ১১ নম্বর বাসটি টায়ারের অভাবে বর্তমানে চলাচল করছে না।

এ বিষয়ে পরিবহন প্রশাসক হাসেম রেজা বলেন, “প্রাপ্ত অর্থ যথেষ্ট নয়। মেরামতের জন্য যে বাজেট আসে, তা দিয়ে মোটামুটি নিয়মিত চলমান বাসগুলোর মেরামতের কাজ করা যায়।”

গ্যারেজ সংকটের বিষয়ে তিনি বলেন, “গ্যারেজ পর্যাপ্ত নেই। আরও কয়েকটি শেড দিতে হবে। নতুন উপাচার্য স্যার বিষয়টি অবগত আছেন। আশা করছি, খুব দ্রুত গ্যারেজের সমস্যা সমাধান হয়ে যাবে।”

বিশ্ববিদ্যালয়ে একটি মাত্র অ্যাম্বুলেন্স শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের জন্য যথেষ্ট কি না—জানতে চাইলে তিনি বলেন, “জরুরি ভিত্তিতে আরেকটি অ্যাম্বুলেন্স প্রয়োজন। তবে বাজেটের সীমাবদ্ধতা রয়েছে। এ ছাড়াও হেলপার ও ড্রাইভার সংকট রয়েছে।”

অচল বাস গুলো সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মো:সোহেল হাসান বলেন,”আমি নতুন দায়িত্ব পেয়েছি, আমাকে কিছুদিন সময়  দাও। আমরা এই বাস গুলো নিয়ে কাজ করছি। এগুলো মেরামত করে আবার সচল করার জন্য চেষ্টা করছি।যেহেতু আমাদের অর্থ সংকট আছে আমরা নতুন বাস কিনতে পারবো না, তাই এগুলোকে কিছু টাকা খরচ করে আবার ব্যবহার উপযোগী করার চেষ্টা করছি তবে কিছু দিন সময় লাগবে।”

দীর্ঘদিন ধরে কয়েকটি বাস অচল থাকায় শিক্ষার্থীদের যাতায়াতে বাড়তি চাপ তৈরি হচ্ছে। অচল বাসগুলো দ্রুত মেরামত করে বহরে যুক্ত করার পাশাপাশি পরিবহন খাতের বাজেট ও জনবল সংকট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

  • প্রধান কার্যালয়: ২৪১/১-বি (হক ট্রেডার্স), তেজকুনি পাড়া (বিজয় সরণি - তেজগাঁও লিঙ্ক রোড), তেজগাঁও, ঢাকা-১২১৫
    নিউজ রুম: ০১৭৪৬-৭৪৫১২৫
    প্রতিষ্ঠাকাল: ০২ এপ্রিল ২০২৪ ইংরেজি।
    ই-মেইল: pressdeskbd@gmail.com

    View all posts
Share this news with

মন্তব্য করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলির অভিযোগে দৌলতপুরে যুবক আটক

কুবিস্থ চাঁদপুর স্টুডেন্টস এসোসিয়েশনের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত

বিদ্যুৎ-জ্বালানি সংকটে মানুষের দুর্ভোগে দুঃখ প্রকাশ তারেক রহমানের

কুবিতে দাওয়াহ কমিউনিটির উদ্যোগে সীরাত কনফারেন্স অনুষ্ঠিত

ফেনীতে ১১ দলীয় লংমার্চের পথসভায় ব্যাপক জনসমাগম

কুমিল্লায় ১১ দলীয় লংমার্চের পথসভা, গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানের দাবি

বগুড়ার ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

নারায়ণগঞ্জে ১১ দলীয় লংমার্চের পথসভা, জনগণের দাবিতে আন্দোলনের ঘোষণা

অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: ডা. শফিকুর রহমান

হাতিয়ায় মায়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ পাচারকারী আটক

১০

কবর থেকে মরদেহ তুলে দরবারে প্রতিস্থাপন, ফিলিপনগরে উত্তেজনা

১১

বগুড়া পুলিশে কোটি টাকার বিল-ভাউচার জালিয়াতির অভিযোগ, সম্পৃক্ততার অভিযোগ ৮ জনের

১২

গণভোট ও জনগণের সার্বভৌম ক্ষমতা নিয়ে নাগরিক ফোরামের আলোচনা সভা

১৩

পিআইবির মহাপরিচালকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন

১৪

গ্রামীণফোনের সাবেক শ্রমিকদের ৫% বিলম্বজনিত পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন

১৫

৭ দফা দাবিতে দলিল লেখকদের জেলা প্রতিনিধি সম্মেলন

১৬

মর্যাদা, অধিকার ও ন্যায্য হিস্যা নিশ্চিতে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বিলসের সম্মেলন

১৭

বিএমইউতে ICU-1 উদ্বোধন ও ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণের সনদ প্রদান

১৮

মিরপুরে গার্মেন্টস শ্রমিকদের র‍্যালি, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবি

১৯

এম. আলম মুরাদের ওপর হামলার বিচারের দাবিতে রাজু ভাস্কর্যে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ

২০